Home আন্তর্জাতিক ‘ভারত ইস’রায়েলি কৌশল অবলম্বন করে, তাদের মতো ঘর-বাড়ি ধ্বংস করছে।’
আন্তর্জাতিক

‘ভারত ইস’রায়েলি কৌশল অবলম্বন করে, তাদের মতো ঘর-বাড়ি ধ্বংস করছে।’

Share
Share

ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরে সন্ত্রাসী হামলার জেরে ভারতীয় বাহিনী মুসলিম অধ্যুষিত অঞ্চলটিতে সামরিক অভিযানের নামে, বেসামরিক নিরীহ জনগণের ওপর নির্যাতন চাল্লাচ্ছে। ধ্বংসযজ্ঞ চালাচ্ছে বাড়ি-ঘরেও।

কাতারভিত্তিক সংবাদমাধ্যম আলজাজিরা রোববার (২৭ এপ্রিল) এক প্রতিবেদনে জানিয়েছে, পেহেলগামের সেই হামলার পর জম্মু-কাশ্মীরে অন্তত ৯টি বসত বাড়ি ধ্বংস করা হয়েছে। যদিও ভারতীয় বাহিনীর দাবি, ভেঙ্গে ফেলা বাড়িগুলো স্বাধীনতাকামী বিদ্রোহীদের।

ফারুক তিদা নামের এক স্বাধীনতাকামী যোদ্ধার আত্মীয় বলেছেন, ‘ভারত এখন ইসরায়েলি কৌশল অবলম্বন করছে। তারা ইসরায়েলিদের মতো ঘর-বাড়ি ধ্বংস করছে।’

তিনি জানান, ফিলিস্তিনি কোনো স্বাধীনতাকামী ইসরায়েলি বাহিনীর ওপর হামলা চালালে দখলদাররা যেমনভাবে গাজার বাড়ি-ঘর ধ্বংস করে দেয়, তেমনভাবেই ভারতীয় বাহিনী কাশ্মীরে একই কাজ করছে; যা মানবাধিকারের সুস্পষ্ট লঙ্ঘন ।

ভারতীয় সেনারা ফারুক তিদার বাড়ি ধ্বংস করার পর তার আত্মীয় ক্ষোভ জানিয়ে আলজাজিরাকে বলেন, ‘স্থানীয়দের শাস্তি দিতে এগুলো ইসরায়েলি কৌশল। এই নিরীহ পরিবারগুলোর  কী দোষ?

এই বাড়িগুলোর সঙ্গে স্বাধীনতাকামী বিদ্রোহীদের কোন সম্পর্ক নেই। যখন বিদ্রোহীরা বাড়ি ছাড়ে, তখন তারা তাদের পরিবারদেরও ছেড়ে যায়।’

ফারুক তিদা ‘লস্কর-ই-তৈয়বায়’ যোগ দিয়েছেন বলে ধারণা করা হয়। গত রোববার তার পারিবারিক বাড়িটি বিস্ফোরক দিয়ে ধ্বংস করা হয়েছে। ফারুক তিদার পরিবার জানিয়েছে, তিনি ১৯৯০ সালের দিকে পাকিস্তানে চলে যান। এরপর আর কখনো ফিরে আসেননি।

দক্ষিণ কাশ্মীরের পুলওয়ামা গ্রামের স্থানীয়রা জানিয়েছেন, ভারতীয় সেনারা সন্দেহভাজন বিদ্রোহী আহসান শেখের বাড়িও ধ্বংস করেছে। পুলিশের দাবি তিনিও ‘লস্কর-ই-তৈয়বার’ সদস্য। তবে তার বাড়িটি ধ্বংস করতে গিয়ে ভারতীয় সেনারা আরও ১২টি বাড়ি ক্ষতিগ্রস্ত করছে ।

তাদের একজন আলজাজিরাকে বলেছেন, ‘আমরা ইশার নামাজ পড়ছিলাম। তখন তারা আমার প্রতিবেশীর বাড়িতে বিস্ফোরণ ঘটায়। আমাদের নিজের বাড়ি এবং পাশে থাকা আরও এক ডজন বাড়িও ধ্বংস হয়েছে। আমাদের কী দোষ ছিল। আমরা এখন কী করব জানি না। তারা শুধুমাত্র আমাদের প্রতিবেশী ছিল।’

ভারতীয় নিরাপত্তা বাহিনী পেহেলগামে হামলার পর জম্মু-কাশ্মীরের বিভিন্ন জায়গায় গণ-গ্রেফতার চালাচ্ছে । এ নিয়ে উদ্বেগ ও ক্ষোভ দেখা দিয়েছে সেখানকার মানুষের মধ্যে।

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

এপস্টেইন নথিতে কি শেখ হাসিনার নাম রয়েছে?

সম্প্রতি সামাজিক ও অনলাইন মিডিয়ায় একটি দাবি প্রচারিত হচ্ছে যে, বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা জেফ্রি এপস্টিনের অ্যাসিস্ট্যান্টের সঙ্গে কোনো গোপন বিষয়ে একমত হয়েছেন।...

টি–টোয়েন্টি বিশ্বকাপে ভারতের বিপক্ষে ম্যাচ বয়কটের ঘোষণা পাকিস্তানের

আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নিতে পাকিস্তান সরকারের দিকে তাকিয়ে ছিল পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। বোর্ডের সঙ্গে আলোচনা শেষে শাহিন আফ্রিদিদের বিশ্বকাপ খেলার অনুমতি...

Related Articles

এপস্টেইন নথিতে উঠে এলো বলিউড নির্মাতা অনুরাগ কাশ্যপের নাম

কুখ্যাত যৌন অপরাধী জেফরি এপস্টেইনের সঙ্গে সংশ্লিষ্ট নথিতে এবার বলিউডের একজন পরিচিত...

ভারতে কয়লাখনিতে বিস্ফোরণ, নিহত ১০

ভারতের উত্তর-পূর্বাঞ্চলীয় রাজ্য মেঘালয়ে একটি কয়লাখনিতে ভয়াবহ বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে অন্তত...

তিন বোনের আত্মহত্যা, নেপথ্যে কী?

ভারতের উত্তর প্রদেশের গাজিয়াবাদে তিন কিশোরী বোনের মৃত্যুকে ঘিরে শোক ও প্রশ্ন—দুটিই...

“আরও অনেকের প্রাণ বাঁচাতেই খুন” — অভিযুক্ত যুবকের দাবি

পশ্চিমবঙ্গের বর্ধমানে এক হাতুড়ে চিকিৎসককে হত্যার ঘটনায় গ্রেফতার যুবক জীবন রুইদাস নিজের...