Home জাতীয় মাইলস্টোন দুর্ঘটনা : নিহত হুমায়রার কবরে ‎বিমান বাহিনীর শ্রদ্ধা
জাতীয়দুর্ঘটনা

মাইলস্টোন দুর্ঘটনা : নিহত হুমায়রার কবরে ‎বিমান বাহিনীর শ্রদ্ধা

Share
Share

‎ঢাকার উত্তরায় মাইলস্টোন স্কুল এন্ড কলেজে প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়ে নিহত মেহরিন আফরিন হুমায়রার বাড়িতে এসে স্বজনদের সঙ্গে বিমান বাহিনী প্রধানের প্রতিনিধি দল দেখা করেছেন । বিমান বাহিনীর প্রধানের পক্ষ থেকে আসা প্রতিনিধি দল পুষ্পস্তবক অর্পণ করেন নিহত হুমায়রার কবরে।

‎সোমবার (২৮ জুলাই) দুপুরে সখীপুর উপজেলার কেরানি পাড়া গ্রামে নিহত হুমায়রার কবরে বিমান বাহিনীর প্রতিনিধি দল ফুল দিয়ে শ্রদ্ধা জানায়। এ সময় বিমান বাহিনীর উইং কমান্ডার আব্দুল্লাহ আল মামুন, নিহত হুমায়রার বাবা মো. দেলোয়ার হোসেন উপস্থিত ছিলেন।

‎উইং কমান্ডার আব্দুল্লাহ আল মামুন বলেন, বিমান বাহিনী সব সময় ক্ষতিগ্রস্তদের পাশে থাকবে। আল্লাহ নিহত ও আহতদের পরিবারের সদস্যদের দ্রুত এই শোক কাটিয়ে উঠার তৌফিক দান করুন সেই প্রার্থনা করি।

নিহত হুমায়রার বাবা মো. দেলোয়ার হোসেন বলেন, দুর্ঘটনার সময় স্কুলের বাইরে ছিলাম আমি। খবর পেয়ে স্কুলের গেইটে গিয়ে মনে হলো আমি কিয়ামত দেখলাম। আমার সবচেয়ে বড় কষ্ট হলো মৃত্যুর সময় আমি পাশে ছিলাম না। আমার মেয়েটা খুব কষ্ট পেয়ে মরেছে ওর মুখ, শ্বাসনালী পুড়ে গিয়েছিল। ঢাকা শহরের মত জনবহুল এলাকায় যেন আর কখনো প্রশিক্ষণ বিমান উড়ানো না হয়, এভাবে যেন খালি না হয় আর কারও বুক।

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

“১২ তারিখ জাতীয় পার্টির রাজনৈতিক জানাজা হবে ”

রংপুরে আয়োজিত এক নির্বাচনী জনসভায় জাতীয় নাগরিক কমিটির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ জাতীয় পার্টির বিরুদ্ধে তীব্র রাজনৈতিক ভাষায় সমালোচনা করেছেন। তিনি...

অ্যাপস্টেইন নথি, তারা মা’নুষে’র মাং’স খা’চ্ছিল- রিকো জিমেনেজ

২০০৯ সালের ঘটনা মেক্সিকোর মন্টেরিতে এক তরুণী মডেল, গ্যাব্রিয়েলা রিকো জিমেনেজ, হোটেলের সামনে কাঁপতে কাঁপতে এক ভয়াবহ অভিজ্ঞতার বর্ণনা করেছিলেন। তিনি দাবি করেছিলেন,...

Related Articles

ধর্মের টানে শোবিজ ছাড়লেন অভিনেত্রী নওবা

ছোটপর্দার উদীয়মান অভিনেত্রী ও মডেল নওবা তাহিয়া হোসাইন অভিনয়জগত থেকে সরে দাঁড়ানোর...

ভারতে কয়লাখনিতে বিস্ফোরণ, নিহত ১০

ভারতের উত্তর-পূর্বাঞ্চলীয় রাজ্য মেঘালয়ে একটি কয়লাখনিতে ভয়াবহ বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে অন্তত...

গফরগাঁওয়ে যৌথ অভিযানে বিদেশি পিস্তল ও দেশীয় অস্ত্র উদ্ধার

ময়মনসিংহের গফরগাঁও উপজেলায় সেনাবাহিনী ও পুলিশের যৌথ অভিযানে একটি বিদেশি পিস্তল, ম্যাগাজিন,...

রমজানে অফিসের নতুন সময়সূচি

আসন্ন পবিত্র রমজান মাসে সকল সরকারি, আধা-সরকারি, স্বায়ত্তশাসিত এবং আধাস্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের জন্য...