Home আন্তর্জাতিক মহাত্মা গান্ধীর বিরল তৈলচিত্র বিক্রি হয়েছে আড়াই কোটি টাকায়
আন্তর্জাতিক

মহাত্মা গান্ধীর বিরল তৈলচিত্র বিক্রি হয়েছে আড়াই কোটি টাকায়

Share
Share

ভারতের স্বাধীনতা সংগ্রামের অন্যতম নেতা মহাত্মা গান্ধীর একটি বিরল তৈলচিত্র, যুক্তরাজ্যের রাজধানী লন্ডনে ১ লাখ ৫২ হাজার ৮০০ পাউন্ড বা প্রায় ২ লাখ ৪ হাজার ৬৪৮ মার্কিন ডলারে (২ কোটি ৫১ লাখ ৬৬ হাজার প্রায়) বিক্রি হয়েছে।

তবে চিত্রটি কে বা কারা কিনেছেন, নিলামকারী প্রতিষ্ঠান বোনহামস তা জানায়নি। এটি জনসমক্ষে প্রদর্শিত হবে কি না, তা এখনো স্পষ্ট নয়।

১৯৩১ সালে গান্ধীর লন্ডন সফরের সময় ব্রিটিশ শিল্পী ক্লেয়ার লিটন তৈলচিত্রটি আঁকেন। ওই সময় ভারতের সাংবিধানিক সংস্কার ও স্বায়ত্তশাসনের দাবি নিয়ে আলোচনার জন্য গান্ধী লন্ডনে গিয়েছিলেন ।

নিলামকারী প্রতিষ্ঠান ‘বোনহামসের’ ধারণা ছিল তৈলচিত্রটি ৫০ থেকে ৭০ হাজার পাউন্ডে নিলাম হতে পারে। তবে শেষ পর্যন্ত তাদের ধারণার চেয়ে অনেক বেশি দামে বিক্রি হয় তৈলচিত্রটি।

বোনহামস জানায়, সম্ভবত এটিই একমাত্র তৈলচিত্র, যেটির জন্য মহাত্মা গান্ধী স্বেচ্ছায় রাজি হয়েছিলেন। ক্লেয়ার লিটন ছিলেন হাতে গোনা অল্পসংখ্যক শিল্পীর একজন, যাঁকে গান্ধীর অফিসে ঢোকার অনুমতি দেওয়া হয়েছিল। একাধিকবার গান্ধীর সঙ্গে বসে তার ছবি আঁকার সুযোগ পেয়েছিলেন তিনি ।

ক্লেয়ার লিটনের মৃত্যু হয় ১৯৮৯ সালে যুক্তরাষ্ট্রে। মৃত্যুর আগপর্যন্ত চিত্রকর্মগুলো তার নিজস্ব সংগ্রহে ছিল। পরে সেগুলো তার পরিবারের মাধ্যমে চলে যায় উত্তরাধিকারদের হাতে ।

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

সিলেটে এআই লার্নিং সেন্টার ও শিল্পায়নের প্রতিশ্রুতি মুক্তাদিরের

সিলেট-১ (মহানগর ও সদর) আসনে বিএনপি মনোনীত প্রার্থী এবং দলের চেয়ারম্যানের উপদেষ্টা খন্দকার আব্দুল মুক্তাদির সিলেটে একটি আধুনিক এআই লার্নিং সেন্টার প্রতিষ্ঠার প্রতিশ্রুতি...

বাংলাদেশে ধেয়ে আসছে যে ভয়াবহ পরিবেশ বিপর্যয়

ক্রমাগত বৈশ্বিক উষ্ণতা বৃদ্ধির ধারাবাহিকতায় ২০৫০ সাল নাগাদ বিশ্বের সবচেয়ে চরম তাপপ্রবণ ছয়টি দেশের একটি হবে বাংলাদেশ—এমন সতর্কবার্তা দিয়েছে অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের নতুন এক...

Related Articles

হিন্দু-মুসলিম প্রেমের জেরে যুগলকে নৃশংসভাবে হত্যা

ভারতের উত্তর প্রদেশে আন্ত ধর্মীয় প্রেমের সম্পর্কের জেরে এক তরুণ-তরুণীকে হত্যার অভিযোগে...

ফোনে ব্লক করাকে কেন্দ্র করে বিলাসপুরে যুবক খুন, তরুণী গ্রেপ্তার

ভারতের ছত্তিশগড়ের বিলাসপুরে মোবাইল ফোনে যোগাযোগ বন্ধ করাকে কেন্দ্র করে এক যুবককে...

এপস্টেইন বিতর্কে নতুন করে আলোচনায় ‘পাম বিচ হাউস’ — নথিতে তারকাদের ছবি

যুক্তরাষ্ট্রের কুখ্যাত যৌন অপরাধী জেফ্রি এপস্টেইনের কিছু প্রকাশিত নথি ও ছবিকে ঘিরে...

প্রভাবশালীরা কি অর্থের জোরে ‘এপস্টাইন দলিলসমূহকে’ গোপন রেখেছিলেন?

আন্তর্জাতিক অঙ্গনে আবারও আলোচনার কেন্দ্রে উঠে এসেছে ‘এপস্টাইন ফাইল’—যুক্তরাষ্ট্রের অর্থশালী ও বিতর্কিত...