Home আন্তর্জাতিক বেগম জিয়ার জানাজায় অংশ নেবেন পাকিস্তানের উপ-প্রধানমন্ত্রী
আন্তর্জাতিকজাতীয়

বেগম জিয়ার জানাজায় অংশ নেবেন পাকিস্তানের উপ-প্রধানমন্ত্রী

Share
Share

দেশের প্রথম নারী প্রধানমন্ত্রী এবং বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার জানাজায় অংশ নিতে ঢাকায় আসবেন পাকিস্তানের উপ-প্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার। মঙ্গলবার (৩০ ডিসেম্বর) দুপুরে ঢাকাস্থ পাকিস্তান হাইকমিশনের পক্ষ থেকে বিষয়টি নিশ্চিত করা হয়।

পাকিস্তান হাইকমিশন জানায়, ইসহাক দার বুধবার (৩১ ডিসেম্বর) ঢাকা পৌঁছে খালেদা জিয়ার নামাজে জানাজার অংশ নেবেন।

উল্লেখ্য, বেগম খালেদা জিয়া মঙ্গলবার (৩০ ডিসেম্বর) ভোর ৬টায় রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮০ বছর। মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন বিএনপি তথ্য ও প্রযুক্তিবিষয়ক সম্পাদক এ কে এম ওয়াহিদুজ্জামান এবং খালেদা জিয়ার সাবেক প্রেস সচিব মারুফ কামাল খান।

বেগম খালেদা জিয়া দীর্ঘদিন ধরে অসুস্থ ছিলেন। ২৩ নভেম্বর ফুসফুসে সংক্রমণজনিত শ্বাসকষ্টের কারণে তাকে এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়। পরবর্তীতে নিউমোনিয়ার পাশাপাশি কিডনি, লিভার, আর্থ্রাইটিস এবং ডায়াবেটিসজনিত অন্যান্য জটিলতার কারণে তার শারীরিক অবস্থার অবনতি ঘটে। এক পর্যায়ে তাকে হাসপাতালে নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) স্থানান্তর করা হয়। শেষ পর্যন্ত চিকিৎসকদের সকল প্রচেষ্টা ব্যর্থ হয়।

এই প্রসঙ্গে পাকিস্তান হাইকমিশন জানিয়েছে, খালেদা জিয়ার অবদান এবং বাংলাদেশের রাজনীতিতে তার গুরুত্বকে সম্মান জানাতে সরকারি ভাবে ইসহাক দার জানাজার অংশগ্রহণ করছেন।

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

ক্রিপ্টোকারেন্সিতে অর্থ পাচারের অভিযোগে আলোচনায় আসিফ মাহমুদ

ক্রিপ্টোকারেন্সির মাধ্যমে বিদেশে অর্থ পাচারের অভিযোগ ঘিরে নতুন করে আলোচনায় এসেছেন আসিফ মাহমুদ। সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে এমন অভিযোগ উত্থাপন করেন সাবেক...

যুদ্ধের রসদ নয়, আক্রান্ত হিসেবে সমর্থন চাই: ঢাকায় ইরানের রাষ্ট্রদূত

ঢাকা: যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সামরিক হামলার পর ইরানের রাষ্ট্রদূত জলিল রহীমি জাহানাবাদী বাংলাদেশসহ মুসলিম দেশগুলোর কাছে আক্রান্ত দেশ হিসেবে সহানুভূতি ও সমর্থনের আবেদন...

Related Articles

পরকীয়া করতেন ইকরা, বিয়ে করেছিলেন অন্য কোথাও- আলভীর অভিযোগ

ছোট পর্দার অভিনেতা যাহের আলভীর স্ত্রী আফরা ইভনাথ খান ইকরার মৃত্যুকে ঘিরে...

হাসিনাকে ক্ষমতাচ্যুত করতে সক্রিয় ছিল যুক্তরাষ্ট্রের ‘ডিপ স্টেট’

ছাত্র আন্দোলনের মুখে আওয়ামী লীগ সরকারের পতনের এক বছর পর বাংলাদেশের সেই...

গাড়িচালক এখন কোটিপতি, ভাই ছিলেন ‘উপদেষ্টার এপিএস’

অন্তর্বর্তী সরকারের সাবেক উপদেষ্টা আসিফ মাহমুদের এপিএস ছিলেন মোয়াজ্জেম হোসেন। তার বড়...

ইরানে হামলার প্রথম ১০০ ঘণ্টায় যুক্তরাষ্ট্রের ব্যয় ৩৭০ কোটি ডলার

ইরানে যুক্তরাষ্ট্র-ইসরায়েলের যৌথ আগ্রাসনের প্রথম ১০০ ঘণ্টায় ওয়াশিংটনের প্রায় ৩ দশমিক ৭...