Home আন্তর্জাতিক ভারতীয় যুদ্ধবিমান বিধ্বস্ত, নিহত হয়েছে পাইলট
আন্তর্জাতিকদুর্ঘটনা

ভারতীয় যুদ্ধবিমান বিধ্বস্ত, নিহত হয়েছে পাইলট

Share
Share

ভারতীয় বিমানবাহিনীর এক যুদ্ধবিমান বিধ্বস্ত হওয়ার ঘটনায় নিহত হয়েছেন একজন পাইলট । জাগুয়ার নামক যুদ্ধবিমানটির পাইলট ছিলেন নিহত ব্যক্তি। স্থানীয় সময় বুধবার (৯ জুলাই) দুপুর ১টা ২৫ মিনিটে ভারতের রাজস্থান রাজ্যের চুরুতে যুদ্ধবিমানটি বিধ্বস্ত হয়। এক প্রতিবেদনে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি এ তথ্য জানিয়েছে।

প্রতিবেদনে উল্লেখ করে বলা হয়েছে, রাজস্থানের চুরু জেলায় ভানোদা গ্রামের কাছে একটি জাগুয়ার যুদ্ধবিমান বিধ্বস্ত হয়ে নিহত হয়েছেন পাইলট। খবর পাওয়া গেছে, এতে সাধারণ দুই নাগরিক আহত হয়েছেন।

প্রতিরক্ষা সূত্রগুলো ভারতীয় সংবাদ সংস্থা এএনআইকে জানিয়েছে, এই যুদ্ধবিমানটি ছিল টুইন-সিটার কিংবা দুজন পাইলট বসার জায়গা আছে এই বিমানটিতে। তবে দ্বিতীয় পাইলটের অবস্থা এখনো নিশ্চিতভাবে কিছু জানা যায়নি। দুর্ঘটনাস্থলে উদ্ধার তৎপরতা চালাতে হেলিকপ্টার পাঠিয়েছে ভারতীয় বিমানবাহিনী।

দুর্ঘটনার শিকার এই যুদ্ধবিমানটি উড্ডয়ন করেছিল রাজস্থানের সুরাতগড় বিমানবাহিনী ঘাঁটি থেকে। এটি তৃতীয় জাগুয়ার যুদ্ধবিমান দুর্ঘটনার কবলে পড়ল। প্রথমটি হয়েছিল হরিয়ানার পঞ্চকুলায়, গত ৭ মার্চ এবং দ্বিতীয়টি গুজরাটের জামনগরের কাছে, গত ২ এপ্রিল।

জাগুয়ার মূলত দুই ইঞ্জিন বিশিষ্ট ফাইটার-বোম্বার। এটি সিঙ্গেল এবং টুইন-সিট দুই ধরনের ভ্যারিয়েন্টেই পাওয়া যায়। যদিও এগুলো অনেক পুরোনো মডেলের, তবে ভারতীয় বিমানবাহিনী এই যুদ্ধবিমানগুলোকে বহুবার আধুনিকায়ন করেছে এবং এখনো ব্যাপকভাবে ব্যবহার করে থাকে।

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

সিলেটে এআই লার্নিং সেন্টার ও শিল্পায়নের প্রতিশ্রুতি মুক্তাদিরের

সিলেট-১ (মহানগর ও সদর) আসনে বিএনপি মনোনীত প্রার্থী এবং দলের চেয়ারম্যানের উপদেষ্টা খন্দকার আব্দুল মুক্তাদির সিলেটে একটি আধুনিক এআই লার্নিং সেন্টার প্রতিষ্ঠার প্রতিশ্রুতি...

বাংলাদেশে ধেয়ে আসছে যে ভয়াবহ পরিবেশ বিপর্যয়

ক্রমাগত বৈশ্বিক উষ্ণতা বৃদ্ধির ধারাবাহিকতায় ২০৫০ সাল নাগাদ বিশ্বের সবচেয়ে চরম তাপপ্রবণ ছয়টি দেশের একটি হবে বাংলাদেশ—এমন সতর্কবার্তা দিয়েছে অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের নতুন এক...

Related Articles

হিন্দু-মুসলিম প্রেমের জেরে যুগলকে নৃশংসভাবে হত্যা

ভারতের উত্তর প্রদেশে আন্ত ধর্মীয় প্রেমের সম্পর্কের জেরে এক তরুণ-তরুণীকে হত্যার অভিযোগে...

ফোনে ব্লক করাকে কেন্দ্র করে বিলাসপুরে যুবক খুন, তরুণী গ্রেপ্তার

ভারতের ছত্তিশগড়ের বিলাসপুরে মোবাইল ফোনে যোগাযোগ বন্ধ করাকে কেন্দ্র করে এক যুবককে...

এপস্টেইন বিতর্কে নতুন করে আলোচনায় ‘পাম বিচ হাউস’ — নথিতে তারকাদের ছবি

যুক্তরাষ্ট্রের কুখ্যাত যৌন অপরাধী জেফ্রি এপস্টেইনের কিছু প্রকাশিত নথি ও ছবিকে ঘিরে...

প্রভাবশালীরা কি অর্থের জোরে ‘এপস্টাইন দলিলসমূহকে’ গোপন রেখেছিলেন?

আন্তর্জাতিক অঙ্গনে আবারও আলোচনার কেন্দ্রে উঠে এসেছে ‘এপস্টাইন ফাইল’—যুক্তরাষ্ট্রের অর্থশালী ও বিতর্কিত...