Home আন্তর্জাতিক বিয়ের কিছুক্ষণের মধ্যেই ইসরায়েলি হামলায় প্রাণ গেল নব দম্পতির 
আন্তর্জাতিক

বিয়ের কিছুক্ষণের মধ্যেই ইসরায়েলি হামলায় প্রাণ গেল নব দম্পতির 

Share
Share

গাজায় ইসরায়েলি বিমান হামলা অব্যাহত রয়েছে । শিশু, বৃদ্ধ, নারী এমনকি গাজার পশু-পাখিরাও নিস্তার পাচ্ছে না এ হামলা থেকে।

এরই মধ্যে, শনিবার (৩ এপ্রিল) ইসরায়েলি বিমান হামলায় গাজার খান ইউনিসে অন্য অনেকের সঙ্গে নববিবাহিত এক দম্পতি নিহত হয়েছেন। সরাসরি কনের মায়ের বরাতে এ খবর জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স। কনের মা নাইমা জুরব জানান, মাত্র দুই দিন আগে তার মেয়ের বিয়ে হয়।

ফিলিস্তিনি মিডিয়া অফিস জানিয়েছে, আলা আবু আল-এনেইন এবং হালা জারাব শনিবার ভোরে ইসরায়েলি বিমান হামলায় নিহত হয়েছেন, গতকাল তাদের বিয়ে হয় এবং আজ ভোরে তারা একসঙ্গে নিহত হয়েছেন।

ওই হামলায় আহত ব্যক্তিদের একজন জিহাদ সারহান বার্তা সংস্থাটিকে জানান, বিমান হামলায় খান ইউনিসে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে।

উল্লেখ্য , ২০২৩ সালের ৭ অক্টোবর দক্ষিণ ইসরায়েলে, হামাসের হামলার জবাবে ফিলিস্তিনের গাজায় প্রায় নিরবচ্ছিন্নভাবে হামলা চালিয়ে যাচ্ছে ইসরায়েল।

অবরুদ্ধ গাজা উপত্যকায় দখলদার ইসরায়েলি বাহিনীর অব্যাহত বিমান হামলায় শনিবার তিন শিশুসহ অন্তত ৯ জন ফিলিস্তিনি নিহত এবং বহু সংখ্যক আহত হয়েছেন।

দেড় বছরের অব্যাহত ইসরায়েলি হামলায় গাজায় এখন পর্যন্ত ৫২ হাজার ৫০০ জনের বেশি ফিলিস্তিনি নিহত হয়েছে বলে জানিয়েছে হামাস নিয়ন্ত্রিত স্বাস্থ্য মন্ত্রণালয়।

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

এপস্টেইন নথিতে কি শেখ হাসিনার নাম রয়েছে?

সম্প্রতি সামাজিক ও অনলাইন মিডিয়ায় একটি দাবি প্রচারিত হচ্ছে যে, বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা জেফ্রি এপস্টিনের অ্যাসিস্ট্যান্টের সঙ্গে কোনো গোপন বিষয়ে একমত হয়েছেন।...

টি–টোয়েন্টি বিশ্বকাপে ভারতের বিপক্ষে ম্যাচ বয়কটের ঘোষণা পাকিস্তানের

আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নিতে পাকিস্তান সরকারের দিকে তাকিয়ে ছিল পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। বোর্ডের সঙ্গে আলোচনা শেষে শাহিন আফ্রিদিদের বিশ্বকাপ খেলার অনুমতি...

Related Articles

এপস্টেইন নথিতে উঠে এলো বলিউড নির্মাতা অনুরাগ কাশ্যপের নাম

কুখ্যাত যৌন অপরাধী জেফরি এপস্টেইনের সঙ্গে সংশ্লিষ্ট নথিতে এবার বলিউডের একজন পরিচিত...

ভারতে কয়লাখনিতে বিস্ফোরণ, নিহত ১০

ভারতের উত্তর-পূর্বাঞ্চলীয় রাজ্য মেঘালয়ে একটি কয়লাখনিতে ভয়াবহ বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে অন্তত...

তিন বোনের আত্মহত্যা, নেপথ্যে কী?

ভারতের উত্তর প্রদেশের গাজিয়াবাদে তিন কিশোরী বোনের মৃত্যুকে ঘিরে শোক ও প্রশ্ন—দুটিই...

“আরও অনেকের প্রাণ বাঁচাতেই খুন” — অভিযুক্ত যুবকের দাবি

পশ্চিমবঙ্গের বর্ধমানে এক হাতুড়ে চিকিৎসককে হত্যার ঘটনায় গ্রেফতার যুবক জীবন রুইদাস নিজের...