Home জাতীয় অপরাধ বান্দরবানে কেএনএ কমান্ডারসহ নিহত হয়েছে ২ সদস্য
অপরাধআইন-বিচারজাতীয়

বান্দরবানে কেএনএ কমান্ডারসহ নিহত হয়েছে ২ সদস্য

Share
Share

বান্দরবানের রুমা উপজেলার দুর্গম পাহাড়ে সেনাবাহিনীর অভিযানে নিহত হয়েছেন কুকি-চিন ন্যাশনাল আর্মির (কেএনএ) কমান্ডারসহ দুই সদস্য।  আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) এক সংক্ষিপ্ত সংবাদ বিজ্ঞপ্তিতে বৃহস্পতিবার (৩ জুলাই)  সকালে এ তথ্য নিশ্চিত করে।

আইএসপিআর জানায়, অভিযানে ঘটনাস্থল থেকে উদ্ধার করা হয়েছে তিনটি সাব মেশিনগান (এসএমজি), একটি রাইফেলসহ অস্ত্র ও গোলাবারুদ । এছাড়া রুমার ওই এলাকায় অভিযান চলমান আছে।

কেএনএ মুলত পার্বত্য অঞ্চলের বিচ্ছিন্নতাবাদী সংগঠন কুকি-চিন ন্যাশনাল ফ্রন্টের (কেএনএফ) সামরিক শাখা। তিন পার্বত্য জেলার মধ্যে বান্দরবানে তাদের তাৎপরতা সবচেয়ে বেশি। এই সংগঠনের অধিকাংশ সদস্যই  কুকি জনগোষ্ঠীর অন্যতম বম সম্প্রদায়ের মানুষ।

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

ধর্মের টানে শোবিজ ছাড়লেন অভিনেত্রী নওবা

ছোটপর্দার উদীয়মান অভিনেত্রী ও মডেল নওবা তাহিয়া হোসাইন অভিনয়জগত থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছেন। সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে তিনি শোবিজ ক্যারিয়ারের ইতি...

এপস্টেইন নথিতে উঠে এলো বলিউড নির্মাতা অনুরাগ কাশ্যপের নাম

কুখ্যাত যৌন অপরাধী জেফরি এপস্টেইনের সঙ্গে সংশ্লিষ্ট নথিতে এবার বলিউডের একজন পরিচিত চলচ্চিত্র নির্মাতার  নাম সামনে এসেছে। নথিতে থাকা কিছু ই-মেইলে ভারতীয় পরিচালক...

Related Articles

৩০ টাকার জন্য স্ত্রীকে খুন করলেন স্বামী!

মাত্র ৩০ টাকা—সংসারের দৃষ্টিতে তুচ্ছ একটি অঙ্ক। অথচ সেই সামান্য অর্থ নিয়েই...

নতুন মন্ত্রীদের জন্য প্রস্তুত ৫০টি সরকারি গাড়ি

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ফলাফল ঘোষণার পর নতুন মন্ত্রিসভার সদস্যদের বরণ...

প্রচারণায় টাকা দেওয়ার ভিডিও ভাইরাল, ক্ষমা চাইলেন ব্যারিস্টার শাহরিয়ার

নির্বাচনী প্রচারণার সময় এক ব্যক্তিকে টাকা দেওয়ার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে...

জামায়াত প্রার্থী আমির হামজাকে জরিমানা, অনাদায়ে কারাদণ্ড

নির্বাচনি আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে কুষ্টিয়া–৩ (সদর) আসনের জামায়াত ইসলামীর প্রার্থী আমির হামজাকে...