Home আন্তর্জাতিক ভারত-পাকিস্তান সংঘাতে কোন পক্ষে থাকবে যুক্তরাজ্য।
আন্তর্জাতিক

ভারত-পাকিস্তান সংঘাতে কোন পক্ষে থাকবে যুক্তরাজ্য।

Share
Share

‘অপারেশন সিঁদুর’ নামে পাকিস্তানে হামলা চালিয়েছে ভারত । পাল্টা হামলায় ব্যাপক ক্ষয়ক্ষতির মুখে পড়েছে ভারতও। কাশ্মীরে সন্ত্রাসী হামলার জেরে চলমান কূটনৈতিক দ্বন্দ্ব সামরিক সংঘাতে রূপ নেওয়ায় অন্যান্য দেশের মতো যুক্তরাজ্যও ‍উদ্বিগ্ন।

তবে যুক্তরাজ্য এখনই কারও পক্ষে অবস্থান নিচ্ছে না। দেশটি চায়, ভারত-পাকিস্তান উভয়ই উত্তেজনা প্রশমিত করে আঞ্চলিক স্থিতিশীলতা বজায় রাখে।

যুক্তরাজ্যের পররাষ্ট্র সেক্রেটারি ডেভিড ল্যামি বলেন, ভারত ও পাকিস্তানের মধ্যে বর্তমান উত্তেজনা গুরুতর উদ্বেগের বিষয়। যুক্তরাজ্য সরকার ভারত ও পাকিস্তানকে সংযম দেখাতে এবং দ্রুত কূটনৈতিক সমাধানের জন্য সরাসরি সংলাপে জড়িত হতে আহ্বান জানাচ্ছে।

বুধবার (৭ মে) এক বিবৃতিতে তিনি আরও বলেন, উভয় দেশের সঙ্গে যুক্তরাজ্যের ঘনিষ্ঠ ও অনন্য সম্পর্ক রয়েছে। আমি ভারত ও পাকিস্তানে আমার সমকক্ষদের কাছে স্পষ্ট করেছি, সংঘাত আরও বৃদ্ধি পেলে কেউ জিতবে না।

যুক্তরাজ্য গত মাসে পেহেলগামে সংঘটিত ভয়াবহ সন্ত্রাসী হামলার তীব্র নিন্দা জানিয়েছে। আমাদের সব পক্ষের জরুরিভাবে আঞ্চলিক স্থিতিশীলতা পুনরুদ্ধার এবং বেসামরিক নাগরিকদের সুরক্ষা নিশ্চিত করার জন্য কাজ করতে হবে বলে সেক্রেটারি ডেভিড ল্যামি জানিয়েছেন।

ল্যামি বলেন, এই অঞ্চলে ব্রিটিশ নাগরিকদের নিরাপত্তা আমাদের অগ্রাধিকার। যুক্তরাজ্যের পররাষ্ট্র দপ্তর ঘটনাপ্রবাহ নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে।

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

সিলেটে এআই লার্নিং সেন্টার ও শিল্পায়নের প্রতিশ্রুতি মুক্তাদিরের

সিলেট-১ (মহানগর ও সদর) আসনে বিএনপি মনোনীত প্রার্থী এবং দলের চেয়ারম্যানের উপদেষ্টা খন্দকার আব্দুল মুক্তাদির সিলেটে একটি আধুনিক এআই লার্নিং সেন্টার প্রতিষ্ঠার প্রতিশ্রুতি...

বাংলাদেশে ধেয়ে আসছে যে ভয়াবহ পরিবেশ বিপর্যয়

ক্রমাগত বৈশ্বিক উষ্ণতা বৃদ্ধির ধারাবাহিকতায় ২০৫০ সাল নাগাদ বিশ্বের সবচেয়ে চরম তাপপ্রবণ ছয়টি দেশের একটি হবে বাংলাদেশ—এমন সতর্কবার্তা দিয়েছে অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের নতুন এক...

Related Articles

হিন্দু-মুসলিম প্রেমের জেরে যুগলকে নৃশংসভাবে হত্যা

ভারতের উত্তর প্রদেশে আন্ত ধর্মীয় প্রেমের সম্পর্কের জেরে এক তরুণ-তরুণীকে হত্যার অভিযোগে...

ফোনে ব্লক করাকে কেন্দ্র করে বিলাসপুরে যুবক খুন, তরুণী গ্রেপ্তার

ভারতের ছত্তিশগড়ের বিলাসপুরে মোবাইল ফোনে যোগাযোগ বন্ধ করাকে কেন্দ্র করে এক যুবককে...

এপস্টেইন বিতর্কে নতুন করে আলোচনায় ‘পাম বিচ হাউস’ — নথিতে তারকাদের ছবি

যুক্তরাষ্ট্রের কুখ্যাত যৌন অপরাধী জেফ্রি এপস্টেইনের কিছু প্রকাশিত নথি ও ছবিকে ঘিরে...

প্রভাবশালীরা কি অর্থের জোরে ‘এপস্টাইন দলিলসমূহকে’ গোপন রেখেছিলেন?

আন্তর্জাতিক অঙ্গনে আবারও আলোচনার কেন্দ্রে উঠে এসেছে ‘এপস্টাইন ফাইল’—যুক্তরাষ্ট্রের অর্থশালী ও বিতর্কিত...