Home আঞ্চলিক মনিরামপুরে ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে চালক ও হেলপার নিহত হয়েছে
আঞ্চলিকজাতীয়দুর্ঘটনা

মনিরামপুরে ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে চালক ও হেলপার নিহত হয়েছে

Share
Share

যশোরের মনিরামপুরে একটি মাছের ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে দাঁড়িয়ে থাকা অপর একটি ট্রাকে ধাক্কা দিলে নিহত হন এর চালক ও সহকারী। মণিরামপুর তেল পাম্পের সামনে সোমবার (১৪ জুলাই) এ দুর্ঘটনা ঘটে।
নিহত ট্রাকচালক রাজু হোসেন ও হেলপার এরফান আলী সাতক্ষীরা কলারোয়া উপজেলার বাসিন্দা।

মনিরামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বাবলুর রহমান খান জানান, সোমবার সকালে যশোর থেকে সাতক্ষীরাগামী একটি মাছবাহী ট্রাক তেল পাম্পের সামনে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা অপর একটি ট্রাককে ধাক্কা দেয়।

এতে ঘটনাস্থলেই নিহত হন ট্রাকচালক রাজু ও হেলপার এরফান। খবর পেয়ে ফায়ার সার্ভিস মরদেহ উদ্ধার করে। এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন।

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

এপস্টেইন নথিতে কি শেখ হাসিনার নাম রয়েছে?

সম্প্রতি সামাজিক ও অনলাইন মিডিয়ায় একটি দাবি প্রচারিত হচ্ছে যে, বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা জেফ্রি এপস্টিনের অ্যাসিস্ট্যান্টের সঙ্গে কোনো গোপন বিষয়ে একমত হয়েছেন।...

টি–টোয়েন্টি বিশ্বকাপে ভারতের বিপক্ষে ম্যাচ বয়কটের ঘোষণা পাকিস্তানের

আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নিতে পাকিস্তান সরকারের দিকে তাকিয়ে ছিল পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। বোর্ডের সঙ্গে আলোচনা শেষে শাহিন আফ্রিদিদের বিশ্বকাপ খেলার অনুমতি...

Related Articles

ধর্মের টানে শোবিজ ছাড়লেন অভিনেত্রী নওবা

ছোটপর্দার উদীয়মান অভিনেত্রী ও মডেল নওবা তাহিয়া হোসাইন অভিনয়জগত থেকে সরে দাঁড়ানোর...

ভারতে কয়লাখনিতে বিস্ফোরণ, নিহত ১০

ভারতের উত্তর-পূর্বাঞ্চলীয় রাজ্য মেঘালয়ে একটি কয়লাখনিতে ভয়াবহ বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে অন্তত...

গফরগাঁওয়ে যৌথ অভিযানে বিদেশি পিস্তল ও দেশীয় অস্ত্র উদ্ধার

ময়মনসিংহের গফরগাঁও উপজেলায় সেনাবাহিনী ও পুলিশের যৌথ অভিযানে একটি বিদেশি পিস্তল, ম্যাগাজিন,...

রমজানে অফিসের নতুন সময়সূচি

আসন্ন পবিত্র রমজান মাসে সকল সরকারি, আধা-সরকারি, স্বায়ত্তশাসিত এবং আধাস্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের জন্য...