Home আন্তর্জাতিক ভারতে আটক ১৫ বাংলাদেশিকে বিজিবির কাছে হস্তান্তর
আন্তর্জাতিকজাতীয়

ভারতে আটক ১৫ বাংলাদেশিকে বিজিবির কাছে হস্তান্তর

Share
Share

ভারতের পশ্চিমবঙ্গের হাকিমপুর চেকপোস্ট এলাকায় আটক হওয়া ১৫ বাংলাদেশি নাগরিককে আনুষ্ঠানিক পতাকা বৈঠকের মাধ্যমে বাংলাদেশ সীমান্তরক্ষী বাহিনী (বিজিবি)-এর কাছে হস্তান্তর করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। সোমবার (১৫ সেপ্টেম্বর) সন্ধ্যা ৬টার দিকে এ প্রক্রিয়া সম্পন্ন হয়।

বিজিবি সূত্রে জানা গেছে, রোববার (১৪ সেপ্টেম্বর) রাত সাড়ে ১০টার দিকে বিএসএফ সদস্যরা হাকিমপুর চেকপোস্ট এলাকায় ১৫ জন বাংলাদেশিকে আটক করে। পরে সাতক্ষীরার তলুইগাছা বিওপি ও ভারতের আমুদিয়া কোম্পানি কমান্ডারের উপস্থিতিতে পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠক শেষে বিএসএফ আনুষ্ঠানিকভাবে তাদের বিজিবির কাছে হস্তান্তর করে।

বিজিবির পক্ষ থেকে সাতক্ষীরা সদর থানায় এ ঘটনায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে। থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শামিনুল হক জানান, আটক বাংলাদেশিদের থানার মাধ্যমে জিম্মায় নেওয়া হয়। পরবর্তীতে তাদের পরিচয় যাচাই-বাছাই শেষে স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।

প্রাথমিকভাবে জানা গেছে, আটক হওয়া সবাই সাতক্ষীরা জেলার বিভিন্ন এলাকার বাসিন্দা। তারা কীভাবে সীমান্ত অতিক্রম করে ভারতে প্রবেশ করেছিলেন, সে বিষয়ে তদন্ত চলছে।

এ ঘটনায় সীমান্ত এলাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখার পাশাপাশি নজরদারি আরও জোরদার করা হয়েছে বলে বিজিবি জানিয়েছে ।

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

এপস্টেইন নথিতে কি শেখ হাসিনার নাম রয়েছে?

সম্প্রতি সামাজিক ও অনলাইন মিডিয়ায় একটি দাবি প্রচারিত হচ্ছে যে, বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা জেফ্রি এপস্টিনের অ্যাসিস্ট্যান্টের সঙ্গে কোনো গোপন বিষয়ে একমত হয়েছেন।...

টি–টোয়েন্টি বিশ্বকাপে ভারতের বিপক্ষে ম্যাচ বয়কটের ঘোষণা পাকিস্তানের

আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নিতে পাকিস্তান সরকারের দিকে তাকিয়ে ছিল পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। বোর্ডের সঙ্গে আলোচনা শেষে শাহিন আফ্রিদিদের বিশ্বকাপ খেলার অনুমতি...

Related Articles

ধর্মের টানে শোবিজ ছাড়লেন অভিনেত্রী নওবা

ছোটপর্দার উদীয়মান অভিনেত্রী ও মডেল নওবা তাহিয়া হোসাইন অভিনয়জগত থেকে সরে দাঁড়ানোর...

এপস্টেইন নথিতে উঠে এলো বলিউড নির্মাতা অনুরাগ কাশ্যপের নাম

কুখ্যাত যৌন অপরাধী জেফরি এপস্টেইনের সঙ্গে সংশ্লিষ্ট নথিতে এবার বলিউডের একজন পরিচিত...

ভারতে কয়লাখনিতে বিস্ফোরণ, নিহত ১০

ভারতের উত্তর-পূর্বাঞ্চলীয় রাজ্য মেঘালয়ে একটি কয়লাখনিতে ভয়াবহ বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে অন্তত...

তিন বোনের আত্মহত্যা, নেপথ্যে কী?

ভারতের উত্তর প্রদেশের গাজিয়াবাদে তিন কিশোরী বোনের মৃত্যুকে ঘিরে শোক ও প্রশ্ন—দুটিই...