Home জাতীয় অপরাধ ভারতে কলেজছাত্রীকে ধর্ষণের ঘটনায় গ্রেপ্তার ৩ শিক্ষক
অপরাধআইন-বিচারআন্তর্জাতিক

ভারতে কলেজছাত্রীকে ধর্ষণের ঘটনায় গ্রেপ্তার ৩ শিক্ষক

Share
Share

ভারতের বেঙ্গালুরুতে এক কলেজশিক্ষার্থীকে একাধিকবার ধর্ষণ ও ব্ল্যাকমেইলের অভিযোগে পুলিশ নরেন্দ্র, সন্দ্বীপ, অনুপ নামে তিন শিক্ষককে গ্রেপ্তার করেছে।

ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি মঙ্গলবার (১৫ জুলাই)   এক প্রতিবেদনে এ তথ্য জানায়। জানা গেছে, অভিযুক্ত নরেন্দ্র পদার্থবিদ্যা পড়ান, সন্দ্বীপ জীববিজ্ঞান পড়ান আর তাদের বন্ধু অনুপ অন্য বিষয় পড়ান। তারা তিনজনই একটি বেসরকারি কলেজে শিক্ষকতা করেন। যেখানে পড়াশোনা করেন ভুক্তভোগী ছাত্রী ।

এর মধ্যে নরেন্দ্র নোট দেওয়া ও পড়াশোনায় কথা বলার অজুহাতে ওই ছাত্রীর সঙ্গে গড়ে তোলেন সুসম্পর্ক । একপর্যায়ে ছাত্রীকে অনুপের বাড়িতে ডাকেন তিনি। সেখানে ছাত্রীটিকে প্রথমে ধর্ষণ করেন নরেন্দ্র এবং এ কথা কাউকে বললে খারাপ পরিণতি ভোগ করতে হবে বলে হুমকি দেন তাকে ।

এর কয়েকদিন পর সন্দ্বীপ ওই ছাত্রীকে ধর্ষণের চেষ্টা চালান। বাধা দিলে আগের ধর্ষণের ছবি ও ভিডিও প্রকাশ করে দেওয়ার হুমকি দিয়ে সন্দ্বীপও অনুপের বাড়িতে নিয়ে ধর্ষণ করেন তাকে। এর পর অনুপ ওই ছাত্রীকে তার বাড়ির সিসিটিভির ফুটেজ প্রকাশ করে দেওয়ার হুমকি দিয়ে যৌন হেনস্তা করেন।

পরে ভুক্তভোগী ছাত্রী তার মা-বাবাকে ঘটনা জানালে তারা তাকে কর্ণাটক রাজ্যের মহিলা কমিশনে নিয়ে যান এবং মারাঠাহাল্লি থানায় মামলা করেন। এর প্রেক্ষিতে পুলিশ অভিযুক্ত ওই তিন শিক্ষককে গ্রেপ্তার করে আদালতে পাঠায়।

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

অ্যাপস্টেইন নথি, তারা মা’নুষে’র মাং’স খা’চ্ছিল- রিকো জিমেনেজ

২০০৯ সালের ঘটনা মেক্সিকোর মন্টেরিতে এক তরুণী মডেল, গ্যাব্রিয়েলা রিকো জিমেনেজ, হোটেলের সামনে কাঁপতে কাঁপতে এক ভয়াবহ অভিজ্ঞতার বর্ণনা করেছিলেন। তিনি দাবি করেছিলেন,...

এপস্টেইন নথিতে কি শেখ হাসিনার নাম রয়েছে?

সম্প্রতি সামাজিক ও অনলাইন মিডিয়ায় একটি দাবি প্রচারিত হচ্ছে যে, বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা জেফ্রি এপস্টিনের অ্যাসিস্ট্যান্টের সঙ্গে কোনো গোপন বিষয়ে একমত হয়েছেন।...

Related Articles

এপস্টেইন নথিতে উঠে এলো বলিউড নির্মাতা অনুরাগ কাশ্যপের নাম

কুখ্যাত যৌন অপরাধী জেফরি এপস্টেইনের সঙ্গে সংশ্লিষ্ট নথিতে এবার বলিউডের একজন পরিচিত...

ভারতে কয়লাখনিতে বিস্ফোরণ, নিহত ১০

ভারতের উত্তর-পূর্বাঞ্চলীয় রাজ্য মেঘালয়ে একটি কয়লাখনিতে ভয়াবহ বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে অন্তত...

তিন বোনের আত্মহত্যা, নেপথ্যে কী?

ভারতের উত্তর প্রদেশের গাজিয়াবাদে তিন কিশোরী বোনের মৃত্যুকে ঘিরে শোক ও প্রশ্ন—দুটিই...

“আরও অনেকের প্রাণ বাঁচাতেই খুন” — অভিযুক্ত যুবকের দাবি

পশ্চিমবঙ্গের বর্ধমানে এক হাতুড়ে চিকিৎসককে হত্যার ঘটনায় গ্রেফতার যুবক জীবন রুইদাস নিজের...