Home আন্তর্জাতিক ব্রাজিলে বিধ্বস্ত বিমানে মিলল ২০০ কেজি কোকেন, নিহত অস্ট্রেলীয় পাইলট
আন্তর্জাতিক

ব্রাজিলে বিধ্বস্ত বিমানে মিলল ২০০ কেজি কোকেন, নিহত অস্ট্রেলীয় পাইলট

Share
Share

ব্রাজিলের উত্তর-পূর্বাঞ্চলীয় আলাগোয়াস অঙ্গরাজ্যের কোরুরিপ এলাকায় একটি ছোট বিমান বিধ্বস্ত হয়ে প্রায় ২০০ কেজি কোকেন উদ্ধার হয়েছে। রবিবার (১৪ সেপ্টেম্বর) স্থানীয় সময় দুপুর ১টা ৩০ মিনিটের দিকে একটি আখক্ষেতে বিমানটি পড়ে যায়।

ব্রাজিলিয়ান পুলিশ জানায়, উদ্ধার হওয়া কোকেনের প্যাকেটগুলোতে কৃত্রিমভাবে “SpaceX” লোগো ব্যবহার করা হয়েছিল। আন্তর্জাতিক বাজারে এর আনুমানিক মূল্য প্রায় ৮০ মিলিয়ন মার্কিন ডলার। ঘটনাস্থল থেকে বিভিন্ন আলামত সংগ্রহ করেছে পুলিশ।

বিমানটির একমাত্র আরোহী, ৪৬ বছর বয়সী অস্ট্রেলীয় পাইলট টিমোথি জে ক্লার্ক নিহত হয়েছেন। তার পরিচয় পত্র থেকে নাম-পরিচয় নিশ্চিত করা হয়।

স্থানীয় সংবাদমাধ্যমগুলো বলছে, ক্লার্ক আন্তর্জাতিক কুখ্যাত মাদক রুট দিয়ে উড্ডয়ন করছিলেন। ধারণা করা হচ্ছে, দক্ষিণ আমেরিকা থেকে কোকেন পাচারের একটি বড় চালান পরিবহনের সময়ই দুর্ঘটনাটি ঘটে।

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

সিলেটে এআই লার্নিং সেন্টার ও শিল্পায়নের প্রতিশ্রুতি মুক্তাদিরের

সিলেট-১ (মহানগর ও সদর) আসনে বিএনপি মনোনীত প্রার্থী এবং দলের চেয়ারম্যানের উপদেষ্টা খন্দকার আব্দুল মুক্তাদির সিলেটে একটি আধুনিক এআই লার্নিং সেন্টার প্রতিষ্ঠার প্রতিশ্রুতি...

বাংলাদেশে ধেয়ে আসছে যে ভয়াবহ পরিবেশ বিপর্যয়

ক্রমাগত বৈশ্বিক উষ্ণতা বৃদ্ধির ধারাবাহিকতায় ২০৫০ সাল নাগাদ বিশ্বের সবচেয়ে চরম তাপপ্রবণ ছয়টি দেশের একটি হবে বাংলাদেশ—এমন সতর্কবার্তা দিয়েছে অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের নতুন এক...

Related Articles

হিন্দু-মুসলিম প্রেমের জেরে যুগলকে নৃশংসভাবে হত্যা

ভারতের উত্তর প্রদেশে আন্ত ধর্মীয় প্রেমের সম্পর্কের জেরে এক তরুণ-তরুণীকে হত্যার অভিযোগে...

ফোনে ব্লক করাকে কেন্দ্র করে বিলাসপুরে যুবক খুন, তরুণী গ্রেপ্তার

ভারতের ছত্তিশগড়ের বিলাসপুরে মোবাইল ফোনে যোগাযোগ বন্ধ করাকে কেন্দ্র করে এক যুবককে...

এপস্টেইন বিতর্কে নতুন করে আলোচনায় ‘পাম বিচ হাউস’ — নথিতে তারকাদের ছবি

যুক্তরাষ্ট্রের কুখ্যাত যৌন অপরাধী জেফ্রি এপস্টেইনের কিছু প্রকাশিত নথি ও ছবিকে ঘিরে...

প্রভাবশালীরা কি অর্থের জোরে ‘এপস্টাইন দলিলসমূহকে’ গোপন রেখেছিলেন?

আন্তর্জাতিক অঙ্গনে আবারও আলোচনার কেন্দ্রে উঠে এসেছে ‘এপস্টাইন ফাইল’—যুক্তরাষ্ট্রের অর্থশালী ও বিতর্কিত...