Home আন্তর্জাতিক বেইজিংয়ে ভারী বৃষ্টি ও বন্যায় ৩০ জন নিহত
আন্তর্জাতিকদুর্ঘটনা

বেইজিংয়ে ভারী বৃষ্টি ও বন্যায় ৩০ জন নিহত

Share
Share

চীনের রাজধানী বেইজিংয়ে ভারী বৃষ্টি ও বন্যায় গতকাল সোমবার মধ্যরাত পর্যন্ত মৃত্যু হয়েছে ৩০ জনের। মাত্র কয়েক দিনেই বেইজিংয়ে প্রায় এক বছরের সমান বৃষ্টি হয়েছে।

চীনের রাষ্ট্রীয় বার্তা সংস্থা সিনহুয়া মঙ্গলবার (২৯ জুলাই) এ তথ্য জানায়। সিনহুয়ার প্রতিবেদনে বলা হয়, গত বুধবার বেইজিং ও আশপাশের প্রদেশগুলোতে শুরু হয় ভারী বৃষ্টি । গতকাল সোমবার তা তীব্র আকার ধারণ করে। এক দিনেই রাজধানী বেইজিংয়ের উত্তরাঞ্চলে ৫৪৩ দশমিক ৪ মিলিমিটার (২১ দশমিক ৪ ইঞ্চি) পর্যন্ত বৃষ্টি রেকর্ড করা হয়েছে। অথচ বেইজিংয়ে বছরে গড় বৃষ্টির পরিমাণ প্রায় ৬০০ মিলিমিটার।

বেইজিংয়ের উত্তরাঞ্চলীয় পাহাড়ি এলাকাগুলোতে ঘটেছে এসব প্রাণহানির ঘটনা । এর মধ্যে ২৮ জন মিয়ুন এলাকায় ও দুজন মারা গেছেন ইয়ানকিং এলাকায়। তবে কখন, কীভাবে এসব প্রাণহানি হয়েছে, তা রাষ্ট্রীয় সংবাদমাধ্যমে বিস্তারিত উল্লেখ করা হয়নি।

সিনহুয়া বলেছে, বেইজিংয়ে প্রবল বৃষ্টি শুরুর পর ৮০ হাজারের বেশি বাসিন্দাকে নিরাপদ স্থানে সরিয়ে নেয়া হয়েছে। বৃষ্টির কারণে সড়ক ও যোগাযোগ অবকাঠামোর ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। গতকাল মধ্যরাত পর্যন্ত ১৩৬টি গ্রামে বিদ্যুৎ–সংযোগ বিচ্ছিন্ন ছিল।

গতকাল রাতে চীনের প্রেসিডেন্ট সি চিন পিং দেশটির গণমাধ্যমে বলেছেন, বেইজিংসহ হেবেই, জিলিন ও শানডং প্রদেশে প্রাণহানি ও সম্পদের ক্ষয়ক্ষতি হয়েছে। দুর্গত এলাকায় ‘সর্বাত্মক’ অনুসন্ধান ও উদ্ধার অভিযান চালানোর নির্দেশ দিয়েছেন তিনি ।

চীনের প্রধানমন্ত্রী লি কিয়াংও বলেছেন, বেইজিংয়ের মিয়ুন এলাকায় প্রবল বৃষ্টি ও বন্যায় ‘উল্লেখজনক প্রাণহানির’ ঘটনা ঘটেছে। গতকাল সর্বোচ্চ বৃষ্টি ও বন্যা ‘সতর্কতা’ জারি করেছে বেইজিং।

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

“১২ তারিখ জাতীয় পার্টির রাজনৈতিক জানাজা হবে ”

রংপুরে আয়োজিত এক নির্বাচনী জনসভায় জাতীয় নাগরিক কমিটির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ জাতীয় পার্টির বিরুদ্ধে তীব্র রাজনৈতিক ভাষায় সমালোচনা করেছেন। তিনি...

অ্যাপস্টেইন নথি, তারা মা’নুষে’র মাং’স খা’চ্ছিল- রিকো জিমেনেজ

২০০৯ সালের ঘটনা মেক্সিকোর মন্টেরিতে এক তরুণী মডেল, গ্যাব্রিয়েলা রিকো জিমেনেজ, হোটেলের সামনে কাঁপতে কাঁপতে এক ভয়াবহ অভিজ্ঞতার বর্ণনা করেছিলেন। তিনি দাবি করেছিলেন,...

Related Articles

এপস্টেইন নথিতে উঠে এলো বলিউড নির্মাতা অনুরাগ কাশ্যপের নাম

কুখ্যাত যৌন অপরাধী জেফরি এপস্টেইনের সঙ্গে সংশ্লিষ্ট নথিতে এবার বলিউডের একজন পরিচিত...

ভারতে কয়লাখনিতে বিস্ফোরণ, নিহত ১০

ভারতের উত্তর-পূর্বাঞ্চলীয় রাজ্য মেঘালয়ে একটি কয়লাখনিতে ভয়াবহ বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে অন্তত...

তিন বোনের আত্মহত্যা, নেপথ্যে কী?

ভারতের উত্তর প্রদেশের গাজিয়াবাদে তিন কিশোরী বোনের মৃত্যুকে ঘিরে শোক ও প্রশ্ন—দুটিই...

“আরও অনেকের প্রাণ বাঁচাতেই খুন” — অভিযুক্ত যুবকের দাবি

পশ্চিমবঙ্গের বর্ধমানে এক হাতুড়ে চিকিৎসককে হত্যার ঘটনায় গ্রেফতার যুবক জীবন রুইদাস নিজের...