Home জাতীয় বিশ্রামে আছেন বেগম জিয়া- এজেডএম জাহিদ হোসেন। 
জাতীয়বিএনপিরাজনীতি

বিশ্রামে আছেন বেগম জিয়া- এজেডএম জাহিদ হোসেন। 

Share
Share

বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া দেশে ফেরার পর থেকে বিশ্রামে আছেন  । চিকিৎসকরা মঙ্গল ও বুধবার রাতে গুলশানের বাসায় গিয়ে খালেদা জিয়ার স্বাস্থ্য পরীক্ষা করেছেন।তাকে বিশ্রামে থাকার পরামর্শ দিয়েছেন বলে জানান তার ব্যক্তিগত চিকিৎসক অধ্যাপক এজেডএম জাহিদ হোসেন।

তিনি বলেন, চিকিৎসকরা রোস্টার করে বাসায় গিয়ে ম্যাডামকে দেখে আসছেন। ম্যাডাম ভালো আছেন। বিশেষ করে তার মানসিক অবস্থাটা খুবই ভালো আছে। চিকিৎসা চলবে দ্য লন্ডন ক্লিনিকের চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী।  খালেদা জিয়া মেডিকেল বোর্ডের সার্বক্ষণিক পর্যবেক্ষণে থাকবেন।

বিএনপি চেয়ারপারসনের চিকিৎসায় গঠিত মেডিকেল বোর্ডের একজন সদস্য বলেন, লন্ডন ক্লিনিকের পরামর্শে ম্যাডামের চিকিৎসা চলবে। তিনি বেশ ফুরফুরে মেজাজে আছেন। ম্যাডামকে টানা বসে না থেকে কিছুটা হাঁটাচলার পরামর্শ দেওয়া হয়েছে। বোর্ডের সদস্যরা নিয়ম করে বাসায় ফলোআপ করে যাচ্ছেন। এগুলোর সমন্বয় করছেন ডা. জাহিদ হোসেন। তিনি প্রয়োজন হলে সংশ্লিষ্ট চিকিৎসককে কল করেন। চিকিৎসকদের পরামর্শে ম্যাডামের জন্য বাসায় খাবার পরিবেশন করা হচ্ছে।

৭৯ বছর বয়সি সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া দীর্ঘদিন থেকে লিভার সিরোসিস, কিডনি, হার্ট, ডায়াবেটিস, আর্থ্রাইটিসসহ নানা শারীরিক অসুস্থতায় ভুগছেন। তিনি উন্নত চিকিৎসার জন্য কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল থানির পাঠানো বিশেষ এয়ার অ্যাম্বুলেন্সে ৭ জানুয়ারি লন্ডনে যান। লন্ডন ক্লিনিকে ঝুঁকির কথা চিন্তা করে লিভার প্রতিস্থাপন করেননি চিকিৎসকরা।

বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান বলেন, চেয়ারপারসন তার মেডিকেল বোর্ডের পরামর্শে বাসায় বিশ্রামে আছেন। ফিরোজার সামনে বা আশপাশে ভিড় না করতে দলের নেতাকর্মীদের নির্দেশনা দেওয়া হয়েছে।

প্রসঙ্গত, বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে হযরত শাহজালাল (রহ.) আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বাসভবনে ফেরার পথে অভ্যর্থনা জানান লাখো নেতাকর্মী ও সাধারণ মানুষ। তাদের স্বতঃস্ফূর্ত উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। বুধবার বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এক বিবৃতিতে তাদের প্রতি কৃতজ্ঞতা জানান।

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভীর সই করা এক বিজ্ঞপ্তিতে বলা হয়, যারা খালেদা জিয়াকে অভ্যর্থনা জানিয়েছেন তাদের প্রতি আন্তরিক শুভেচ্ছা ও ধন্যবাদ জানিয়েছেন তারেক রহমান। বিজ্ঞপ্তিতে আরও বলা হয় সেনা, নৌ ও বিমানবাহিনীর সদস্য, পুলিশ, র‌্যাবসহ অ্যাভিয়েশন সিকিউরিটির সদস্যরা যেভাবে নিরাপত্তা ও শৃঙ্খলা রক্ষায় দায়িত্ব পালন করেছেন বিএনপির পক্ষ থেকে তাদের প্রতিও কৃতজ্ঞতা প্রকাশ করা হয়েছে।

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

সিলেটে এআই লার্নিং সেন্টার ও শিল্পায়নের প্রতিশ্রুতি মুক্তাদিরের

সিলেট-১ (মহানগর ও সদর) আসনে বিএনপি মনোনীত প্রার্থী এবং দলের চেয়ারম্যানের উপদেষ্টা খন্দকার আব্দুল মুক্তাদির সিলেটে একটি আধুনিক এআই লার্নিং সেন্টার প্রতিষ্ঠার প্রতিশ্রুতি...

বাংলাদেশে ধেয়ে আসছে যে ভয়াবহ পরিবেশ বিপর্যয়

ক্রমাগত বৈশ্বিক উষ্ণতা বৃদ্ধির ধারাবাহিকতায় ২০৫০ সাল নাগাদ বিশ্বের সবচেয়ে চরম তাপপ্রবণ ছয়টি দেশের একটি হবে বাংলাদেশ—এমন সতর্কবার্তা দিয়েছে অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের নতুন এক...

Related Articles

বিএনপি’র ‘বিদ্রোহী’ প্রার্থীকে নিয়ে চরম বিপাকে জমিয়ত প্রার্থী, সুবিধাজনক অবস্থানে ১১ দলের প্রার্থী মুফতি আবুল হাসান

  সিলেট-৫ (জকিগঞ্জ-কানাইঘাট) আসনে বিএনপি নিজ দলের ধানের শীষের কোন প্রার্থী না...

প্রভাবশালীরা কি অর্থের জোরে ‘এপস্টাইন দলিলসমূহকে’ গোপন রেখেছিলেন?

আন্তর্জাতিক অঙ্গনে আবারও আলোচনার কেন্দ্রে উঠে এসেছে ‘এপস্টাইন ফাইল’—যুক্তরাষ্ট্রের অর্থশালী ও বিতর্কিত...

নওগাঁয় হাসপাতালের গেটে মিললো রাজস্ব কর্মকর্তার মরদেহ

নওগাঁর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালের সামনে থেকে জুনায়েদ সাকী (৩৭) নামে এক...

নোয়াখালীতে শিশুকে যৌ’ন নিপী’ড়নের চেষ্টার অভিযোগ, শিক্ষক আ’টক

নোয়াখালীর সদর উপজেলায় একটি মাদরাসায় অধ্যয়নরত পাঁচ বছর বয়সী এক শিশুকে যৌন...