Home আন্তর্জাতিক ভারতকে চরম মূল্য দিতে হবে – পাক প্রতিরক্ষামন্ত্রী। 
আন্তর্জাতিক

ভারতকে চরম মূল্য দিতে হবে – পাক প্রতিরক্ষামন্ত্রী। 

Share
Share

পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফ বলেছেন, ভারত বুধবার কিছু শহরে দুই থেকে তিনবার হামলা চালানোর চেষ্টা করেছে এবং এখনও ভারতের আক্রমণের ঝুঁকি রয়েছে।

পাকিস্তানের বেসরকারি চ্যানেল জিও টিভিতে ‘আজ শাহজাইব খানজাদা কে সাথ’ অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে খাজা আসিফ বলেন, ভারত কিছু শহরকে দুই থেকে তিনবার টার্গেট করার চেষ্টা করেছে, অন্তত রাডারের ওপর দিয়ে, যাতে প্রয়োজন হলে এই শহরগুলোয় হামলা চালানো যায়। আক্রমণ ঠেকাতে কিছু শহরে আলো নিভিয়ে দেওয়া হয়েছিল।

হুঁশিয়ার বার্তা দিয়ে পাক প্রতিরক্ষামন্ত্রী বলেছেন, আমরা এর জন্য প্রস্তুত, এর ভারতকে চরম মূল্য দিতে হবে। ভারত যা করছে তা আমরা সহ্য করব না, বরং তার জবাব দেবো।

খাজা আসিফ বলেন, দুই সপ্তাহ আগে শুরু হওয়া সংকট এখনও শেষ হয়নি।ভারত যদি কোনও কারণ বা প্রমাণ ছাড়াই পদক্ষেপ নিতে পারে, তাহলে আমরাও জবাব দেবো। পাকিস্তানকে এর জবাব দিতে হবে।

পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী আরও বলেন, আমরা যদি এখন ভারতকে জবাব দেই, তাহলে আমাদের কাছে এর যুক্তিসঙ্গত যুক্তি আছে, কিন্তু আমরা ভারতে বেসামরিক নাগরিকদের টার্গেট করব না।

খাজা মোহাম্মদ আসিফ বলেছেন, কেবল সামরিক লক্ষ্যবস্তুতেই পাল্টা আঘাত হানবে পাকিস্তান।

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

সিলেটে এআই লার্নিং সেন্টার ও শিল্পায়নের প্রতিশ্রুতি মুক্তাদিরের

সিলেট-১ (মহানগর ও সদর) আসনে বিএনপি মনোনীত প্রার্থী এবং দলের চেয়ারম্যানের উপদেষ্টা খন্দকার আব্দুল মুক্তাদির সিলেটে একটি আধুনিক এআই লার্নিং সেন্টার প্রতিষ্ঠার প্রতিশ্রুতি...

বাংলাদেশে ধেয়ে আসছে যে ভয়াবহ পরিবেশ বিপর্যয়

ক্রমাগত বৈশ্বিক উষ্ণতা বৃদ্ধির ধারাবাহিকতায় ২০৫০ সাল নাগাদ বিশ্বের সবচেয়ে চরম তাপপ্রবণ ছয়টি দেশের একটি হবে বাংলাদেশ—এমন সতর্কবার্তা দিয়েছে অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের নতুন এক...

Related Articles

হিন্দু-মুসলিম প্রেমের জেরে যুগলকে নৃশংসভাবে হত্যা

ভারতের উত্তর প্রদেশে আন্ত ধর্মীয় প্রেমের সম্পর্কের জেরে এক তরুণ-তরুণীকে হত্যার অভিযোগে...

ফোনে ব্লক করাকে কেন্দ্র করে বিলাসপুরে যুবক খুন, তরুণী গ্রেপ্তার

ভারতের ছত্তিশগড়ের বিলাসপুরে মোবাইল ফোনে যোগাযোগ বন্ধ করাকে কেন্দ্র করে এক যুবককে...

এপস্টেইন বিতর্কে নতুন করে আলোচনায় ‘পাম বিচ হাউস’ — নথিতে তারকাদের ছবি

যুক্তরাষ্ট্রের কুখ্যাত যৌন অপরাধী জেফ্রি এপস্টেইনের কিছু প্রকাশিত নথি ও ছবিকে ঘিরে...

প্রভাবশালীরা কি অর্থের জোরে ‘এপস্টাইন দলিলসমূহকে’ গোপন রেখেছিলেন?

আন্তর্জাতিক অঙ্গনে আবারও আলোচনার কেন্দ্রে উঠে এসেছে ‘এপস্টাইন ফাইল’—যুক্তরাষ্ট্রের অর্থশালী ও বিতর্কিত...