Home জাতীয় অপরাধ ভারতে দুই শতাধিক পুরুষের নির্মম যৌন নির্যাতনের শিকার বাংলাদেশি এক শিশু! 
অপরাধআইন-বিচারআন্তর্জাতিকজাতীয়

ভারতে দুই শতাধিক পুরুষের নির্মম যৌন নির্যাতনের শিকার বাংলাদেশি এক শিশু! 

Share
Share

ভারতের মহারাষ্ট্র রাজ্যের পালঘর জেলায় ভয়াবহ যৌন নির্যাতনের শিকার হয়েছে বাংলাদেশি এক কিশোরী। মাত্র ১২ বছর বয়সী ওই শিশুটি অভিযোগ করেছে, বাবা-মায়ের ওপর অভিমান করে ভারতে পালিয়ে যাওয়ার পর মানবপাচারকারীদের হাতে পড়ে সে পতিতাবৃত্তিতে বাধ্য হয়। তিন মাসে দুই শতাধিক পুরুষ তার ওপর যৌন নির্যাতন চালায়।

ভারতীয় গণমাধ্যম টাইমস অব ইন্ডিয়া-এর সোমবার (১১ আগস্ট) প্রকাশিত প্রতিবেদনে বলা হয়, গত ২৬ জুলাই এনজিও এক্সোডাস রোড ইন্ডিয়া ফাউন্ডেশন ও হারমনি ফাউন্ডেশন-এর সহায়তায় মীরা-ভায়ন্দর ভাসাই-ভিরার (এমবিভিভি) পুলিশের মানবপাচারবিরোধী ইউনিট এক অভিযানে ভাসাই শহরের নাইগাঁও এলাকা থেকে শিশুটিকে উদ্ধার করে। এ ঘটনায় এখন পর্যন্ত ১০ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

হারমনি ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা-সভাপতি আব্রাহাম মাথাই জানান, শিশুটিকে প্রথমে গুজরাটের নাদিয়াদে নিয়ে যাওয়া হয়, যেখানে তিন মাস ধরে ২০০ জনেরও বেশি পুরুষ তার ওপর যৌন নির্যাতন চালায়। তিনি বলেন, “মেয়েটি কৈশোরে পা রাখেনি, অথচ তার শৈশব কেড়ে নিয়েছে এই নির্মম অপরাধীরা।”

শিশুটি পুলিশকে জানিয়েছে, স্কুলে একটি বিষয়ে ফেল করার পর বাবা-মায়ের বকুনি এড়াতে তার পরিচিত এক নারীর সঙ্গে সীমান্ত পেরিয়ে ভারতে যায়। কিন্তু ওই নারী তাকে পতিতাবৃত্তির চক্রে বিক্রি করে দেয়।

মাথাই জানান, শিশুটি যাদের নাম বলতে পারবে, তাদের সবাইকে গ্রেপ্তার করে কঠোর শাস্তি নিশ্চিত করতে হবে। তিনি বলেন, “এ ধরনের অপরাধীরা সমাজে থাকার অধিকার রাখে না।”
এমবিভিভি পুলিশের কমিশনার নিকেত কৌশিক বলেন, পুরো নেটওয়ার্ক ভেঙে ফেলার জন্য পুলিশ সর্বাত্মক চেষ্টা চালাচ্ছে। “আমরা কেবল অভিযুক্তদের গ্রেপ্তার করাই নয়, বরং এমন একটি নিরাপদ পরিবেশ নিশ্চিত করতে চাই যেখানে কোনো কিশোর-কিশোরী এ ধরনের ঝুঁকিতে পড়বে না” ।

মানবাধিকার সংস্থাগুলো বলছে, সীমান্তবর্তী এলাকা দিয়ে শিশু ও নারীদের পাচারের ঘটনা দক্ষিণ এশিয়ায় দীর্ঘদিন ধরে চলমান। অর্থনৈতিক অসচ্ছলতা, সামাজিক অসচেতনতা এবং সীমান্তের দুর্বল নজরদারি এসব অপরাধকে আরও সহজ করে তুলছে।

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

জাতিসংঘ গঠন করলো হরমুজ টাস্ক ফোর্স যুদ্ধ ঠেকাতে

জাতিসংঘ জানিয়েছে, হরমুজ প্রণালির মাধ্যমে বাণিজ্য প্রবাহ সচল রাখার জন্য একটি টাস্ক ফোর্স গঠন করা হচ্ছে। সংস্থাটি সতর্ক করে বলেছে, ইরান যুদ্ধ বিশ্বজুড়ে...

বাঁশখালীতে অবৈধ বাঁধ নির্মাণে আওয়ামী লীগ নেতা দণ্ডিত

চেচুরিয়ার শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান খনন করা আদর্শ গ্রামের খালের দুইটি মুখ অবরুদ্ধ করে বাঁধ নির্মাণ ও খাল ভরাটের ঘটনায় শফিকুর রহমান (৫০)...

Related Articles

৭৮ বছর পরও ব্রিটিশ আমলের আইনেই চলছে বাংলাদেশ

সাব্বির আহাম্মেদ | স্বাধীনতার প্রায় আট দশক পরও বাংলাদেশের বিচারব্যবস্থা এখনও অনেকাংশে...

যুক্তরাষ্ট্র-ইসরায়েলের জোরালো হামলা ইরানে

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানকে ‘প্রস্তর যুগে ফিরিয়ে নেওয়ার’ হুমকি দেওয়ার পর...

যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে লড়াইয়ে প্রস্তুত ৭০ লাখ ইরানি

ইরানের ওপর যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের ক্রমবর্ধমান হামলার মুখে দেশ রক্ষায় এক অভূতপূর্ব...

‘তোমরা কিছুই জানো না’— ট্রাম্পের ধ্বংসাত্মক হুমকির কড়া জবাব দিল ইরান

মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনার পারদ চড়িয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দেওয়া হুমকির তীব্র...