Home আঞ্চলিক ব্রাহ্মণবাড়িয়ায় সড়কে উল্টে গেল সিলিন্ডারবোঝাই ট্রাক, একের পর এক বিস্ফোরণ।
আঞ্চলিকজাতীয়দুর্ঘটনা

ব্রাহ্মণবাড়িয়ায় সড়কে উল্টে গেল সিলিন্ডারবোঝাই ট্রাক, একের পর এক বিস্ফোরণ।

Share
Share

বুধবার (৪ জুন) ভোর সাড়ে ৪টার দিকে ব্রাহ্মণবাড়িয়ায় খানাখন্দে ভরা মহাসড়কে গ্যাস সিলিন্ডারবোঝাই ট্রাক উল্টে একের পর এক বিস্ফোরণের ঘটনা ঘটেছে। তবে এতে হতাহতের কোনো ঘটনা ঘটেনি।

শহরতলীর বিরাসার বাংলাদেশ গ্যাস ফিল্ড কোম্পানির প্রধান কার্যালয়ের সামনে এ দুর্ঘটনা ঘটে।

জানা গেছে, গত কয়েক বছর ধরে আশুগঞ্জ-আখাউড়া চার লেন মহাসড়কের কাজ চলছে। এতে কুমিল্লা-সিলেট মহাসড়কের কিছু অংশে ব্যাপক খানাখন্দের সৃষ্টি হয়েছে।

বিশেষ করে বিরাসার এলাকায় মাঝেমধ্যেই যানবাহন উল্টে যাওয়ার ঘটনা ঘটে। বুধবার ভোরে কুমিল্লা অভিমুখী একটি ট্রাক গ্যাস সিলিন্ডারবোঝাই করে যাচ্ছিল। এ সময় বিরাসার নির্মাণাধীন ফোর লেন সড়কের খানাখন্দে সিলিন্ডারবোঝাই ট্রাকটি উল্টে পড়লে তাতে আগুন ধরে যায়।
এরপর প্রচণ্ড শব্দে বিস্ফোরণ হতে থাকে একের পর এক সিলিন্ডার । কয়েকটি ভবনের জানালার গ্লাস ফেটে যায় বিস্ফোরণের বিকট শব্দে। এ সময় আতঙ্ক ছড়িয়ে পড়ে পুরো এলাকায়।

খবর পেয়ে ব্রাহ্মণবাড়িয়া ও সরাইল থেকে দমকল বাহিনীর দুই ইউনিট প্রায় দুই ঘণ্টা চেষ্টা চালিয়ে সকাল সাড়ে ৬টায় আগুন নিয়ন্ত্রণে আনে। এ সময় ব্যাপক যানজটের সৃষ্টি হয় মহাসড়কের দুই পাশে। সদর মডেল থানা পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। ব্রাহ্মণবাড়িয়া দমকল বাহিনীর উপ-পরিচালক নিউটন দাস জানান, ট্রাকটি খাদে উল্টে গেলে তাতে আগুন ধরে যায়। পরে ফায়ার সার্ভিসের দুই ইউনিট আগুন নিয়ন্ত্রণে আনে।

ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানার ওসি মোজাফফর হোসেন জানান, পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে যায়। একের পর এক গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে অনেকে আতঙ্কিত হয়ে পড়েন। তবে কোনো হতাহতের ঘটনা ঘটেনি ।

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

শেরপুরে যাচ্ছেন জামায়াত আমির

শেরপুরে সাম্প্রতিক সংঘর্ষে নিহত জামায়াত নেতা মাওলানা রেজাউল করিমের কবর জিয়ারত ও পরিবারের সদস্যদের সঙ্গে সাক্ষাৎ করতে আজ রোববার (১ ফেব্রুয়ারি) শেরপুর সফরে...

সিলেটে এআই লার্নিং সেন্টার ও শিল্পায়নের প্রতিশ্রুতি মুক্তাদিরের

সিলেট-১ (মহানগর ও সদর) আসনে বিএনপি মনোনীত প্রার্থী এবং দলের চেয়ারম্যানের উপদেষ্টা খন্দকার আব্দুল মুক্তাদির সিলেটে একটি আধুনিক এআই লার্নিং সেন্টার প্রতিষ্ঠার প্রতিশ্রুতি...

Related Articles

আশুলিয়ায় ৬ মরদেহ পোড়ানোর মামলা: সাবেক এমপি সাইফুলের মৃত্যুদণ্ড

জুলাই গণঅভ্যুত্থানের প্রেক্ষাপটে আশুলিয়ায়  সাতজনকে হত্যা ও ছয়জনের লাশ পোড়ানোর ঘটনায় মানবতাবিরোধী...

প্রভাবশালীরা কি অর্থের জোরে ‘এপস্টাইন দলিলসমূহকে’ গোপন রেখেছিলেন?

আন্তর্জাতিক অঙ্গনে আবারও আলোচনার কেন্দ্রে উঠে এসেছে ‘এপস্টাইন ফাইল’—যুক্তরাষ্ট্রের অর্থশালী ও বিতর্কিত...

নওগাঁয় হাসপাতালের গেটে মিললো রাজস্ব কর্মকর্তার মরদেহ

নওগাঁর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালের সামনে থেকে জুনায়েদ সাকী (৩৭) নামে এক...

নোয়াখালীতে শিশুকে যৌ’ন নিপী’ড়নের চেষ্টার অভিযোগ, শিক্ষক আ’টক

নোয়াখালীর সদর উপজেলায় একটি মাদরাসায় অধ্যয়নরত পাঁচ বছর বয়সী এক শিশুকে যৌন...