Home আন্তর্জাতিক ব্রাজিলে বাস-ট্রাক সংঘর্ষে ১১ জন নিহত, ৪০ জন আহত
আন্তর্জাতিকদুর্ঘটনা

ব্রাজিলে বাস-ট্রাক সংঘর্ষে ১১ জন নিহত, ৪০ জন আহত

Share
Share

ব্রাজিলের মধ্য-পশ্চিমাঞ্চলীয় মাতো গ্রোসে রাজ্যে শুক্রবার (৮ আগস্ট) বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে অন্তত ১১ জন নিহত এবং ৪০ জন আহত হয়েছেন। স্থানীয় কর্তৃপক্ষ এবং রাস্তায় টোল আদায়কারী সংস্থার বরাত দিয়ে শনিবার (৯ আগস্ট) ব্রাজিলীয় সংবাদমাধ্যম ‘জি১’ এ তথ্য জানিয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, আহতদের মধ্যে কমপক্ষে ১২ জনের অবস্থা আশঙ্কাজনক। ব্রাজিলে সড়ক দুর্ঘটনা একটি সাধারণ বিষয় হিসেবে বিবেচিত হয়। গত বছর ডিসেম্বরেও বাস ও ট্রাকের সংঘর্ষে ৩৮ জনের প্রাণহানি ঘটে, যা দেশটির সড়ক দুর্ঘটনার ভয়াবহতার ইঙ্গিত দেয়।

জাতিসংঘের তথ্য অনুযায়ী, ২০২১ সালে ব্রাজিলে প্রতি এক লাখ মানুষের মধ্যে সড়ক দুর্ঘটনায় মৃত্যুর হার ছিল ১৫.৭ জন, যা প্রতিবেশী আর্জেন্টিনার মৃত্যুহার ৮.৮ জনের চেয়ে প্রায় দ্বিগুণ। এই অস্বাভাবিক মাত্রার কারণ হিসেবে অপরিকল্পিত যানবাহন চলাচল, সড়ক অবকাঠামোর দুর্বলতা এবং নিরাপত্তা ব্যবস্থার অভাবকে চিহ্নিত করা হয়েছে।

ব্রাজিল সরকার একুশ শতকের শেষ নাগাদ এই মৃত্যুহার অর্ধেকে নামিয়ে আনার লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে। পরিবহন মন্ত্রণালয়ের একটি প্রতিবেদন অনুযায়ী, ২০২১ থেকে ২০৩০ সালের মধ্যে সড়ক দুর্ঘটনায় প্রায় ৮৬ হাজার জীবন রক্ষা করার পরিকল্পনা গ্রহণ করা হয়েছে।

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

দক্ষিণ লেবাননে হিজবুল্লাহর সাথে সম্মুখ যুদ্ধে ৪ ইসরায়েলি সেনা নিহত

দক্ষিণ লেবাননের সীমান্ত এলাকায় হিজবুল্লাহর সাথে চলমান সম্মুখ যুদ্ধে চার ইসরায়েলি সেনা নিহত হয়েছেন। মঙ্গলবার (৩১ মার্চ) ইসরায়েলি সামরিক বাহিনীর (আইডিএফ) বরাত দিয়ে...

কাবা শরিফের গিলাফ কাটার চেষ্টার অভিযোগে তুর্কি নারী আটক

পবিত্র মসজিদুল হারামে কাবা শরিফের গিলাফ বা ‘কিসওয়া’র অংশ কাটার চেষ্টার অভিযোগে এক নারী পর্যটককে আটক করেছে সৌদি আরবের নিরাপত্তা বাহিনী। প্রাথমিক তদন্তে...

Related Articles

আগামী দুই-তিন সপ্তাহের মধ্যে ইরান যুদ্ধ সমাপ্তির ঘোষণা দিলেন ট্রাম্প

মধ্যপ্রাচ্যে চলমান উত্তপ্ত পরিস্থিতির মধ্যেই ইরানে মার্কিন সামরিক অভিযানের সমাপ্তি নিয়ে বড়...

জাতিসংঘে দাসত্ব ‘মানবতাবিরোধী অপরাধ’ হিসেবে স্বীকৃত: বিপক্ষে ভোট দিল যুক্তরাষ্ট্র ও ইসরায়েল

বিশ্ব ইতিহাসের অন্যতম কলঙ্কিত অধ্যায় দাসপ্রথাকে ‘মানবতাবিরোধী অপরাধ’ হিসেবে আনুষ্ঠানিক স্বীকৃতি প্রদান...

জামালপুরে ট্রেনের ধাক্কায় এক বৃদ্ধার মৃত্যু

এমরান হোসেন (জামালপুর প্রতিনিধি): মঙ্গলবার (৩১ মার্চ) সন্ধ্যা ৭টা ১০ মিনিটের দিকে...

দাউদকান্দিতে মেলা থেকে ফেরার পথে বাস-অটোরিকশা সংঘর্ষ: নিহত ২

কুমিল্লার দাউদকান্দিতে সড়ক দুর্ঘটনায় দুই অটোরিকশা চালকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। বুধবার (১...