Home Health ভারতে ২৪ ঘণ্টায় করোনায় মৃত্যু হয়েছে ৬ জনের
Healthআন্তর্জাতিক

ভারতে ২৪ ঘণ্টায় করোনায় মৃত্যু হয়েছে ৬ জনের

Share
Share

ভারতে গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়েছেন ৩৭৮ জন। নতুন এ সংক্রমণের সঙ্গেই ভারতে নতুন করে কোভিড-১৯ আক্রান্তের সংখ্যা ৬ হাজার ছাড়িয়েছে। এই সময়ের মধ্যে মৃত্যুর খবর পাওয়া গেছে ৬ জনের । ভারতে কেরালায় নতুন সংক্রমণ সবচেয়ে বেশি, তারপরে গুজরাট এবং পশ্চিমবঙ্গ।

ভারতের স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় রোববার (৮ জুন) এসব তথ্য জানিয়েছে। খবর: সংবাদামধ্যম হিন্দুস্থান টাইমস।

মন্ত্রণালয়টির তথ্যানুযায়ী, ভারতে শনিবার (৭ জুন) থেকে কোভিড-১৯ আক্রান্ত হয়েছেন ৩৭৮ জন, এতে মোট আক্রান্ত সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৬ হাজার ১৩৩ জনে। গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়ে উঠেছেন বা হাসপাতাল থেকে ছাড়া পেয়েছেন ৭৫৩ জন।

শনিবার থেকে রোববারের মধ্যে ভারতে করোনায় মৃত্যু হয়েছে ছয় জনের। যার মধ্যে কর্ণাটকের দুই জন, কেরালায় তিনজন এবং তামিলনাড়ুতে মৃত্যু হয়েছে একজনের।  কর্ণাটকে কোর পালমোনালে, পালমোনারি আর্টেরিয়াল হাইপারটেনশন এবং ঘটনাক্রমে কোভিড-১৯ পজিটিভসহ চার বছর বয়সি এক শিশু এবং ইস্কেমিক হার্ট ডিজিজ, ইমিউন থ্রোম্বোসাইটোপেনিক পারপুরা এবং ঘটনাক্রমে কোভিড পজিটিভসহ ৭৮ বছর বয়সি মারা গেছেন এক বৃদ্ধ ।

কেরালায় কোভিডে মৃতদের মধ্যে একজন ৫১ বছর বয়সি পুরুষ এসএইচটি, সিএডি রোগে আক্রান্ত ছিলেন। এছাড়া মৃত বাকি দুজনের বয়স ৬৪ এবং ৯২ বছর বলে জানা গেছে। তারাও বিভিন্ন রোগে আক্রান্ত ছিলেন। তামিলনাড়ুতে করোনায় আক্রান্ত হয়ে মারা যাওয়া ৪২ বছর বয়সি এক ব্যক্তি অনিয়ন্ত্রিত ডায়াবেটিস মেলিটাস, অ্যাকিউট কিডনি ডিজিজ এবং খিঁচুনি রোগে আক্রান্ত ছিলেন।

গত ২৪ ঘণ্টায় কেরালা, গুজরাট, পশ্চিমবঙ্গ, রাজস্থান ও দিল্লিতে সবচেয়ে বেশি সংক্রমণ ধরা পড়েছে। কেরালায় ১৪৪ জন, গুজরাটে ১০৫ জন, পশ্চিমবঙ্গে ৭১ জন, গুজরাটে ২৪ জন এবং দিল্লিতে ২১ জন নতুন করে আক্রান্ত হয়েছেন কোভিডএ।

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

এপস্টেইন নথিতে কি শেখ হাসিনার নাম রয়েছে?

সম্প্রতি সামাজিক ও অনলাইন মিডিয়ায় একটি দাবি প্রচারিত হচ্ছে যে, বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা জেফ্রি এপস্টিনের অ্যাসিস্ট্যান্টের সঙ্গে কোনো গোপন বিষয়ে একমত হয়েছেন।...

টি–টোয়েন্টি বিশ্বকাপে ভারতের বিপক্ষে ম্যাচ বয়কটের ঘোষণা পাকিস্তানের

আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নিতে পাকিস্তান সরকারের দিকে তাকিয়ে ছিল পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। বোর্ডের সঙ্গে আলোচনা শেষে শাহিন আফ্রিদিদের বিশ্বকাপ খেলার অনুমতি...

Related Articles

এপস্টেইন নথিতে উঠে এলো বলিউড নির্মাতা অনুরাগ কাশ্যপের নাম

কুখ্যাত যৌন অপরাধী জেফরি এপস্টেইনের সঙ্গে সংশ্লিষ্ট নথিতে এবার বলিউডের একজন পরিচিত...

ভারতে কয়লাখনিতে বিস্ফোরণ, নিহত ১০

ভারতের উত্তর-পূর্বাঞ্চলীয় রাজ্য মেঘালয়ে একটি কয়লাখনিতে ভয়াবহ বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে অন্তত...

তিন বোনের আত্মহত্যা, নেপথ্যে কী?

ভারতের উত্তর প্রদেশের গাজিয়াবাদে তিন কিশোরী বোনের মৃত্যুকে ঘিরে শোক ও প্রশ্ন—দুটিই...

“আরও অনেকের প্রাণ বাঁচাতেই খুন” — অভিযুক্ত যুবকের দাবি

পশ্চিমবঙ্গের বর্ধমানে এক হাতুড়ে চিকিৎসককে হত্যার ঘটনায় গ্রেফতার যুবক জীবন রুইদাস নিজের...