Home আঞ্চলিক মগবাজারে হোটেলে স্বামী-স্ত্রী ও সন্তানের রহস্যজনক মৃত্যু, তদন্তে পুলিশ
আঞ্চলিকজাতীয়দুর্ঘটনা

মগবাজারে হোটেলে স্বামী-স্ত্রী ও সন্তানের রহস্যজনক মৃত্যু, তদন্তে পুলিশ

Share
Share

রাজধানীর মগবাজারে এক দম্পতি ও তাদের ১৭ বছরের সন্তানের রহস্যজনক মৃত্যু হয়েছে। আইনশৃঙ্খলা বাহিনী তাদের মৃত্যুর কারণ অনুসন্ধান করছে ।

চিকিৎসকদের ধারণা, খাবারের বিষক্রিয়ায় মৃত্যু হতে পারে তাদের । তবে মৃত্যুর প্রকৃত কারণ ময়নাতদন্তের পর জানা যাবে।

যাদের মৃত্যু হয়েছে তারা হলেন– লক্ষ্মীপুর জেলার রামগঞ্জ উপজেলার মনির হোসেন, তার স্ত্রী স্বপ্না ও তাদের সন্তান নাইম হোসেন। ছেলের চিকিৎসার জন্য তারা মগবাজারের ঐ আবাসিক হোটেলে উঠেছিলেন বলে জানা গেছে।

রমনা বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মাসুদ আলম রোববার (২৯ জুন) এ তিনজনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, প্রাথমিকভাবে জানা গেছে, শনিবার বিকেলে ঐ দম্পতি তাদের সন্তানকে নিয়ে লক্ষ্মীপুরের রামগঞ্জ থেকে ঢাকার মগবাজারের হোটেল সুইট স্লিপে ওঠেন।

রবিবার সকালে দম্পতির এক আত্মীয় হোটেলে উপস্থিত হন। তখন তিনি দেখতে পান স্বপ্না বমি করছেন। একপর্যায়ে স্বপ্না ও তার সন্তানকে পাশের আদ দ্বীন হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন। এরই মধ্যে অসুস্থ হয়ে পড়েন মনির। পরে তাকে আইসিইউতে নেয়া হলে সেখানে মৃত্যু হয় তারও।

উপ-পুলিশ কমিশনার (ডিসি) মাসুদ আলম বলেন, তাদের মৃত্যুটা কীভাবে হয়েছে, বিষক্রিয়া না অন্য কোনো কারণে তা তদন্ত করে দেখা হচ্ছে। পাশাপাশি সিসিটিভি ফুটেজ পর্যবেক্ষণ করা হচ্ছে।

এ বিষয়ে রমনা থানার এসআই জালাল উদ্দিন জানান, মৃত মনির হোসেন সৌদি প্রবাসী। তার গ্রামের বাড়ি লক্ষ্মীপুরের রামগঞ্জ উপজেলার ভোলাকোট ইউনিয়নের দেহলা গ্রামে। তার বাবার নাম সেরাজুল হক ব্যাপারী। ঢাকার আদ দ্বীন হাসপাতালের মর্গে তাদের মরদেহ রাখা হয়েছে। সেখানে তাদের সুরতহালসহ আইনি প্রক্রিয়া সম্পন্ন করেছে পুলিশ।

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

অ্যাপস্টেইন নথি, তারা মা’নুষে’র মাং’স খা’চ্ছিল- রিকো জিমেনেজ

২০০৯ সালের ঘটনা মেক্সিকোর মন্টেরিতে এক তরুণী মডেল, গ্যাব্রিয়েলা রিকো জিমেনেজ, হোটেলের সামনে কাঁপতে কাঁপতে এক ভয়াবহ অভিজ্ঞতার বর্ণনা করেছিলেন। তিনি দাবি করেছিলেন,...

এপস্টেইন নথিতে কি শেখ হাসিনার নাম রয়েছে?

সম্প্রতি সামাজিক ও অনলাইন মিডিয়ায় একটি দাবি প্রচারিত হচ্ছে যে, বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা জেফ্রি এপস্টিনের অ্যাসিস্ট্যান্টের সঙ্গে কোনো গোপন বিষয়ে একমত হয়েছেন।...

Related Articles

ধর্মের টানে শোবিজ ছাড়লেন অভিনেত্রী নওবা

ছোটপর্দার উদীয়মান অভিনেত্রী ও মডেল নওবা তাহিয়া হোসাইন অভিনয়জগত থেকে সরে দাঁড়ানোর...

ভারতে কয়লাখনিতে বিস্ফোরণ, নিহত ১০

ভারতের উত্তর-পূর্বাঞ্চলীয় রাজ্য মেঘালয়ে একটি কয়লাখনিতে ভয়াবহ বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে অন্তত...

গফরগাঁওয়ে যৌথ অভিযানে বিদেশি পিস্তল ও দেশীয় অস্ত্র উদ্ধার

ময়মনসিংহের গফরগাঁও উপজেলায় সেনাবাহিনী ও পুলিশের যৌথ অভিযানে একটি বিদেশি পিস্তল, ম্যাগাজিন,...

রমজানে অফিসের নতুন সময়সূচি

আসন্ন পবিত্র রমজান মাসে সকল সরকারি, আধা-সরকারি, স্বায়ত্তশাসিত এবং আধাস্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের জন্য...