Home আন্তর্জাতিক বিশ্বের ধনী ব্যক্তিদের প্রায় তিন-চতুর্থাংশই ব্যবহার করেন এআই : ফোর্বস
আন্তর্জাতিকজাতীয়

বিশ্বের ধনী ব্যক্তিদের প্রায় তিন-চতুর্থাংশই ব্যবহার করেন এআই : ফোর্বস

Share
Share

বিশ্বজুড়ে শীর্ষ ধনীদের জীবন ও ব্যবসায় জায়গা ধীরে ধীরে করে নিচ্ছে কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই প্রযুক্তি। ফোর্বসের সাম্প্রতিক এক জরিপে দেখা গেছে, বিশ্বের ৭৭ শতাংশ ধনী ব্যক্তি তাদের ব্যবসায় এআই ব্যবহার করছেন, আর ব্যক্তিগত জীবনেও এ প্রযুক্তির সুবিধা নিচ্ছেন ৬৫ শতাংশ ব্যক্তি।

২০২৫ সালের ফেব্রুয়ারি ও মার্চ মাসে করা এই জরিপে ফোর্বস তালিকাভুক্ত ৪৫ জন ধনকুবের অংশ নেন, যাদের গড় বয়স ৬৬ বছর। অংশগ্রহণকারীদের মধ্যে অনেকে জানিয়েছেন, তারা এআই চ্যাটবট ব্যবহার করেন। ২৩ জন স্পষ্ট করে বলেছেন, তারা নিয়মিত  চ্যাটজিপিটি ব্যবহার করেন।

গরুপনের সহপ্রতিষ্ঠাতা ও টেম্পাসএআই -এর প্রধান এরিক লেফকফস্কি বলেন, “ দিনে অন্তত পাঁচবার আমি  চ্যাটজিপিটি ব্যবহার করি।” তিনি আরও জানান, তার প্রতিষ্ঠান কয়েক বছর ধরে ‘জেনারেটিভ এআই ফার্স্ট’ নীতিতে পরিচালিত হচ্ছে এবং এটি শুধু ব্যবসার বৃদ্ধি নয়, রোগীদের দীর্ঘজীবী করতেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।

এছাড়াও ধনীদের মধ্যে ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট ব্যবহারের আগ্রহ বাড়ছে। বিল গেটস ২০২৩ সালে ভবিষ্যদ্বাণী করেছিলেন, পাঁচ বছরের মধ্যে সবাই ভার্চুয়াল এআই অ্যাসিস্ট্যান্ট ব্যবহার করবেন। জরিপে অংশ নেয়া ১২ জন ধনী ইতিমধ্যে এটি ব্যবহার করছেন।

বেশ কিছু ধনকুবেরের ব্যবসায় রোবটিক্স প্রযুক্তিও যুক্ত হয়েছে। যেমন—রব হেল (টেলিকম), অনুরাগ জৈন (ভারতীয় অটো পার্টস), এরিক হেমার (ফ্রেঞ্চ লজিস্টিকস), ডেভিড হফম্যান (ফ্লোরিডা রিয়েল এস্টেট), ও চার্লস কোচ ।

বিষয়টি শুধু বড় পরিসরের ব্যবহারেই সীমাবদ্ধ নয়। কেউ কেউ এআই ব্যবহার করছেন একেবারে ভিন্নভাবে। যেমন— খাবারের ছবি বিশ্লেষণে ‘মেডটেক উদ্যোক্তা জো কিয়ানি’ এআই ব্যবহার করেন। আবার কেউ চুক্তি বিশ্লেষণ, বিনিয়োগ পরিকল্পনা তৈরি কিংবা প্রবন্ধের সারসংক্ষেপ করতে এআইকে কাজে লাগান।

তবে এআই নিয়ে আশাবাদী নন সবাই। বিখ্যাত বিনিয়োগকারী ওয়ারেন বাফেট একে বোতল থেকে বেরিয়ে আসা “ভীতিকর দৈত্য” বলে উল্লেখ করেছেন। তার মতে, এখনই ভয়ংকর পরিণতির ইঙ্গিত দিচ্ছে এআই।

জরিপে অংশ নেওয়া আরও ৯ জন ধনকুবের জানিয়েছেন, তারা তাদের ব্যবসায়ে এখনো এআই ব্যবহার করছেন না। তাদের মধ্যে রয়েছেন স্টিফেন স্মিথ (আর্থিক খাত), নরম্যান ব্রামান (গাড়ি ব্যবসায়ী), হর্ষ গোয়েঙ্কা (শিল্পপতি), এবং প্যাট্রিক নিল (আবাসন ব্যবসায়ী)। প্যাট্রিক বলেন, এমন কিছু তৈরি করতে চাই আমি , যা ছুঁয়ে দেখা যায়। ভবিষ্যৎ প্রজন্মের জন্য স্থাপত্যে ছাপ রেখে যেতে চাই।

বিশ্বের ধনীদের মধ্যে দ্রুত এআই প্রযুক্তির গ্রহণযোগ্যতা বাড়ছে। যদিও এ নিয়ে মতভেদ আছে । তবু বিশেষজ্ঞদের মতে, আগামী দিনে ব্যবসা, স্বাস্থ্য ও প্রযুক্তির জগতে এআই এর এই অগ্রযাত্রা নতুন এক অধ্যায়ের সূচনা করবে।
সূত্র: ফোর্বস

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

এপস্টেইন নথিতে কি শেখ হাসিনার নাম রয়েছে?

সম্প্রতি সামাজিক ও অনলাইন মিডিয়ায় একটি দাবি প্রচারিত হচ্ছে যে, বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা জেফ্রি এপস্টিনের অ্যাসিস্ট্যান্টের সঙ্গে কোনো গোপন বিষয়ে একমত হয়েছেন।...

টি–টোয়েন্টি বিশ্বকাপে ভারতের বিপক্ষে ম্যাচ বয়কটের ঘোষণা পাকিস্তানের

আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নিতে পাকিস্তান সরকারের দিকে তাকিয়ে ছিল পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। বোর্ডের সঙ্গে আলোচনা শেষে শাহিন আফ্রিদিদের বিশ্বকাপ খেলার অনুমতি...

Related Articles

ধর্মের টানে শোবিজ ছাড়লেন অভিনেত্রী নওবা

ছোটপর্দার উদীয়মান অভিনেত্রী ও মডেল নওবা তাহিয়া হোসাইন অভিনয়জগত থেকে সরে দাঁড়ানোর...

এপস্টেইন নথিতে উঠে এলো বলিউড নির্মাতা অনুরাগ কাশ্যপের নাম

কুখ্যাত যৌন অপরাধী জেফরি এপস্টেইনের সঙ্গে সংশ্লিষ্ট নথিতে এবার বলিউডের একজন পরিচিত...

ভারতে কয়লাখনিতে বিস্ফোরণ, নিহত ১০

ভারতের উত্তর-পূর্বাঞ্চলীয় রাজ্য মেঘালয়ে একটি কয়লাখনিতে ভয়াবহ বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে অন্তত...

তিন বোনের আত্মহত্যা, নেপথ্যে কী?

ভারতের উত্তর প্রদেশের গাজিয়াবাদে তিন কিশোরী বোনের মৃত্যুকে ঘিরে শোক ও প্রশ্ন—দুটিই...