Home জাতীয় বিশ্বের শক্তিশালী পাসপোর্ট সূচকে চার ধাপ এগিয়েছে বাংলাদেশ
জাতীয়

বিশ্বের শক্তিশালী পাসপোর্ট সূচকে চার ধাপ এগিয়েছে বাংলাদেশ

Share
Share

২০২৫ সালে বিশ্বজুড়ে শক্তিশালী পাসপোর্ট সূচকে বাংলাদেশের অবস্থান ৯৩তম হয়েছে, যা গত বছরের তুলনায় চার ধাপ উন্নতি। বাংলাদেশ এখন লিবিয়া এবং ফিলিস্তিনের সঙ্গে একই অবস্থানে রয়েছে। সিঙ্গাপুর এবারের সূচকে শীর্ষে রয়েছে, যেখানে পাসপোর্টধারীরা আগাম ভিসা ছাড়া ১৯৩টি দেশ ভ্রমণ করতে পারেন।
গত বছরের সূচকে বাংলাদেশ ছিল ৯৭তম এবং ২০২৩ সালে ৯৮তম অবস্থানে ছিল। হেনলি অ্যান্ড পার্টনার্সের প্রতিবেদন অনুযায়ী, পাসপোর্ট শক্তি নির্ধারণে কোনো দেশের পাসপোর্ট দিয়ে কতগুলো দেশে আগাম ভিসা ছাড়া ভ্রমণ করা যায়, তা মূল বিষয়। এই সূচকে ১৯৯টি দেশের পাসপোর্ট ও ২২৭টি ভ্রমণ গন্তব্যের তথ্য বিবেচনায় নেওয়া হয়েছে।
বাংলাদেশের পাসপোর্টধারীরা বর্তমানে ৩৯টি দেশে আগাম ভিসা ছাড়া ভ্রমণ করতে পারেন, যদিও গত বছর এই সংখ্যা ছিল ৪২টি।
এছাড়া, দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে সবচেয়ে শক্তিশালী পাসপোর্ট মালদ্বীপের, যা ৫২তম অবস্থানে রয়েছে। ভারত ৮০তম, এবং পাকিস্তান ১০৭তম অবস্থানে রয়েছে।

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

শেরপুরে যাচ্ছেন জামায়াত আমির

শেরপুরে সাম্প্রতিক সংঘর্ষে নিহত জামায়াত নেতা মাওলানা রেজাউল করিমের কবর জিয়ারত ও পরিবারের সদস্যদের সঙ্গে সাক্ষাৎ করতে আজ রোববার (১ ফেব্রুয়ারি) শেরপুর সফরে...

সিলেটে এআই লার্নিং সেন্টার ও শিল্পায়নের প্রতিশ্রুতি মুক্তাদিরের

সিলেট-১ (মহানগর ও সদর) আসনে বিএনপি মনোনীত প্রার্থী এবং দলের চেয়ারম্যানের উপদেষ্টা খন্দকার আব্দুল মুক্তাদির সিলেটে একটি আধুনিক এআই লার্নিং সেন্টার প্রতিষ্ঠার প্রতিশ্রুতি...

Related Articles

আশুলিয়ায় ৬ মরদেহ পোড়ানোর মামলা: সাবেক এমপি সাইফুলের মৃত্যুদণ্ড

জুলাই গণঅভ্যুত্থানের প্রেক্ষাপটে আশুলিয়ায়  সাতজনকে হত্যা ও ছয়জনের লাশ পোড়ানোর ঘটনায় মানবতাবিরোধী...

প্রভাবশালীরা কি অর্থের জোরে ‘এপস্টাইন দলিলসমূহকে’ গোপন রেখেছিলেন?

আন্তর্জাতিক অঙ্গনে আবারও আলোচনার কেন্দ্রে উঠে এসেছে ‘এপস্টাইন ফাইল’—যুক্তরাষ্ট্রের অর্থশালী ও বিতর্কিত...

নওগাঁয় হাসপাতালের গেটে মিললো রাজস্ব কর্মকর্তার মরদেহ

নওগাঁর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালের সামনে থেকে জুনায়েদ সাকী (৩৭) নামে এক...

নোয়াখালীতে শিশুকে যৌ’ন নিপী’ড়নের চেষ্টার অভিযোগ, শিক্ষক আ’টক

নোয়াখালীর সদর উপজেলায় একটি মাদরাসায় অধ্যয়নরত পাঁচ বছর বয়সী এক শিশুকে যৌন...