Home জাতীয় বিলে মাছ ধরতে গিয়ে বজ্রপাতে প্রাণহানি ঘটেছে দুই তরুণের
জাতীয়দুর্ঘটনা

বিলে মাছ ধরতে গিয়ে বজ্রপাতে প্রাণহানি ঘটেছে দুই তরুণের

Share
Share

নেত্রকোনার মোহনগঞ্জে বিলে মাছ ধরার সময় বজ্রপাতে মৃত্যু হয়েছে দুই তরুণের । মাঘান-শিয়াধার ইউনিয়নের পেরির বিলে গতকাল শুক্রবার বিকেলে এ ঘটনা ঘটে। শনিবার সকালে তাদের ঝলসানো মরদেহ উদ্ধার করা হয়।

মোহনগঞ্জে মৃত দু’জন হলেন মাঘান-শিয়াধার ইউনিয়নের পেরিরচর গ্রামের মৃত লেদু মিয়ার ছেলে পাপ্পু মিয়া (২৮) এবং একই গ্রামের মজিবুর রহমানের ছেলে তানজিদ (১৮)। সম্পর্কে তারা মামাতো-ফুফাতো ভাই।

পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, শুক্রবার দুপুরে পাপ্পু ও তানজিদ পেরির বিলে মাছ ধরতে যান। বিকেলে বৃষ্টি ও বজ্রপাত শুরু হয়। তারা বাড়ি না ফেরায় পরিবারের লোকজন রাতে খুঁজতে বের হন। পরে শনিবার সকালে পেরির বিলের ধারে একটি গাছের পাশে তাদের মরদেহ দেখা যায়। তাদের শরীরের বিভিন্ন জায়গায় পোড়ার চিহ্ন রয়েছে। মরদেহ দুপুরে উদ্ধার করে বাড়িতে নেওয়া হয়।

আমিনুল ইসলাম ( মোহনগঞ্জ থানার ওসি ) বলেন, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। তাদের শরীরের কয়েক জায়গায় পোড়া চিহ্ন রয়েছে। তারা বজ্রপাতে মারা গেছেন বলে ধারণা করা হচ্ছে।

মোহনগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা জুয়েল আহমেদ বলেন, বজ্রপাতে মৃত দু’জনের পরিবারকে প্রশাসনের পক্ষ থেকে ২০ হাজার করে টাকা দেওয়া হয়েছে।
তথ্যসূত্র: সমকাল

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

শেরপুরে যাচ্ছেন জামায়াত আমির

শেরপুরে সাম্প্রতিক সংঘর্ষে নিহত জামায়াত নেতা মাওলানা রেজাউল করিমের কবর জিয়ারত ও পরিবারের সদস্যদের সঙ্গে সাক্ষাৎ করতে আজ রোববার (১ ফেব্রুয়ারি) শেরপুর সফরে...

সিলেটে এআই লার্নিং সেন্টার ও শিল্পায়নের প্রতিশ্রুতি মুক্তাদিরের

সিলেট-১ (মহানগর ও সদর) আসনে বিএনপি মনোনীত প্রার্থী এবং দলের চেয়ারম্যানের উপদেষ্টা খন্দকার আব্দুল মুক্তাদির সিলেটে একটি আধুনিক এআই লার্নিং সেন্টার প্রতিষ্ঠার প্রতিশ্রুতি...

Related Articles

আশুলিয়ায় ৬ মরদেহ পোড়ানোর মামলা: সাবেক এমপি সাইফুলের মৃত্যুদণ্ড

জুলাই গণঅভ্যুত্থানের প্রেক্ষাপটে আশুলিয়ায়  সাতজনকে হত্যা ও ছয়জনের লাশ পোড়ানোর ঘটনায় মানবতাবিরোধী...

প্রভাবশালীরা কি অর্থের জোরে ‘এপস্টাইন দলিলসমূহকে’ গোপন রেখেছিলেন?

আন্তর্জাতিক অঙ্গনে আবারও আলোচনার কেন্দ্রে উঠে এসেছে ‘এপস্টাইন ফাইল’—যুক্তরাষ্ট্রের অর্থশালী ও বিতর্কিত...

নওগাঁয় হাসপাতালের গেটে মিললো রাজস্ব কর্মকর্তার মরদেহ

নওগাঁর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালের সামনে থেকে জুনায়েদ সাকী (৩৭) নামে এক...

নোয়াখালীতে শিশুকে যৌ’ন নিপী’ড়নের চেষ্টার অভিযোগ, শিক্ষক আ’টক

নোয়াখালীর সদর উপজেলায় একটি মাদরাসায় অধ্যয়নরত পাঁচ বছর বয়সী এক শিশুকে যৌন...