Home জাতীয় আইন-বিচার মাওয়া এক্সপ্রেসওয়েতে ব্যারিকেড দিয়ে ডাকাতির চেষ্টা
আইন-বিচারজাতীয়দুর্ঘটনা

মাওয়া এক্সপ্রেসওয়েতে ব্যারিকেড দিয়ে ডাকাতির চেষ্টা

Share
Share

মঙ্গলবার (৬ মে) মুন্সীগঞ্জের শ্রীনগরে ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে ব্যারিকেড দিয়ে ডাকাতির চেষ্টা করা হয়েছে। তবে চালকের বুদ্ধিমত্তায় রক্ষা পেয়েছেন যাত্রীরা। ডাকাতদের ছবিসহ এমন একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে।

ভিডিওতে দেখা যায়, ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ের সার্ভিস লেনে গাড়িকে পথরোধ করার জন্য আগে থেকে ব্যারিকেট দিয়ে রাখে ডাকাত দলের সদস্যরা। গাড়িটি যখন ব্যারিকেডের সামনে আসে, তখন ডাকাত দলের সদস্যরা রামদা সহ দেশীয় অস্ত্র নিয়ে গাড়িটিকে ধাওয়া করে। ড্রাইভারের উপস্থিত বুদ্ধিতে গাড়িটি তখন মুহূর্তের মধ্যে ব্যাক গিয়ারে চলে যায়। এসময় গাড়িতে থাকা যাত্রীদের আতঙ্কিত হওয়ার শব্দ শোনা যায়। একপর্যায়ে ডাকাত দলের আরেকটি গ্রুপ গাড়িটিকে লক্ষ্য করে কিছু নিক্ষেপ করতে দেখা যায়।

সবগুলো বিষয় ধরা পড়ে ওই অজ্ঞাত গাড়ির ড্যাশবোর্ডে থাকা ক্যামেরায়।

হাসাড়া হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল কাদের জিলানী বলেন, খবর পেয়ে তাৎক্ষণিক পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়। তার আগেই ডাকাতরা পালিয়ে যায়। তাদের গ্রেফতারের চেষ্টা চলছে। মঙ্গলবার ভোর পৌনে ৪টার দিকে একটি প্রাইভেটকারে এই ডাকাতির চেষ্টা হয়।

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

দক্ষিণ সুদানে স্বর্ণখনি ধসে নিহত ১৩

দক্ষিণ সুদানের দক্ষিণ কর্দোফান রাজ্যে একটি স্বর্ণখনি ধসে অন্তত ১৩ জন খনি শ্রমিক নিহত এবং আরও ছয়জন আহত হয়েছেন। রাষ্ট্রীয় মালিকানাধীন সুদানের মিনারেল...

কলম্বিয়ার পাহাড়ে যাত্রীবাহী বিমান বিধ্বস্ত: ১৫ জন নিহত

কলম্বিয়ার উত্তরাঞ্চলের দুর্গম পাহাড়ি এলাকায় এক মর্মান্তিক বিমান দুর্ঘটনায় অন্তত ১৫ জনের প্রাণহানি ঘটেছে। দেশটির রাষ্ট্রায়ত্ত বিমান সংস্থা সাতেনা (SATENA) পরিচালিত একটি যাত্রীবাহী...

Related Articles

প্রার্থীর মৃত্যুর পর শেরপুর-৩ আসনের ভোট স্থগিত

নির্বাচন কমিশন (ইসি ) শেরপুর-৩ (শ্রীবরদী–ঝিনাইগাতী) আসনের সংসদ নির্বাচন স্থগিত করেছে )।...

জামায়াত আমিরের অ্যাকাউন্ট হ্যাক , বঙ্গভবনের প্রোগ্রামার আটক

বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের ‘এক্স’ (সাবেক টুইটার) অ্যাকাউন্ট হ্যাকের...

৩০০ নির্বাচনী আসন- ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন: পঞ্চগড়ে বহুমুখী প্রতিদ্বন্দ্বিতা

হিমালয়ের কাঞ্চনজঙ্ঘা পর্বতমালার পাদদেশে অবস্থিত বাংলাদেশের সর্বউত্তরের জেলা পঞ্চগড়— ভৌগোলিক অবস্থানের মতোই...

জুলাই গণহত্যার দায় স্বীকার করলেন জয়

বাংলাদেশের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার পুত্র সজীব ওয়াজেদ জয় সম্প্রতি এক বক্তব্যে...