Home আঞ্চলিক বাবার মৃত্যুর ৪ ঘণ্টা পর ছেলেও পৃথিবী ত্যাগ করলেন
আঞ্চলিকজাতীয়

বাবার মৃত্যুর ৪ ঘণ্টা পর ছেলেও পৃথিবী ত্যাগ করলেন

Share
Share

বাবার মৃত্যুর ৪ ঘণ্টা পর মারা গেলেন ছেলেও। একই সঙ্গে সম্পন্ন হয়েছে বাবা-ছেলের জানাজার নামাজ। চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলার উত্তর ডিঙ্গাভাঙ্গা গ্রামে হৃদয়বিদারক এ ঘটনাটি ঘটেছে । সোমবার (২৮ জুলাই) সন্ধ্যায় পারিবারিক কবরস্থানে তাদের মরদেহ দাফন করা হয়।

স্বজনরা জানান, মো. আবুল হাসেম খান ও মো. সোলেমান খানের বাড়ি চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলার উত্তর ডিঙ্গাভাঙ্গা গ্রামে। মো. আবুল হাসেম খানের চার ছেলে ও তিন মেয়ের মধ্যে বড় সোলেমান খান। সোলেমানের উপজেলার গাউছিয়া মার্কেটে দর্জি দোকান ছিল। তার আয়েই সংসার চলত।

জানা গেছে, গত বৃহস্পতিবার (২৪ জুলাই) মো. সোলেমান খান (৩০) অসুস্থ হয়ে ভর্তি হন চাঁদপুর জেনারেল হাসপাতালে। রোববার সন্ধ্যায় অসুস্থ হয়ে একই হাসপাতালে ভর্তি হন তার বাবা মো. আবুল হাসেম খান (৬০)। সোমবার ভোরে চিকিৎসাধীন অবস্থায় মো. আবুল হাসেম খান মারা যান । বাবার মৃত্যুর খবর শুনে চিকিৎসাধীন সোলেমান খান আরো অসুস্থ হয়ে পড়েন। বাবার মৃত্যুর চার ঘণ্টা পর সোমবার সকাল ৯টায় মারা যান বড় ছেলে। অল্প সময়ের ব্যবধানে দুজনের মৃত্যুতে তাদের পরিবারে শোকের ছায়া নেমে এসেছে।

সোলেমান খানের ছোট ভাই মো. শাহাজালাল খান বলেন, এত অল্প সময়ে বাবা ও বড় ভাইকে হারালাম। এই কষ্ট ও শোক সহ্য করব কীভাবে। বড় ভাইয়ের আয়েই সংসার চলত। মতলব দক্ষিণ থানার ওসি মো. সালেহ আহাম্মদ বলেন, বাবা-ছেলের মৃত্যুর ঘটনাটি শুনেছি। এ বিষয়ে থানায় কোনো অভিযোগ হয়নি।

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

“১২ তারিখ জাতীয় পার্টির রাজনৈতিক জানাজা হবে ”

রংপুরে আয়োজিত এক নির্বাচনী জনসভায় জাতীয় নাগরিক কমিটির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ জাতীয় পার্টির বিরুদ্ধে তীব্র রাজনৈতিক ভাষায় সমালোচনা করেছেন। তিনি...

অ্যাপস্টেইন নথি, তারা মা’নুষে’র মাং’স খা’চ্ছিল- রিকো জিমেনেজ

২০০৯ সালের ঘটনা মেক্সিকোর মন্টেরিতে এক তরুণী মডেল, গ্যাব্রিয়েলা রিকো জিমেনেজ, হোটেলের সামনে কাঁপতে কাঁপতে এক ভয়াবহ অভিজ্ঞতার বর্ণনা করেছিলেন। তিনি দাবি করেছিলেন,...

Related Articles

ধর্মের টানে শোবিজ ছাড়লেন অভিনেত্রী নওবা

ছোটপর্দার উদীয়মান অভিনেত্রী ও মডেল নওবা তাহিয়া হোসাইন অভিনয়জগত থেকে সরে দাঁড়ানোর...

গফরগাঁওয়ে যৌথ অভিযানে বিদেশি পিস্তল ও দেশীয় অস্ত্র উদ্ধার

ময়মনসিংহের গফরগাঁও উপজেলায় সেনাবাহিনী ও পুলিশের যৌথ অভিযানে একটি বিদেশি পিস্তল, ম্যাগাজিন,...

রমজানে অফিসের নতুন সময়সূচি

আসন্ন পবিত্র রমজান মাসে সকল সরকারি, আধা-সরকারি, স্বায়ত্তশাসিত এবং আধাস্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের জন্য...

নোয়াখালী কারাগারে পোস্টাল ব্যালটে ভোট দিচ্ছেন ৪২ বন্দি

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নোয়াখালী জেলা কারাগারে পোস্টাল ব্যালটের মাধ্যমে...