Home আন্তর্জাতিক ভারতে হেলিকপ্টার বিধ্বস্ত, নিহত ৫
আন্তর্জাতিকদুর্ঘটনা

ভারতে হেলিকপ্টার বিধ্বস্ত, নিহত ৫

Share
Share

বৃহস্পতিবার (৮ মে) সকালে ভারতের উত্তরাখণ্ডে একটি হেলিকপ্টার বিধ্বস্ত হয়েছে। এতে পাঁচ পর্যটক নিহত হয়েছেন। রাজ্যের উত্তরকাশীর গঙ্গানানীর কাছে হেলিকপ্টারটি বিধ্বস্ত হয়ছে। হিন্দুস্তান টাইমস এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, পাইলটসহ হেলিকপ্টারটিতে ছয়জন আরোহী ছিলেন। যার মধ্যে পাঁচ জন নিহত এবং একজন আহত হয়েছেন বলে জানা গেছে। যাত্রী ভর্তি হেলিকপ্টারটি দেরাদুন থেকে হারসিল হেলিপ্যাডের দিকে যাচ্ছিল।

গড়ওয়াল বিভাগীয় কমিশনার বিনয় শঙ্কর পান্ডে জানিয়েছেন, ঘটনার পর পরই প্রশাসন ও জরুরি ব্যবস্থাপনা দল ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কাজ শুরু করেছে ।

সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত ছবিতে দুর্ঘটনার শিকার হেলিকপ্টারের ভেতরের অংশ ভাঙা দেখা গেছে। তবে দুর্ঘটনার কারণ এখনও জানা যায়নি।

উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী পুষ্কর সিং ধামি বলেন, ‘প্রশাসনকে আহতদের সম্ভাব্য সব সহায়তা প্রদান এবং দুর্ঘটনার তদন্তের নির্দেশ দিয়েছি। দুর্ঘটনার কারণ জানার প্রক্রিয়া চলমান রয়েছে। বিস্তারিত জানতে অপেক্ষা করতে হবে’।

প্রতিবেদনে জানানো হয়, পুলিশ, সেনাবাহিনী, দুর্যোগ ব্যবস্থাপনা দল এবং অ্যাম্বুলেন্স ঘটনা ঘটার সাথে সাথে উত্তরকাশীর ( ঘটনাস্থল) পৌঁছে যান।

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

সিলেটে এআই লার্নিং সেন্টার ও শিল্পায়নের প্রতিশ্রুতি মুক্তাদিরের

সিলেট-১ (মহানগর ও সদর) আসনে বিএনপি মনোনীত প্রার্থী এবং দলের চেয়ারম্যানের উপদেষ্টা খন্দকার আব্দুল মুক্তাদির সিলেটে একটি আধুনিক এআই লার্নিং সেন্টার প্রতিষ্ঠার প্রতিশ্রুতি...

বাংলাদেশে ধেয়ে আসছে যে ভয়াবহ পরিবেশ বিপর্যয়

ক্রমাগত বৈশ্বিক উষ্ণতা বৃদ্ধির ধারাবাহিকতায় ২০৫০ সাল নাগাদ বিশ্বের সবচেয়ে চরম তাপপ্রবণ ছয়টি দেশের একটি হবে বাংলাদেশ—এমন সতর্কবার্তা দিয়েছে অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের নতুন এক...

Related Articles

হিন্দু-মুসলিম প্রেমের জেরে যুগলকে নৃশংসভাবে হত্যা

ভারতের উত্তর প্রদেশে আন্ত ধর্মীয় প্রেমের সম্পর্কের জেরে এক তরুণ-তরুণীকে হত্যার অভিযোগে...

ফোনে ব্লক করাকে কেন্দ্র করে বিলাসপুরে যুবক খুন, তরুণী গ্রেপ্তার

ভারতের ছত্তিশগড়ের বিলাসপুরে মোবাইল ফোনে যোগাযোগ বন্ধ করাকে কেন্দ্র করে এক যুবককে...

এপস্টেইন বিতর্কে নতুন করে আলোচনায় ‘পাম বিচ হাউস’ — নথিতে তারকাদের ছবি

যুক্তরাষ্ট্রের কুখ্যাত যৌন অপরাধী জেফ্রি এপস্টেইনের কিছু প্রকাশিত নথি ও ছবিকে ঘিরে...

প্রভাবশালীরা কি অর্থের জোরে ‘এপস্টাইন দলিলসমূহকে’ গোপন রেখেছিলেন?

আন্তর্জাতিক অঙ্গনে আবারও আলোচনার কেন্দ্রে উঠে এসেছে ‘এপস্টাইন ফাইল’—যুক্তরাষ্ট্রের অর্থশালী ও বিতর্কিত...