Home আন্তর্জাতিক ভারতই যুদ্ধবিরতির জন্য অনুরোধ করেছিল – পাক পররাষ্ট্রমন্ত্রী 
আন্তর্জাতিক

ভারতই যুদ্ধবিরতির জন্য অনুরোধ করেছিল – পাক পররাষ্ট্রমন্ত্রী 

Share
Share

আবারও জোর দিয়ে পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার বলেছেন, কাশ্মীরে সন্ত্রাসী হামলার জেরে শুরু হওয়া সংঘাত বন্ধে ভারতই প্রথমে যুদ্ধবিরতির অনুরোধ করেছিল।

বৃহস্পতিবার (১৫ মে) রাতে পাকিস্তানের জনপ্রিয় সংবাদমাধ্যম জিও নিউজে দেওয়া সাক্ষাৎকারে তিনি এ দাবি করেছেন বলে, দেশটির আরেক গণমাধ্যম দ্য নিউজ ইন্টারন্যাশনাল জানিয়েছেন।

সাক্ষাৎকারে ইসহাক দার বলেন, ‘পাকিস্তান নয়, বরং ভারতই যুদ্ধবিরতির অনুরোধ জানিয়েছিল। গত ১০ মে পাকিস্তান ও ভারতের সেনাপ্রধানদের মধ্যে প্রথম যোগাযোগ হয়, এরপর ১২ মে তাদের মধ্যে আবারও কথা হয় । আগামী ১৮ মে পুনরায় তাদের মধ্যে যোগাযোগ হওয়ার সম্ভাবনা রয়েছে ।’

এর আগে রোববার ,  পাকিস্তানের সামরিক বাহিনীর মিডিয়া উইং আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) মহাপরিচালক লেফটেন্যান্ট জেনারেল আহমেদ শরিফ চৌধুরী  স্পষ্টভাবে জানান যে , পাকিস্তান কখনোই যুদ্ধবিরতির জন্য অনুরোধ করেনি, বরং ভারতই অনুরোধ করেছে।

এ সময় পাক পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার আরও জানান, যুদ্ধবিরতির পর দুই দেশ নিরপেক্ষ কোনো স্থানে বৈঠকে বসার সিদ্ধান্ত নিয়েছে। তবে নিরপেক্ষ স্থান এখনো ঠিক না হওয়ায় বৈঠকের তারিখ নির্দিষ্ট হয়নি বলেও জানান তিনি।

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

শেরপুরে যাচ্ছেন জামায়াত আমির

শেরপুরে সাম্প্রতিক সংঘর্ষে নিহত জামায়াত নেতা মাওলানা রেজাউল করিমের কবর জিয়ারত ও পরিবারের সদস্যদের সঙ্গে সাক্ষাৎ করতে আজ রোববার (১ ফেব্রুয়ারি) শেরপুর সফরে...

সিলেটে এআই লার্নিং সেন্টার ও শিল্পায়নের প্রতিশ্রুতি মুক্তাদিরের

সিলেট-১ (মহানগর ও সদর) আসনে বিএনপি মনোনীত প্রার্থী এবং দলের চেয়ারম্যানের উপদেষ্টা খন্দকার আব্দুল মুক্তাদির সিলেটে একটি আধুনিক এআই লার্নিং সেন্টার প্রতিষ্ঠার প্রতিশ্রুতি...

Related Articles

হিন্দু-মুসলিম প্রেমের জেরে যুগলকে নৃশংসভাবে হত্যা

ভারতের উত্তর প্রদেশে আন্ত ধর্মীয় প্রেমের সম্পর্কের জেরে এক তরুণ-তরুণীকে হত্যার অভিযোগে...

ফোনে ব্লক করাকে কেন্দ্র করে বিলাসপুরে যুবক খুন, তরুণী গ্রেপ্তার

ভারতের ছত্তিশগড়ের বিলাসপুরে মোবাইল ফোনে যোগাযোগ বন্ধ করাকে কেন্দ্র করে এক যুবককে...

এপস্টেইন বিতর্কে নতুন করে আলোচনায় ‘পাম বিচ হাউস’ — নথিতে তারকাদের ছবি

যুক্তরাষ্ট্রের কুখ্যাত যৌন অপরাধী জেফ্রি এপস্টেইনের কিছু প্রকাশিত নথি ও ছবিকে ঘিরে...

প্রভাবশালীরা কি অর্থের জোরে ‘এপস্টাইন দলিলসমূহকে’ গোপন রেখেছিলেন?

আন্তর্জাতিক অঙ্গনে আবারও আলোচনার কেন্দ্রে উঠে এসেছে ‘এপস্টাইন ফাইল’—যুক্তরাষ্ট্রের অর্থশালী ও বিতর্কিত...