Home আন্তর্জাতিক মহাকাশে বসে আগ্নেয়গিরির গতিবিধি পর্যবেক্ষণ করছে নাসা
আন্তর্জাতিক

মহাকাশে বসে আগ্নেয়গিরির গতিবিধি পর্যবেক্ষণ করছে নাসা

Share
Share

স্যাটেলাইটের মাধ্যমে পৃথিবীর বিভিন্ন সক্রিয় আগ্নেয়গিরির ওপর নজর রাখছে মার্কিন মহাকাশ গবেষণা সংস্থা নাসা। অগ্ন্যুৎপাতের আগাম পূর্বাভাস পেতে ও আগ্নেয়গিরির পরিবর্তন বুঝতে এই কার্যক্রম পরিচালনা করা হচ্ছে বলে জানিয়েছে সংস্থাটি। গবেষকেরা বলছেন, স্যাটেলাইট থেকে পাওয়া উপাত্ত আগ্নেয়গিরি সংক্রান্ত ঝুঁকি মোকাবিলায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।

নাসার তথ্য অনুযায়ী, ল্যান্ডস্যাট ৮ ও ৯ স্যাটেলাইট ব্যবহার করে আগ্নেয়গিরির সর্বশেষ গতিবিধি পর্যবেক্ষণ করা হচ্ছে। এ ছাড়া সেন্টিনেল-৫পি স্যাটেলাইট সালফার ডাই–অক্সাইডসহ বিভিন্ন গ্যাস শনাক্ত করছে, যা অগ্ন্যুৎপাতের সময় বায়ুমণ্ডলে ছড়িয়ে পড়ে। অন্য যন্ত্রপাতি ও স্যাটেলাইটগুলো আগ্নেয়গিরির ছাই, অ্যারোসল ও অগ্ন্যুৎপাতের দৃশ্যমান ছবি সংগ্রহ করছে।

বর্তমানে অগ্ন্যুৎপাত পূর্বাভাসের নির্ভরযোগ্য কোনো পদ্ধতি নেই। যাঁরা আগ্নেয়গিরির আশপাশে বসবাস বা কাজ করেন, তাঁরা এসব অনিশ্চয়তার মুখে বেশি ঝুঁকিতে থাকেন। তাই নাসা আগ্নেয়গিরির গতিবিধি পর্যবেক্ষণকে অগ্রাধিকার দিচ্ছে।

নাসার আমেস রিসার্চ সেন্টারের আগ্নেয়গিরিবিদ ফ্লোরিয়ান শোয়ান্ডনার জানান, আগ্নেয়গিরি পর্যবেক্ষণের প্রযুক্তি আরও উন্নত করা গেলে অগ্ন্যুৎপাতের পূর্বাভাস ব্যবস্থা আরও নির্ভরযোগ্য করা সম্ভব। এ লক্ষ্যে গবেষণা ও প্রযুক্তি উন্নয়নে কাজ করছে নাসা।

 

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

এপস্টেইন নথিতে কি শেখ হাসিনার নাম রয়েছে?

সম্প্রতি সামাজিক ও অনলাইন মিডিয়ায় একটি দাবি প্রচারিত হচ্ছে যে, বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা জেফ্রি এপস্টিনের অ্যাসিস্ট্যান্টের সঙ্গে কোনো গোপন বিষয়ে একমত হয়েছেন।...

টি–টোয়েন্টি বিশ্বকাপে ভারতের বিপক্ষে ম্যাচ বয়কটের ঘোষণা পাকিস্তানের

আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নিতে পাকিস্তান সরকারের দিকে তাকিয়ে ছিল পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। বোর্ডের সঙ্গে আলোচনা শেষে শাহিন আফ্রিদিদের বিশ্বকাপ খেলার অনুমতি...

Related Articles

এপস্টেইন নথিতে উঠে এলো বলিউড নির্মাতা অনুরাগ কাশ্যপের নাম

কুখ্যাত যৌন অপরাধী জেফরি এপস্টেইনের সঙ্গে সংশ্লিষ্ট নথিতে এবার বলিউডের একজন পরিচিত...

ভারতে কয়লাখনিতে বিস্ফোরণ, নিহত ১০

ভারতের উত্তর-পূর্বাঞ্চলীয় রাজ্য মেঘালয়ে একটি কয়লাখনিতে ভয়াবহ বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে অন্তত...

তিন বোনের আত্মহত্যা, নেপথ্যে কী?

ভারতের উত্তর প্রদেশের গাজিয়াবাদে তিন কিশোরী বোনের মৃত্যুকে ঘিরে শোক ও প্রশ্ন—দুটিই...

“আরও অনেকের প্রাণ বাঁচাতেই খুন” — অভিযুক্ত যুবকের দাবি

পশ্চিমবঙ্গের বর্ধমানে এক হাতুড়ে চিকিৎসককে হত্যার ঘটনায় গ্রেফতার যুবক জীবন রুইদাস নিজের...