Home আঞ্চলিক ময়মনসিংহে প্রাইভেটকারের চাপায় নিহত মাদ্রাসার মুহতামিম
আঞ্চলিকজাতীয়দুর্ঘটনা

ময়মনসিংহে প্রাইভেটকারের চাপায় নিহত মাদ্রাসার মুহতামিম

Share
Share

ময়মনসিংহের নান্দাইলে একটি প্রাইভেটকারের চাপায় নিহত হয়েছেন মাহমুদুল হাসান মামুন নামে এক মাদ্রাসার মুহতামিম।

রোববার (২০ জুলাই) সকাল সাড়ে ৯টার দিকে উপজেলার কানুরামপুর-ত্রিশাল আঞ্চলিক সড়কের চরশ্রীরামপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত মাহমুদুল হাসান মামুন ওই গ্রামের মো. হাই মদ্দীনের ছেলে। তিনি স্থানীয় মারকাজুল সুন্নাহ্ মাদ্রাসার মুহতামিম ছিলেন।

জানা যায়, সকালে মাদ্রাসার পাশে কাজ করছিলেন মামুন। এ সময় ত্রিশাল থেকে আসা একটি দ্রুতগতির প্রাইভেটকার নিয়ন্ত্রণ হারিয়ে সড়কঘেঁষা মাঠে উল্টে যায় এবং চাপা দেয় মামুনকে। এতে ঘটনাস্থলেই মারা যান তিনি। এ সময় উত্তেজিত জনতা চালককে আটকের রেখে পুলিশে খবর দেয়। পরে চালককে আটক ও গাড়িটি জব্দ করে থানায় নিয়ে যায় নান্দাইল মডেল থানার পুলিশ।

নান্দাইল মডেল থানার ওসি মোহাম্মদ আনোয়ার হোসেন বলেন, নিয়ন্ত্রণ হারানো একটি প্রাইভেটকারের চাপায় নিহত হয়েছেন একজন। চালককে আটক করে থানায় আনা হয়েছে ।

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

ধর্মের টানে শোবিজ ছাড়লেন অভিনেত্রী নওবা

ছোটপর্দার উদীয়মান অভিনেত্রী ও মডেল নওবা তাহিয়া হোসাইন অভিনয়জগত থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছেন। সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে তিনি শোবিজ ক্যারিয়ারের ইতি...

এপস্টেইন নথিতে উঠে এলো বলিউড নির্মাতা অনুরাগ কাশ্যপের নাম

কুখ্যাত যৌন অপরাধী জেফরি এপস্টেইনের সঙ্গে সংশ্লিষ্ট নথিতে এবার বলিউডের একজন পরিচিত চলচ্চিত্র নির্মাতার  নাম সামনে এসেছে। নথিতে থাকা কিছু ই-মেইলে ভারতীয় পরিচালক...

Related Articles

নতুন মন্ত্রীদের জন্য প্রস্তুত ৫০টি সরকারি গাড়ি

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ফলাফল ঘোষণার পর নতুন মন্ত্রিসভার সদস্যদের বরণ...

প্রচারণায় টাকা দেওয়ার ভিডিও ভাইরাল, ক্ষমা চাইলেন ব্যারিস্টার শাহরিয়ার

নির্বাচনী প্রচারণার সময় এক ব্যক্তিকে টাকা দেওয়ার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে...

জামায়াত প্রার্থী আমির হামজাকে জরিমানা, অনাদায়ে কারাদণ্ড

নির্বাচনি আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে কুষ্টিয়া–৩ (সদর) আসনের জামায়াত ইসলামীর প্রার্থী আমির হামজাকে...

ভোটকেন্দ্রে মোবাইল ব্যবহারের অনুমতি পেলেন ৫ শ্রেণির ব্যক্তি

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে ভোটকেন্দ্রে মোবাইল ফোন বহন ও...