Home আন্তর্জাতিক ভয়াবহ বিস্ফোরণে পুনরায় কেঁপে উঠল ইরান।
আন্তর্জাতিক

ভয়াবহ বিস্ফোরণে পুনরায় কেঁপে উঠল ইরান।

Share
Share

ইরানে আবারও বিস্ফোরণ। দেশটির একটি বিশাল মোটরসাইকেল ও টায়ার ফ্যাক্টরিতে এ বিস্ফোরণের ঘটনা ঘটেছে। ইরানের অন্যতম বৃহৎ বন্দরনগরী ‘বন্দর আব্বাস’ ও ঐতিহাসিক শহর ‘ইসফাহানে’ বিস্ফোরণের রেশ কাটতে না কাটতেই আবারও ঘটলো এই ঘটনা।

দেশটির মাশহাদ শহরে রোববার (৪ মে) ভয়াবহ এ বিস্ফোরণ ঘটে। এরপর সেখান থেকে কালো ধোঁয়ার কুণ্ডলি বের হতে দেখা যায়। বার্তা সংস্থা মেহের এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে । ঘটনার পরপরই ফায়ার সার্ভিসের একাধিক দলকে ঘটনাস্থলে পাঠানো হয়।

মাশহাদ ফায়ার সার্ভিসের প্রধান জানিয়েছেন, ৪ হাজার বর্গমিটার জায়গাজুড়ে বিস্তৃত একটি টায়ার ও কার্ডবোর্ডের গুদাম সম্পূর্ণভাবে আগুনে পুড়ে গেছে।

এদিকে সামাজিক যোগাযোগমাধ্যমে ঘটনার একটি ভিডিও ফুটেজ ইতোমধ্যেই ছড়িয়ে পড়েছে।  ভিডিওতে দেখা যাচ্ছে, আকাশের বড় একটি অংশ ধোঁয়ার কুণ্ডলিতে ছেয়ে গেছে। কীভাবে সেখানে বিস্ফোরণ ও অগ্নিকাণ্ডের ঘটনা ঘটল তা এখনো জানা যায়নি বলে জানিয়েছে সংবাদমাধ্যম আলবাওয়াবা।

এর আগে, গত ২৬ এপ্রিল ইরানের বন্দরনগরী ‘আব্বাসের বন্দরে’ বিস্ফোরণের ঘটনা ঘটে। ভয়াবহ ওই বিস্ফোরণে এখন পর্যন্ত মৃত্যু হয়েছে ৭০ জনের। এছাড়া পাঁচশর বেশি মানুষ আহত হয়েছেন।

এদিকে, ইসরায়েলের সংবাদমাধ্যম টাইমস অব ইসরায়েল জানিয়েছে, মাশহাদ ছাড়াও ইরানের কওম শহরেও বিস্ফোরণের ঘটনা ঘটেছে। সামাজিক যোগাযোগমাধ্যমে এ ধরনের ভিডিও-ছবি পাওয়া যাচ্ছে বলে জানায় তারা।

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

“১২ তারিখ জাতীয় পার্টির রাজনৈতিক জানাজা হবে ”

রংপুরে আয়োজিত এক নির্বাচনী জনসভায় জাতীয় নাগরিক কমিটির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ জাতীয় পার্টির বিরুদ্ধে তীব্র রাজনৈতিক ভাষায় সমালোচনা করেছেন। তিনি...

অ্যাপস্টেইন নথি, তারা মা’নুষে’র মাং’স খা’চ্ছিল- রিকো জিমেনেজ

২০০৯ সালের ঘটনা মেক্সিকোর মন্টেরিতে এক তরুণী মডেল, গ্যাব্রিয়েলা রিকো জিমেনেজ, হোটেলের সামনে কাঁপতে কাঁপতে এক ভয়াবহ অভিজ্ঞতার বর্ণনা করেছিলেন। তিনি দাবি করেছিলেন,...

Related Articles

এপস্টেইন নথিতে উঠে এলো বলিউড নির্মাতা অনুরাগ কাশ্যপের নাম

কুখ্যাত যৌন অপরাধী জেফরি এপস্টেইনের সঙ্গে সংশ্লিষ্ট নথিতে এবার বলিউডের একজন পরিচিত...

ভারতে কয়লাখনিতে বিস্ফোরণ, নিহত ১০

ভারতের উত্তর-পূর্বাঞ্চলীয় রাজ্য মেঘালয়ে একটি কয়লাখনিতে ভয়াবহ বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে অন্তত...

তিন বোনের আত্মহত্যা, নেপথ্যে কী?

ভারতের উত্তর প্রদেশের গাজিয়াবাদে তিন কিশোরী বোনের মৃত্যুকে ঘিরে শোক ও প্রশ্ন—দুটিই...

“আরও অনেকের প্রাণ বাঁচাতেই খুন” — অভিযুক্ত যুবকের দাবি

পশ্চিমবঙ্গের বর্ধমানে এক হাতুড়ে চিকিৎসককে হত্যার ঘটনায় গ্রেফতার যুবক জীবন রুইদাস নিজের...