Home জাতীয় অপরাধ ভূমিকম্পের সময় পাকিস্তানের কারাগার থেকে পালাল ২ শতাধিক কয়েদি
অপরাধআইন-বিচারআন্তর্জাতিক

ভূমিকম্পের সময় পাকিস্তানের কারাগার থেকে পালাল ২ শতাধিক কয়েদি

Share
Share

পাকিস্তানের দক্ষিণপূর্বাঞ্চলীয় প্রদেশ সিন্ধে ভূমিকম্পের সময় হৈচৈ-হট্টগোলের ফাঁকে ২ শতাধিক কয়েদি কারাগার থেকে পালিয়েছেন ।এই ঘটনা ঘটেছে সোমবার দিবাগত রাতে সিন্ধের রাজধানী করাচির মালির কারাগারে।

রোববার সকাল থেকে সোমবার করাচি এবং তার আশপাশের এলকায় দফায় দফায় ভূমিকম্প হয়েছে। এসব ভূমিকম্পের মাত্রা অবশ্য বেশি ছিল না— ৩ দশমিক ২ থেকে ৩ দশমিক ৯ এর মধ্যে। তবে একের পর এক কম্পণের ধাক্কা করাচি জুড়ে আতঙ্ক ছড়িয়ে দিয়েছিল।

মালির কারাগারের কর্মকর্তারা জানিয়েছেন, ভূমিকম্পের সময় সোমবার রাতে কারাগারের কয়েদিদের নিরাপদ স্থানে সরিয়ে নেওয়ার কাজ চলছিল। এ সময় অনেকটা আকস্মিভাবেই কারারক্ষীদের সঙ্গে সংঘতা বেঁধে যায় কয়েদিদের এবং উদ্ভূত পরিস্থিতির সুযোগ নিয়ে ২১৩ জন কয়েদি কারাগার থেকে পলায়ন করেন।

আরশাদ শাহ ( মালির কারাগারের সুপারিন্টেডেন্ট) জিও নিউজকে জানিয়েছেন, পুলিশ, সীমান্তরক্ষী বাহিনী রেঞ্জার্স, আধা সামরিক বাহিনী ফ্রন্টিয়ার কর্পস, স্পেশাল সিকিউরিটি ইউনিট এবং র‌্যাপিড রেসপন্স ফোর্স (আরআরএফ) সদস্যদের সমন্বয়ে একটি চৌকশ দল গঠন করা হয়েছে, পালিয়ে যাওয়া এই কয়েদিদের ধরতে এবং অভিযানও শুরু করেছে দলটি ।

অভিযানে ইতোমধ্যে ৮০ জন কয়েদিকে গ্রেপ্তার করা হয়েছে। বাকি ১৩৩ পলাতক কয়েদিকেও শিগগিরই গ্রেপ্তার করা হবে বলে জানিয়েছেন আরশাদ।

মালির কারাগারে বর্তমানে মোট ৬ হাজার ২২ জন কয়েদি রয়েছে । সোমবারের ঘটনাকে বিগত কয়েক বছরের মধ্যে সবচেয়ে বড় কয়েদি পালানোর ঘটনা বলে উল্লেখ করেছেন, সিন্ধ রাজ্য সরকারের আইন-শৃঙ্খলা বিষয়ক মন্ত্রী জিয়া-উল-হাসান লাঞ্জার।
সূত্র : জিও নিউজ

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

অ্যাপস্টেইন নথি, তারা মা’নুষে’র মাং’স খা’চ্ছিল- রিকো জিমেনেজ

২০০৯ সালের ঘটনা মেক্সিকোর মন্টেরিতে এক তরুণী মডেল, গ্যাব্রিয়েলা রিকো জিমেনেজ, হোটেলের সামনে কাঁপতে কাঁপতে এক ভয়াবহ অভিজ্ঞতার বর্ণনা করেছিলেন। তিনি দাবি করেছিলেন,...

এপস্টেইন নথিতে কি শেখ হাসিনার নাম রয়েছে?

সম্প্রতি সামাজিক ও অনলাইন মিডিয়ায় একটি দাবি প্রচারিত হচ্ছে যে, বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা জেফ্রি এপস্টিনের অ্যাসিস্ট্যান্টের সঙ্গে কোনো গোপন বিষয়ে একমত হয়েছেন।...

Related Articles

এপস্টেইন নথিতে উঠে এলো বলিউড নির্মাতা অনুরাগ কাশ্যপের নাম

কুখ্যাত যৌন অপরাধী জেফরি এপস্টেইনের সঙ্গে সংশ্লিষ্ট নথিতে এবার বলিউডের একজন পরিচিত...

ভারতে কয়লাখনিতে বিস্ফোরণ, নিহত ১০

ভারতের উত্তর-পূর্বাঞ্চলীয় রাজ্য মেঘালয়ে একটি কয়লাখনিতে ভয়াবহ বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে অন্তত...

তিন বোনের আত্মহত্যা, নেপথ্যে কী?

ভারতের উত্তর প্রদেশের গাজিয়াবাদে তিন কিশোরী বোনের মৃত্যুকে ঘিরে শোক ও প্রশ্ন—দুটিই...

“আরও অনেকের প্রাণ বাঁচাতেই খুন” — অভিযুক্ত যুবকের দাবি

পশ্চিমবঙ্গের বর্ধমানে এক হাতুড়ে চিকিৎসককে হত্যার ঘটনায় গ্রেফতার যুবক জীবন রুইদাস নিজের...