Home জাতীয় দুর্ঘটনা মাইলস্টোন দুর্ঘটনায় মাসুমার মৃত্যু, নিহত বেড়ে ৩৫
দুর্ঘটনা

মাইলস্টোন দুর্ঘটনায় মাসুমার মৃত্যু, নিহত বেড়ে ৩৫

Share
Share

রাজধানীর উত্তরার দিয়াবাড়িতে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমানবিধ্বস্তের ঘটনায় দগ্ধ অফিস সহকারী মাসুমা (৩৮) মারা গেছেন। শনিবার সকাল ১০টা ১৫ মিনিটে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় তাঁকে মৃত ঘোষণা করা হয়। এর মধ্য দিয়ে ভয়াবহ এ দুর্ঘটনায় মৃতের সংখ্যা দাঁড়াল ৩৫ জনে।

মাসুমার শরীরের ৯০ শতাংশ পুড়ে গিয়েছিল এবং তিনি লাইফ সাপোর্টে ছিলেন। তাঁর বাড়ি ভোলার বোরহানউদ্দিন উপজেলায় হলেও তিনি স্বামী সেলিম, এক ছেলে ও এক মেয়েকে নিয়ে তুরাগের নয়ানগর শুক্রভাঙ্গা এলাকায় বসবাস করতেন। তিনি মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে অফিস সহকারী হিসেবে কর্মরত ছিলেন।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, শুক্রবার সকাল পর্যন্ত এ দুর্ঘটনায় ৩২ জনের মৃত্যুর খবর পাওয়া গিয়েছিল। এরপর বিকেলে মাকিন (১৩) নামের এক শিক্ষার্থী এবং শনিবার সকালে জারিফ ফারহান ও মাসুমার মৃত্যুর খবরে মৃতের সংখ্যা বাড়ে।

মাইলস্টোন কর্তৃপক্ষ জানায়, নিহতদের মধ্যে রয়েছে ২০ শিক্ষার্থী, ২ শিক্ষক এবং ২ জন অভিভাবক। সোমবার দুপুরে উত্তরার দিয়াবাড়িতে বিমান বাহিনীর একটি প্রশিক্ষণ যুদ্ধবিমান বিধ্বস্ত হলে হতাহতের ঘটনা ঘটে। আহতদের মধ্যে এখনও ৫০-এর অধিক বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন।

বিমানের এই দুর্ঘটনার পর মঙ্গলবার এক দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করে অন্তর্বর্তী সরকার। দেশের সকল সরকারি, আধা সরকারি, স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান ও শিক্ষাপ্রতিষ্ঠানে জাতীয় পতাকা অর্ধনমিত রাখা হয় এবং ধর্মীয় উপাসনালয়গুলোতে আহত ও নিহতদের জন্য বিশেষ প্রার্থনার আয়োজন করা হয়।

এ দুর্ঘটনায় শোক প্রকাশ করেছে ভারত, পাকিস্তান, ইউরোপীয় ইউনিয়ন, জাপান, সুইজারল্যান্ডসহ বিশ্বের নানা দেশ। সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত শোকবার্তায় তাঁরা বাংলাদেশের এই মর্মান্তিক ঘটনার প্রতি গভীর সমবেদনা জানিয়েছে।

উল্লেখ্য, দুর্ঘটনার তদন্তে এরই মধ্যে একটি উচ্চপর্যায়ের বোর্ড গঠন করা হয়েছে এবং দায়ী কারও বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছে অন্তর্বর্তী সরকার।

 

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

সিলেটে এআই লার্নিং সেন্টার ও শিল্পায়নের প্রতিশ্রুতি মুক্তাদিরের

সিলেট-১ (মহানগর ও সদর) আসনে বিএনপি মনোনীত প্রার্থী এবং দলের চেয়ারম্যানের উপদেষ্টা খন্দকার আব্দুল মুক্তাদির সিলেটে একটি আধুনিক এআই লার্নিং সেন্টার প্রতিষ্ঠার প্রতিশ্রুতি...

বাংলাদেশে ধেয়ে আসছে যে ভয়াবহ পরিবেশ বিপর্যয়

ক্রমাগত বৈশ্বিক উষ্ণতা বৃদ্ধির ধারাবাহিকতায় ২০৫০ সাল নাগাদ বিশ্বের সবচেয়ে চরম তাপপ্রবণ ছয়টি দেশের একটি হবে বাংলাদেশ—এমন সতর্কবার্তা দিয়েছে অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের নতুন এক...

Related Articles

কানাডার সারে শহরে বাসভবনের বাইরে গুলিবর্ষণ: তিন ভারতীয় নাগরিক আটক

কানাডার ব্রিটিশ কলাম্বিয়া প্রদেশের সারে শহরে একটি বাসভবনের বাইরে গুলিবর্ষণের ঘটনায় তিন...

দামেস্কে নিজ বাসভবন থেকে অভিনেত্রীর মরদেহ উদ্ধার

সিরিয়ার প্রখ্যাত অভিনেত্রী হুদা শারাউইয়ের মরদেহ রাজধানী দামেস্কে তার নিজ বাসভবন থেকে...

দক্ষিণ সুদানে স্বর্ণখনি ধসে নিহত ১৩

দক্ষিণ সুদানের দক্ষিণ কর্দোফান রাজ্যে একটি স্বর্ণখনি ধসে অন্তত ১৩ জন খনি...

কলম্বিয়ার পাহাড়ে যাত্রীবাহী বিমান বিধ্বস্ত: ১৫ জন নিহত

কলম্বিয়ার উত্তরাঞ্চলের দুর্গম পাহাড়ি এলাকায় এক মর্মান্তিক বিমান দুর্ঘটনায় অন্তত ১৫ জনের...