Home আঞ্চলিক বিশ্বনাথে মাজারের ওরসে গানের আসর ভন্ডুল, মসজিদ ভাংচুর
আঞ্চলিকসিলেট

বিশ্বনাথে মাজারের ওরসে গানের আসর ভন্ডুল, মসজিদ ভাংচুর

Share
Share

সিলেটের বিশ্বনাথে মাজারের গানের আসর ভন্ডুল করে দেওয়ার ঘটনাকে কেন্দ্র করে রামপাশা ইউনিয়নের শ্রীপুর গ্রামের জামে মসজিদের থাই গ্লাস ভাঙচুর এবং মুয়াজ্জিনকে অবরুদ্ধ করার ঘটনা ঘটেছে। সোমবার (২৩ মার্চ) সকাল ৬টায় এই ঘটনাটি ঘটে।
স্থানীয় সূত্রে জানা গেছে, শ্রীপুর গ্রামের ইব্রাহিম মাস্তান ওরফে ‘ইবইশা’র মাজারে প্রতি বছর তিনদিন ব্যাপী ওরুস অনুষ্ঠিত হয়। যথারীতি গত রবিবার রাত থেকে এ বছরের ওরস শুরু হয়। তবে, রাত ১২টার দিকে মাজারে গানের আসরে মাইকে উচ্চস্বরে গানবাজনা ও নারীদের অশ্লীল নৃত্যের অভিযোগ এনে স্থানীয় জনতা আসর ভন্ডুল করে দেন। এ সময় বন্ধ হয়ে যায় ওরুস।
রবিবার রাতের ঘটনাকে কেন্দ্র করে আজ সোমবার সকালে মাজারের পক্ষের লোকজন লাঠিসোটা নিয়ে সংগঠিত হয়। তারা স্থানীয় মাদরাসা শিক্ষক মাওলানা নেছার আহমদ ও মাওলানা আবুল বাশারের বাড়িতে হামলা চালায়।
প্রত্যক্ষদর্শীরা জানান, হামলাকারীরা মাজারের সামনে স্থানীয় ব্যবসায়ী কাচা মিয়াকে বেধড়ক পিটিয়ে আহত করে এবং তার ব্যবহৃত মোটরসাইকেলটি ভাঙচুর করে।
​এক পর্যায়ে তারা স্থানীয় মসজিদের দিকে ধাবিত হয়। সেখানে মসজিদের মুয়াজ্জিন মুহিবুর রহমান মাশকুরকে ধাওয়া দিয়ে অবরুদ্ধ করে ফেলে। এ সময় ভাঙচুর করা হয় মসজিদের তিনটি থাই গ্লাসের জানালা।
হামলায় আহত ব্যবসায়ী কাচা মিয়া অভিযোগ করেন, ‘আমার ভাই-ভাতিজারা উচ্চস্বরে গানবাজনা বন্ধের মিছিলে ছিল। এই রাগে তারা আমাকে মারধর করে টাকা-পয়সা লুটে নিয়েছে।’
​অন্যদিকে, মাজারের খাদেম মো. দুদু মিয়া মসজিদে ভাঙচুরের অভিযোগ অস্বীকার করে বলেন, ‘আমরা প্রশাসনের অনুমতি নিয়েই ওরুস আয়োজন করেছিলাম। আমাদের ওপর অতর্কিত হামলা চালানো হয়েছে। এখন আমরা নাকি মসজিদে ভাঙচুর করেছি-এমন অপবাদ দেওয়া হচ্ছে।’
ঘটনার খবর পেয়ে বিশ্বনাথ থানা পুলিশ ও ডিবি পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
এ বিষয়ে সিলেটের অতিরিক্ত পুলিশ সুপার জাকির হোসেন জানান, ‘অনুমতির শর্ত ভঙ্গ করায় একটি ভুল বোঝাবুঝি থেকে এই পরিস্থিতির সৃষ্টি হয়েছে। বর্তমানে এলাকা পুলিশের নিয়ন্ত্রণে রয়েছে। উভয় পক্ষের সাথে কথা হয়েছে, নতুন করে কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনার আশঙ্কা নেই।’

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

রাশিয়ায় ২৮০টির অধিক ড্রোন ভূপাতিত করার দাবি মস্কোর

২০২২ সালে যুদ্ধ শুরুর পর থেকে রাশিয়ার অভ্যন্তরে অন্যতম বৃহৎ ও সমন্বিত ড্রোন হামলা চালিয়েছে ইউক্রেন। রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয়ের বরাত দিয়ে দেশটির রাষ্ট্রীয়...

হাদি হত্যা- মুখ খুললেন অভিযুক্ত ফয়সাল করিম

ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদি হত্যাকাণ্ডের প্রধান অভিযুক্ত ফয়সাল করিম মাসুদ ওরফে রাহুল এবং তার সহযোগী আলমগীর হোসেনকে নিয়ে আইনি প্রক্রিয়া নতুন...

Related Articles

রমজানে ৩০ দিন  নামাজ পড়ে পুরস্কার পেল ৫৭ শিশু- কিশোর

পাবনার ভাঙ্গুড়ায় কোমলমতি শিশুদের মসজিদের প্রতি আগ্রহী করে তুলতে এবং ধর্মীয় মূল্যবোধে...

নাটোরে সড়ক দুর্ঘটনায় বিয়ের একদিন আগে প্রকৌশলী বরের অকাল মৃত্যু

বিয়ের সানাই বাজার কথা ছিল যে বাড়িতে, সেখানে এখন চলছে স্বজনদের বুকফাটা...

বুখাইনগর নদীর মান্টাদের ঈদ আনন্দ ক্ষণস্থায়ী ও কঠিন

বরিশালের বুখাইনগর নদী তীরে নৌকায় বসবাসকারী মান্টা সম্প্রদায়ের জন্য ঈদের আনন্দ খুব...

জাফলং এ প্রকাশ্যে গাজা সেবনের দায়ে যুবককে ৩ মাসের কারাদণ্ড

মো. আজিজুর রহমান গোয়াইনঘাট। সিলেটের গোয়াইনঘাট উপজেলার জাফলং পর্যটন কেন্দ্রে প্রকাশ্যে গাঁজা...