Home জাতীয় ময়মনসিংহে সাবেক স্ত্রীকে ছুরিকাঘাতে হত্যার পর প্রবাসীর আত্মহত্যা
জাতীয়দুর্ঘটনা

ময়মনসিংহে সাবেক স্ত্রীকে ছুরিকাঘাতে হত্যার পর প্রবাসীর আত্মহত্যা

Share
Share

ময়মনসিংহ নগরীতে সাবেক স্ত্রীকে ছুরিকাঘাতে হত্যার পর রাকিবুল করিম (৫০) নামের এক প্রবাসী গলায় ফাঁস নিয়ে আত্মহত্যা করেছেন । পারিবারিক কলহের জেরে রওশন আক্তার (৪২) তিন মাস আগে ডিভোর্স দেন। নগরের গুলকী বাড়ি এলাকায় মঙ্গলবার (১ জুলাই) ভোরে এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন- ময়মনসিংহ নগরের সেনবাড়ি এলাকার ওমান প্রবাসী রাকিবুল করিম ও তার সাবেক স্ত্রী রওশন আক্তার।

পুলিশ সূত্রে জানা গেছে, ময়মনসিংহ নগরের গুলকী বাড়ি এলাকায় একটি বাসায় মেয়েকে নিয়ে ভাড়া থাকতেন রওশন আক্তার। ওমান প্রবাসী রাকিবুল করিম ও রওশন আক্তারের দুই মেয়ে। বড় মেয়ে ঢাকায় ব্র্যাক বিশ্ববিদ্যালয়ে ও ছোট মেয়ে ময়মনসিংহ নগরের ক্যান্টনমেন্ট কলেজে উচ্চমাধ্যমিকে পড়াশোনা করেন। পারিবারিক কলহের জেরে রাকিবুলকে তিন মাস আগে ডিভোর্স দেন তার স্ত্রী।

আরো জানা গেছে, রওশন আক্তার যে বাসায় ভাড়া থাকেন মঙ্গলবার ভোরে সে বাসায় প্রবেশ করে ছুরিকাঘাত করেন রাকিবুল। মাকে ছুরিকাঘাত করতে দেখে ভয়ে পেয়ে ছোট মেয়ে রোজা আক্তার অন্য একটি কক্ষে আশ্রয় নেয়। রওশন আক্তারকে হত্যার পর বাসার অপর একটি কক্ষে ফ্যানের সঙ্গে গলায় ফাঁস নিয়ে আত্মহত্যা করেন রাকিবুল। খবর পেয়ে মরদেহ দুটি উদ্ধার করে পুলিশ।

ময়মনসিংহের অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম) আবদুল্লাহ আল মামুন বলেন, রাকিবুল করিম গত ২৪ জুন ওমান থেকে দেশে আসেন। প্রায় তিন মাস আগে স্ত্রী তালাক দেয় তাকে। সকালে বাসায় ঢুকে প্রথমে স্ত্রীকে হত্যা করে। তারপর নিজের জমির দলিলপত্র মেয়েকে বুঝিয়ে দিয়ে আত্মহত্যা করেন নিজেও। পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজের মর্গে পাঠিয়েছে।

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

শবে বরাতের আমল কীভাবে করবেন

মুসলিম উম্মাহর কাছে শাবান মাসের ১৪ তারিখ দিবাগত রাতটি পরিচিত ‘শবে বরাত’ বা আরবিতে ‘লাইলাতুল বরাত’ নামে। ফারসি শব্দ ‘শব’ অর্থ রাত এবং...

স্ত্রীসহ বিমানের এমডি গ্রেপ্তার

রাজধানীর উত্তরা এলাকায় শিশু গৃহকর্মী নির্যাতনের অভিযোগে দায়ের করা মামলায় বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ড. মো. সাফিকুর রহমান, তার স্ত্রী এবং...

Related Articles

মিয়ানমার থেকে গুলি, চিরনিদ্রায় শায়িত শিশু হুজাইফা

মিয়ানমার সীমান্ত থেকে ছোড়া গুলিতে আহত হয়ে চিকিৎসাধীন অবস্থায় মারা যাওয়া শিশু...

ময়মনসিংহে গৃহবধূকে গলা কেটে হত্যা

ময়মনসিংহের ভালুকায় নিজ বসতঘর থেকে রাহিমা নামে এক গৃহবধূর গলা কাটা মরদেহ...

পাকিস্তানে মসজিদে ভয়াবহ আত্মঘাতী হামলা: আইএসের দায় স্বীকার

পাকিস্তানের রাজধানী ইসলামাবাদের অদূরে একটি শিয়া মসজিদে জুমার নামাজের সময় সংঘটিত ভয়াবহ...

ধর্মের টানে শোবিজ ছাড়লেন অভিনেত্রী নওবা

ছোটপর্দার উদীয়মান অভিনেত্রী ও মডেল নওবা তাহিয়া হোসাইন অভিনয়জগত থেকে সরে দাঁড়ানোর...