Home জাতীয় অপরাধ বুড়িগঙ্গা থেকে উদ্ধার হয়েছে মানুষের হাত-পায়ের টু’করো।
অপরাধআইন-বিচারজাতীয়

বুড়িগঙ্গা থেকে উদ্ধার হয়েছে মানুষের হাত-পায়ের টু’করো।

Share
Share

রোববার দুপুরে বুড়িগঙ্গা নদীর তীর থেকে পলিথিনে মোড়ানো মানুষের দুটি হাত ও দুটি পায়ের টুকরো উদ্ধার করেছে সদরঘাট নৌ থানা পুলিশ।

এটি শুক্রবার দক্ষিণ কেরানীগঞ্জে আগানগর মাকসুদা গার্ডেন সিটির সামনে থেকে উদ্ধার হওয়া নারীর খণ্ডিত লাশের অংশবিশেষ হতে পারে বলে পুলিশ ধারণা করছে ।

পুলিশ রাজধানীর পোস্তগোলা ব্রিজের উত্তর পাশে আরসিন গেট বুড়িগঙ্গা নদীর পাড় থেকে হাত-পা গুলো উদ্ধার করছে। উদ্ধার হাত-পায়ের সুরতহাল শেষে মিটফোর্ড মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

সদরঘাট নৌ থানা পুলিশের ইনচার্জ মো. সোহাগ রানা বলেন, স্থানীয় লোকজন বুড়িগঙ্গা নদীর পানি কমে যাওয়ায় পাড়ে একটি পলিথিনে মোড়ানো মানুষের হাত পা পড়ে থাকতে দেখেন। পরে পুলিশকে খবর দিলে আমরা ঘটনাস্থলে গিয়ে সেগুলো উদ্ধার করে মর্গে পাঠিয়েছি। ধারণা করা হচ্ছে, কেরানীগঞ্জে বস্তার ভেতরে উদ্ধার হওয়া নারীর খণ্ডিত লাশের অংশবিশেষ হতে পারে। তবে ডিএনএ পরীক্ষা করার পর তা নিশ্চিত হওয়া যাবে।

প্রসঙ্গত,  শুক্রবার গভীর রাতে দক্ষিণ কেরানীগঞ্জ থানা পুলিশ,আগানগর কেরানীগঞ্জ গার্মেন্টস পল্লী এলাকায় আসমা গার্ডেন সিটির সামনে বস্তার ভেতর থেকে অজ্ঞাত এক নারীর মাথা, হাত ও পাবিহীন অংশবিশেষ উদ্ধার করে।

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

শেরপুরে যাচ্ছেন জামায়াত আমির

শেরপুরে সাম্প্রতিক সংঘর্ষে নিহত জামায়াত নেতা মাওলানা রেজাউল করিমের কবর জিয়ারত ও পরিবারের সদস্যদের সঙ্গে সাক্ষাৎ করতে আজ রোববার (১ ফেব্রুয়ারি) শেরপুর সফরে...

সিলেটে এআই লার্নিং সেন্টার ও শিল্পায়নের প্রতিশ্রুতি মুক্তাদিরের

সিলেট-১ (মহানগর ও সদর) আসনে বিএনপি মনোনীত প্রার্থী এবং দলের চেয়ারম্যানের উপদেষ্টা খন্দকার আব্দুল মুক্তাদির সিলেটে একটি আধুনিক এআই লার্নিং সেন্টার প্রতিষ্ঠার প্রতিশ্রুতি...

Related Articles

আশুলিয়ায় ৬ মরদেহ পোড়ানোর মামলা: সাবেক এমপি সাইফুলের মৃত্যুদণ্ড

জুলাই গণঅভ্যুত্থানের প্রেক্ষাপটে আশুলিয়ায়  সাতজনকে হত্যা ও ছয়জনের লাশ পোড়ানোর ঘটনায় মানবতাবিরোধী...

হিন্দু-মুসলিম প্রেমের জেরে যুগলকে নৃশংসভাবে হত্যা

ভারতের উত্তর প্রদেশে আন্ত ধর্মীয় প্রেমের সম্পর্কের জেরে এক তরুণ-তরুণীকে হত্যার অভিযোগে...

ফোনে ব্লক করাকে কেন্দ্র করে বিলাসপুরে যুবক খুন, তরুণী গ্রেপ্তার

ভারতের ছত্তিশগড়ের বিলাসপুরে মোবাইল ফোনে যোগাযোগ বন্ধ করাকে কেন্দ্র করে এক যুবককে...

এপস্টেইন বিতর্কে নতুন করে আলোচনায় ‘পাম বিচ হাউস’ — নথিতে তারকাদের ছবি

যুক্তরাষ্ট্রের কুখ্যাত যৌন অপরাধী জেফ্রি এপস্টেইনের কিছু প্রকাশিত নথি ও ছবিকে ঘিরে...