Home জাতীয় অপরাধ মতিঝিলে র‍্যাব পরিচয়ে ডাকাতির সময় ধরা পড়লো পাঁচজন
অপরাধ

মতিঝিলে র‍্যাব পরিচয়ে ডাকাতির সময় ধরা পড়লো পাঁচজন

Share
Share

রাজধানীর মতিঝিলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য সেজে ডাকাতির প্রস্তুতিকালে পাঁচজনকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গোয়েন্দা বিভাগ (ডিবি)। তাদের কাছ থেকে উদ্ধার করা হয়েছে র‍্যাব লেখা জ্যাকেট, ওয়াকিটকি, হাতকড়াসহ ডাকাতির কাজে ব্যবহৃত সামগ্রী। মঙ্গলবার রাতে বলাকা চত্বর এলাকায় এই অভিযান চালানো হয়।

গ্রেপ্তারকৃতদের নাম আবদুল মান্নান (৩৫), রিয়াদ হোসেন (৩৭), আবদুল জলিল (৪০), মতিন খান (৩৭) ও পরেশ অধিকারী (৩৫)। ডিএমপির পক্ষ থেকে জানানো হয়েছে, তারা সবাই একটি সংঘবদ্ধ ডাকাত দলের সক্রিয় সদস্য।

ডিএমপির এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, গোপন সংবাদের ভিত্তিতে জানা যায় যে কিছু ব্যক্তি মতিঝিল এলাকায় ডাকাতির প্রস্তুতি নিচ্ছে। ওই তথ্যের ভিত্তিতে ডিবি ওয়ারী বিভাগের একটি দল অভিযান চালিয়ে পাঁচজনকে গ্রেপ্তার করে। এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে আরও চার থেকে পাঁচজন পালিয়ে যায়।

গ্রেপ্তার ব্যক্তিদের কাছ থেকে উদ্ধার করা হয় কালো রঙের র‍্যাব লেখা একটি জ্যাকেট, একটি ওয়াকিটকি ও একটি হাতকড়া। জিজ্ঞাসাবাদে তারা জানায়, তারা আগে থেকেই পরিকল্পিতভাবে বিভিন্ন ব্যাংক থেকে টাকা তুলে নিয়ে বের হওয়া গ্রাহকদের অনুসরণ করত। পরে নিজেদের র‍্যাব বা পুলিশ পরিচয়ে পরিচয় দিয়ে ভয়ভীতি দেখিয়ে বা হঠাৎ গাড়িতে উঠিয়ে নিয়ে টাকা ছিনিয়ে নিত।

তাদের বিরুদ্ধে মতিঝিল থানায় ডাকাতির অভিযোগে মামলা দায়ের করা হয়েছে। পাশাপাশি তাদের নামে রাজধানীর একাধিক থানায় আরও একাধিক মামলা রয়েছে বলেও জানিয়েছে পুলিশ।

ডিএমপি বলছে, এই ধরনের প্রতারণা ও সন্ত্রাসী কর্মকাণ্ড বন্ধে নিয়মিত গোপন তথ্যের ভিত্তিতে অভিযান অব্যাহত থাকবে। জনগণকে সতর্ক থাকারও অনুরোধ জানানো হয়েছে। পুলিশ আরও জানিয়েছে, পলাতকদের গ্রেপ্তারে অভিযান চলছে এবং এই চক্রের পেছনে আরও কেউ থাকলে তা খুঁজে বের করার চেষ্টা চলছে।

 

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

দক্ষিণ সুদানে স্বর্ণখনি ধসে নিহত ১৩

দক্ষিণ সুদানের দক্ষিণ কর্দোফান রাজ্যে একটি স্বর্ণখনি ধসে অন্তত ১৩ জন খনি শ্রমিক নিহত এবং আরও ছয়জন আহত হয়েছেন। রাষ্ট্রীয় মালিকানাধীন সুদানের মিনারেল...

কলম্বিয়ার পাহাড়ে যাত্রীবাহী বিমান বিধ্বস্ত: ১৫ জন নিহত

কলম্বিয়ার উত্তরাঞ্চলের দুর্গম পাহাড়ি এলাকায় এক মর্মান্তিক বিমান দুর্ঘটনায় অন্তত ১৫ জনের প্রাণহানি ঘটেছে। দেশটির রাষ্ট্রায়ত্ত বিমান সংস্থা সাতেনা (SATENA) পরিচালিত একটি যাত্রীবাহী...

Related Articles

জামায়াত আমিরের অ্যাকাউন্ট হ্যাক , বঙ্গভবনের প্রোগ্রামার আটক

বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের ‘এক্স’ (সাবেক টুইটার) অ্যাকাউন্ট হ্যাকের...

সাফিকুরের নিয়োগ বাতিল, বিমানের নতুন এমডি হলেন হুমায়রা

বিমান বাংলাদেশ এয়ারলাইন্স লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও)...

কানাডার সারে শহরে বাসভবনের বাইরে গুলিবর্ষণ: তিন ভারতীয় নাগরিক আটক

কানাডার ব্রিটিশ কলাম্বিয়া প্রদেশের সারে শহরে একটি বাসভবনের বাইরে গুলিবর্ষণের ঘটনায় তিন...

স্ত্রীসহ বিমানের এমডি গ্রেপ্তার

রাজধানীর উত্তরা এলাকায় শিশু গৃহকর্মী নির্যাতনের অভিযোগে দায়ের করা মামলায় বিমান বাংলাদেশ...