Home আন্তর্জাতিক বিধ্বস্ত উড়োজাহাজ থেকে অলৌকিকভাবে বেঁচে ফেরা যাত্রীর বর্ণনা
আন্তর্জাতিকদুর্ঘটনা

বিধ্বস্ত উড়োজাহাজ থেকে অলৌকিকভাবে বেঁচে ফেরা যাত্রীর বর্ণনা

Share
Share

ভারতের আহমেদাবাদে বৃহস্পতিবার বিকেলে বিধ্বস্ত হওয়া এয়ার ইন্ডিয়ার একটি উড়োজাহাজ থেকে অলৌকিকভাবে বেঁচে গেছেন ব্রিটিশ নাগরিক বিশ্বাস কুমার রমেশ। ২৪২ আরোহীর মধ্যে তিনিই একমাত্র জীবিত ব্যক্তি। মৃত্যুর মুখ থেকে ফিরে এসে হাসপাতালের বিছানায় শুয়ে ভয়াবহ সেই মুহূর্তের বর্ণনা দিয়েছেন তিনি।

জ্বালানিভর্তি বোয়িং ৭৮৭-৮ ড্রিমলাইনার উড়োজাহাজটি লন্ডনের গ্যাটউইক বিমানবন্দরের উদ্দেশে যাত্রা করেছিল। উড্ডয়নের এক মিনিটের মাথায় এটি বিকট শব্দে বিস্ফোরিত হয়ে আহমেদাবাদ বিমানবন্দরের কাছে একটি হাসপাতালের হোস্টেল ভবনের ওপর বিধ্বস্ত হয়।

ঘটনার সময় ১১এ নম্বর আসনে বসা রমেশ জানান, উড়োজাহাজটি আচমকা কাঁপতে শুরু করে। কিছু আটকে গেছে মনে হওয়ামাত্রই সাদা ও সবুজ আলো জ্বলে ওঠে। একপর্যায়ে তীব্র গতিতে একটি ভবনের দিকে ধেয়ে গিয়ে সেটিতে আছড়ে পড়ে। চোখের সামনে আগুনের গোলার মতো বিস্ফোরণ ঘটে।

রমেশ বলেন, ‘শুরুতে মনে হয়েছিল, আমি মরে যাচ্ছি। কিন্তু পরে যখন জ্ঞান ফিরল, বুঝলাম আমি এখনো বেঁচে আছি। সিটবেল্ট খুলে দেখলাম, পাশের দরজাটা ভেঙে পড়েছে এবং সেখান দিয়ে বাইরে যাওয়ার মতো খানিকটা খালি জায়গা আছে।’ তিনি সেই ফাঁকা পথ ধরে বেরিয়ে আসেন এবং নিজেই অ্যাম্বুলেন্সের দিকে এগিয়ে যান।

হাসপাতালে চিকিৎসাধীন রমেশ জানিয়েছেন, তাঁর বাঁ হাত আগুনে আংশিক পুড়ে গেছে এবং শরীরে আরও আঘাত আছে। তবে হাসপাতালে চিকিৎসকরা তাঁকে নিবিড় পরিচর্যা দিচ্ছেন বলে জানান।

ঘটনার পর শুক্রবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি হাসপাতালে গিয়ে রমেশকে দেখতে যান। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, রক্তমাখা টি-শার্ট পরা রমেশ পা টেনে টেনে হেঁটে অ্যাম্বুলেন্সে উঠছেন।

এয়ার ইন্ডিয়া জানিয়েছে, উড়োজাহাজে ১৬৯ জন ভারতীয়, ৫৩ জন ব্রিটিশ, ৭ জন পর্তুগিজ ও ১ জন কানাডীয় নাগরিক ছাড়াও ১২ জন ক্রু ছিলেন।

পুলিশ জানিয়েছে, এখন পর্যন্ত ২৬৫ জনের মৃত্যুর খবর নিশ্চিত হওয়া গেছে। নিহতদের মধ্যে উড়োজাহাজের আরোহী ছাড়াও দুর্ঘটনাস্থলের আশপাশের ভবনে থাকা লোকজন রয়েছেন। মৃতদের শনাক্ত করতে ডিএনএ পরীক্ষার উদ্যোগ নেওয়া হয়েছে।

বিমানে থাকা রমেশের ভাইও প্রাণ হারিয়েছেন বলে জানিয়েছেন যুক্তরাজ্যে থাকা তাঁদের পরিবারের সদস্যরা। পরিবারের পক্ষ থেকে বিশ্বাসের বেঁচে ফেরাকে ‘আল্লাহর কৃপা’ বলে উল্লেখ করা হয়েছে।

বিমান দুর্ঘটনার কারণ জানতে তদন্ত শুরু করেছে ভারতীয় বিমান চলাচল কর্তৃপক্ষ।

 

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

এপস্টেইন নথিতে কি শেখ হাসিনার নাম রয়েছে?

সম্প্রতি সামাজিক ও অনলাইন মিডিয়ায় একটি দাবি প্রচারিত হচ্ছে যে, বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা জেফ্রি এপস্টিনের অ্যাসিস্ট্যান্টের সঙ্গে কোনো গোপন বিষয়ে একমত হয়েছেন।...

টি–টোয়েন্টি বিশ্বকাপে ভারতের বিপক্ষে ম্যাচ বয়কটের ঘোষণা পাকিস্তানের

আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নিতে পাকিস্তান সরকারের দিকে তাকিয়ে ছিল পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। বোর্ডের সঙ্গে আলোচনা শেষে শাহিন আফ্রিদিদের বিশ্বকাপ খেলার অনুমতি...

Related Articles

এপস্টেইন নথিতে উঠে এলো বলিউড নির্মাতা অনুরাগ কাশ্যপের নাম

কুখ্যাত যৌন অপরাধী জেফরি এপস্টেইনের সঙ্গে সংশ্লিষ্ট নথিতে এবার বলিউডের একজন পরিচিত...

ভারতে কয়লাখনিতে বিস্ফোরণ, নিহত ১০

ভারতের উত্তর-পূর্বাঞ্চলীয় রাজ্য মেঘালয়ে একটি কয়লাখনিতে ভয়াবহ বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে অন্তত...

তিন বোনের আত্মহত্যা, নেপথ্যে কী?

ভারতের উত্তর প্রদেশের গাজিয়াবাদে তিন কিশোরী বোনের মৃত্যুকে ঘিরে শোক ও প্রশ্ন—দুটিই...

“আরও অনেকের প্রাণ বাঁচাতেই খুন” — অভিযুক্ত যুবকের দাবি

পশ্চিমবঙ্গের বর্ধমানে এক হাতুড়ে চিকিৎসককে হত্যার ঘটনায় গ্রেফতার যুবক জীবন রুইদাস নিজের...