Home জাতীয় মাইলস্টোন দুর্ঘটনা : নিহত ফাতেমার গ্রামজুড়ে শোকের ছায়া
জাতীয়দুর্ঘটনা

মাইলস্টোন দুর্ঘটনা : নিহত ফাতেমার গ্রামজুড়ে শোকের ছায়া

Share
Share

ঢাকার উত্তরায় বিমান বাহিনীর প্রশিক্ষণ বিমান বিধ্বস্তের ঘটনায় মাইলস্টোন স্কুল এন্ড কলেজের ৩য় শ্রেণির শিক্ষার্থী ফাতেমা আক্তারের (৯) দাফন সম্পন্ন হয়েছে। বাগেরহাটের চিতলমারী উপজেলার কুনিয়া গ্রামে পারিবারিক কবরস্থানে দাফন করা হয় তাকে। এদিকে তার মৃত্যুতে পরিবারের সঙ্গে এলাকাজুড়ে নেমে এসেছে শোকের ছায়া।

মাত্র ছয়মাস আগেই ফাতেমা আক্তার এই বাড়িতে একটি বিয়ের অনুষ্ঠানে এসেছিল। আজও ফাতিমা বাড়িতে আসছে পরিবারের সঙ্গে। কিন্তু জীবন্ত নয়। তার প্রাণহীন নিথর দেহ এসেছে।

মঙ্গলবার (২২ জুলাই) সকালে বাগেরহাটের চিতলমারী উপজেলার কলাতলা ইউনিয়নের কুনিয়া গ্রামে এসে পৌছায় বিমান দুর্ঘটনায় নিহত মাইলস্টোন স্কুল এন্ড কলেজের ৩য় শ্রেণির শিক্ষার্থী ফাতেমা আক্তারের মরদেহ। এ সময় স্বজনদের সঙ্গে এলাকাবাসীও ছুটে আসে। এক হৃদয় বিদারক দৃশ্যেরে সৃষ্টি হয়। স্বজনদের আহাজারিতে ভারী হয়ে ওঠে পুরো গ্রাম। ফাতেমার মা-বাবা, চাচা, খালা, মামা ও প্রতিবেশীরা শেষবারের মতো ফাতেমাকে একনজর দেখতে ভিড় করেন।

পরে নামাজে জানাজা শেষে ফাতেমাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। নিহত ফাতেমা আক্তার কুয়েত প্রবাসী বনি আমিন ও গৃহবধূ রুপা দম্পতির বড় মেয়ে। তিন ভাই-বোনের মধ্যে সে ছিল সবার বড়। মায়ের সঙ্গে ঢাকাতে বসবাস করতেন তারা। ফাতেমার ৬ বছর বয়সী ছোট ভাই ওসমান প্লে শ্রেণিতে পড়তেন। শরীরে জ্বর থাকায় সে স্কুলে যায়নি। একমাত্র মেয়েকে হারিয়ে ফাতেমার বাবা-মা নির্বাক।

নিহতের চাচা ইউছুপ আলী শেখ জানান, এই মেয়েটি আমাদের মাঝে নেই ভাবতে কষ্ট হচ্ছে। নিজের হাতে তাকে কবরে শুইয়ে দিয়েছি বলে কান্নায় ভেঙ্গে পড়েন তিনি।

নিহতের পিতা বনি শেখ বলেন, তিনি কুয়েত থাকেন। মেয়ের মৃত্যুর খবরে দ্রুত দেশে চলে আসেন। তারা কোন ভাবেই মনকে শান্তনা দিতে পারছেন না ।

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

“১২ তারিখ জাতীয় পার্টির রাজনৈতিক জানাজা হবে ”

রংপুরে আয়োজিত এক নির্বাচনী জনসভায় জাতীয় নাগরিক কমিটির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ জাতীয় পার্টির বিরুদ্ধে তীব্র রাজনৈতিক ভাষায় সমালোচনা করেছেন। তিনি...

অ্যাপস্টেইন নথি, তারা মা’নুষে’র মাং’স খা’চ্ছিল- রিকো জিমেনেজ

২০০৯ সালের ঘটনা মেক্সিকোর মন্টেরিতে এক তরুণী মডেল, গ্যাব্রিয়েলা রিকো জিমেনেজ, হোটেলের সামনে কাঁপতে কাঁপতে এক ভয়াবহ অভিজ্ঞতার বর্ণনা করেছিলেন। তিনি দাবি করেছিলেন,...

Related Articles

ধর্মের টানে শোবিজ ছাড়লেন অভিনেত্রী নওবা

ছোটপর্দার উদীয়মান অভিনেত্রী ও মডেল নওবা তাহিয়া হোসাইন অভিনয়জগত থেকে সরে দাঁড়ানোর...

ভারতে কয়লাখনিতে বিস্ফোরণ, নিহত ১০

ভারতের উত্তর-পূর্বাঞ্চলীয় রাজ্য মেঘালয়ে একটি কয়লাখনিতে ভয়াবহ বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে অন্তত...

গফরগাঁওয়ে যৌথ অভিযানে বিদেশি পিস্তল ও দেশীয় অস্ত্র উদ্ধার

ময়মনসিংহের গফরগাঁও উপজেলায় সেনাবাহিনী ও পুলিশের যৌথ অভিযানে একটি বিদেশি পিস্তল, ম্যাগাজিন,...

রমজানে অফিসের নতুন সময়সূচি

আসন্ন পবিত্র রমজান মাসে সকল সরকারি, আধা-সরকারি, স্বায়ত্তশাসিত এবং আধাস্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের জন্য...