Home খেলাধুলা ক্রিকেট ভারত-পাকিস্তান ম্যাচ চান না পেহেলগামে নিহত ছেলের বাবা
ক্রিকেটখেলাধুলা

ভারত-পাকিস্তান ম্যাচ চান না পেহেলগামে নিহত ছেলের বাবা

Share
Share

ভারতনিয়ন্ত্রিত কাশ্মীরের পেহেলগামে বন্দুকধারীদের হামলায় ২৬ জন নিহত হওয়ার চার মাস পরও ক্ষোভ ও বেদনা কমেনি নিহতদের স্বজনদের। সেই হামলায় ছেলেকে হারানো সঞ্জয় দ্বিবেদী চান না, এশিয়া কাপে ভারত-পাকিস্তান মুখোমুখি হোক। তাঁর দাবি, পাকিস্তানের সঙ্গে কোনো ক্ষেত্রেই সম্পর্ক রাখা উচিত নয়, এমনকি খেলাধুলার মঞ্চেও নয়। ভারত সরকারকে এ বিষয়ে কঠোর অবস্থান নেওয়ার আহ্বান জানিয়েছেন তিনি।

ভারতের সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে সঞ্জয় বলেন, গত এপ্রিল পাকিস্তান ভারতের নিরপরাধ মানুষ হত্যা করেছে। তখন সরকার বলেছিল, পাকিস্তানের সঙ্গে কোনো সম্পর্ক থাকবে না। অথচ এখন এশিয়া কাপে পাকিস্তানের বিপক্ষে ম্যাচ খেলতে যাচ্ছে ভারত। তিনি মনে করেন, এই সিদ্ধান্ত নিহতদের পরিবারের ক্ষতকে আরও গভীর করছে।

ভারত সরকার সম্প্রতি ক্রীড়ানীতি হালনাগাদ করে বহুজাতিক টুর্নামেন্টে পাকিস্তানের বিপক্ষে খেলার অনুমতি দিলেও দ্বিপক্ষীয় সিরিজে নিষেধাজ্ঞা বহাল রেখেছে। ফলে এশিয়া কাপে ভারত-পাকিস্তান ম্যাচ নিয়ে বিতর্ক নতুন করে সামনে এসেছে। আগামীকাল দুবাইয়ে দুই দলের মুখোমুখি হওয়ার কথা রয়েছে। বিশেষজ্ঞরা বলছেন, সুপার ফোর ও ফাইনালে একাধিকবারও দুই দলের দেখা হতে পারে।

এদিকে নিহতদের পরিবারের সদস্যরা বোর্ড অব কন্ট্রোল ফর ক্রিকেট ইন ইন্ডিয়ার (বিসিসিআই) সিদ্ধান্তের সমালোচনা করেছেন। তাঁদের দাবি, পাকিস্তানের সঙ্গে মাঠে নামা মানে সন্ত্রাসবাদের শিকার পরিবারগুলোর প্রতি সংবেদনশীল না হওয়া। ফলে এশিয়া কাপের বহুল প্রতীক্ষিত ম্যাচের আগেই নতুন করে তীব্র বিতর্কের জন্ম দিয়েছে এ ঘটনা।

 

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রকে আকাশসীমা ব্যবহারে স্পেনের নিষেধাজ্ঞা

ইরানের ভূখণ্ডে হামলায় নিয়োজিত যুক্তরাষ্ট্রের যুদ্ধবিমানের জন্য নিজেদের আকাশসীমা বন্ধ করে দিয়েছে স্পেন। এর মধ্য দিয়ে চলমান ইরান যুদ্ধ ইস্যুতে ইউরোপের দেশগুলোর মধ্যে...

জ্বালানি সংকটে নড়বড়ে ইউরোপ, ব্যতিক্রমী স্থিতিশীল স্পেন

গত চার বছরে ইউরোপ একাধিক জ্বালানি ধাক্কার মুখে পড়েছে, যার সূচনা হয় ২০২২ সালে রাশিয়া-ইউক্রেন যুদ্ধ শুরুর পর। এই যুদ্ধ ইউরোপের জ্বালানি বাজারে...

Related Articles

যুদ্ধের মধ্যেও যুক্তরাষ্ট্রে খেলবে ইরান বললেন ফিফা সভাপতি

মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধ পরিস্থিতির মধ্যেও আসন্ন বিশ্বকাপে ইরান যুক্তরাষ্ট্রেই খেলবে বলে জানিয়েছেন...

প্রধানমন্ত্রী খেলোয়াড়দের স্বাধীনভাবে খেলার আহ্বান, ক্রীড়া পেশা হিসেবে গড়ে তোলার নির্দেশ

প্রধানমন্ত্রী তারেক রহমান খেলোয়াড়দের রাজনৈতিক দলের সঙ্গে যুক্ত না হয়ে দেশের জন্য...

লন্ডনে সাকিবের ৩৯তম জন্মদিন উদযাপন

বাংলাদেশ ক্রিকেটের জীবন্ত কিংবদন্তি ও বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসানের ৩৯তম জন্মদিন...

সাকিবের ফেরা নিয়ে যা বললেন প্রধান কোচ

দেশে না থাকলেও সাকিব আল হাসান আবারও দেশের ক্রিকেটে আলোচনার কেন্দ্রে রয়েছেন।...