Home আন্তর্জাতিক ভারতে আমবোঝাই ট্রাক উল্টে নিহত হয়েছে ৯ জন
আন্তর্জাতিকদুর্ঘটনা

ভারতে আমবোঝাই ট্রাক উল্টে নিহত হয়েছে ৯ জন

Share
Share

ভারতের অন্ধ্রপ্রদেশের আন্নামাইয়া জেলায় আমবোঝাই ট্রাক খালে পড়ে পাঁচজন নারীসহ নিহত হয়েছেন ৯ শ্রমিক। আহত হয়েছেন ১০ জন।

কোডাপ্পা শহর থেকে ৬০ কিলোমিটার দূরে রেড্ডি চেরুভু কাট্টা এলাকার পুল্লামপেট্টায় ররিবার (১৩ জুলাই) স্থানীয় সময় রাত সাড়ে ১০টা নাগাদ এ দুর্ঘটনা ঘটে।
ট্রাকটি ইসুকাপাল্লে থেকে রাজামপেট যাচ্ছিল।

দুর্ঘটনায় বেঁচে যাওয়া ট্রাকের চালক জানান, উল্টো দিক থেকে আসা একটি গাড়ির সঙ্গে মুখোমুখি ধাক্কা এড়াতে গিয়ে নিয়ন্ত্রণ হারান তিনি। তখনই ট্রাকটি উল্টে পড়ে যায় খালে। পুলিশ জানায়, হতাহতরা ওই ট্রাকে আমের উপর বসেছিলেন। ২১ জন শ্রমিক ছিলেন ট্রাকে। তাদের বাগান থেকে আম তোলার জন্য নিয়ে যাওয়া হয়েছিল।

পুলিশ দুর্ঘটনা খবর পেয়ে মাটি কাটার গাড়ি ও ক্রেন নিয়ে শ্রমিকদের উদ্ধার করে। তাদের হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা ৯ জনকে মৃত ঘোষণা করেন।

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

শেরপুরে যাচ্ছেন জামায়াত আমির

শেরপুরে সাম্প্রতিক সংঘর্ষে নিহত জামায়াত নেতা মাওলানা রেজাউল করিমের কবর জিয়ারত ও পরিবারের সদস্যদের সঙ্গে সাক্ষাৎ করতে আজ রোববার (১ ফেব্রুয়ারি) শেরপুর সফরে...

সিলেটে এআই লার্নিং সেন্টার ও শিল্পায়নের প্রতিশ্রুতি মুক্তাদিরের

সিলেট-১ (মহানগর ও সদর) আসনে বিএনপি মনোনীত প্রার্থী এবং দলের চেয়ারম্যানের উপদেষ্টা খন্দকার আব্দুল মুক্তাদির সিলেটে একটি আধুনিক এআই লার্নিং সেন্টার প্রতিষ্ঠার প্রতিশ্রুতি...

Related Articles

হিন্দু-মুসলিম প্রেমের জেরে যুগলকে নৃশংসভাবে হত্যা

ভারতের উত্তর প্রদেশে আন্ত ধর্মীয় প্রেমের সম্পর্কের জেরে এক তরুণ-তরুণীকে হত্যার অভিযোগে...

ফোনে ব্লক করাকে কেন্দ্র করে বিলাসপুরে যুবক খুন, তরুণী গ্রেপ্তার

ভারতের ছত্তিশগড়ের বিলাসপুরে মোবাইল ফোনে যোগাযোগ বন্ধ করাকে কেন্দ্র করে এক যুবককে...

এপস্টেইন বিতর্কে নতুন করে আলোচনায় ‘পাম বিচ হাউস’ — নথিতে তারকাদের ছবি

যুক্তরাষ্ট্রের কুখ্যাত যৌন অপরাধী জেফ্রি এপস্টেইনের কিছু প্রকাশিত নথি ও ছবিকে ঘিরে...

প্রভাবশালীরা কি অর্থের জোরে ‘এপস্টাইন দলিলসমূহকে’ গোপন রেখেছিলেন?

আন্তর্জাতিক অঙ্গনে আবারও আলোচনার কেন্দ্রে উঠে এসেছে ‘এপস্টাইন ফাইল’—যুক্তরাষ্ট্রের অর্থশালী ও বিতর্কিত...