Home জাতীয় অপরাধ বাথরুমের সামনে পড়েছিল মায়ের মৃতদেহ, পাশের ঘরে অচেতন শিশুকন্যা
অপরাধআইন-বিচারআঞ্চলিকজাতীয়দুর্ঘটনা

বাথরুমের সামনে পড়েছিল মায়ের মৃতদেহ, পাশের ঘরে অচেতন শিশুকন্যা

Share
Share

ফরিদপুর শহরের রঘুনন্দনপুর এলাকায় একটি ভাড়া বাসা থেকে কোতয়ালী থানার পুলিশ, রিনা বেগম নামে এক নারীর বিবস্ত্র মরদেহ উদ্ধার করেছে। এ সময় অচেতন অবস্থায় উদ্ধার করা হয় তার পাঁচ বছর বয়সী শিশুকন্যাকে।

রঘুনন্দনপুর এলাকার হাবিব ভিলার নিচতলা থেকে মঙ্গলবার (১০ জুন) দুপুরে মরদেহটি উদ্ধার করা হয়। নিহত রিনা বেগম সদর উপজেলার অম্বিকাপুর ইউনিয়নের আজহার মন্ডলের ডাঙ্গী গ্রামের বাসিন্দা।

পারিবারিক সূত্রে জানা গেছে, ১৫ বছর আগে ঈশানগোপালপুর ইউনিয়নের শহীদ মোল্লার সঙ্গে বিয়ে হয় রিনার। বিয়ের দুই বছর পর উপার্জনের জন্য সৌদি আরব যান শহীদ মোল্লা পরে রিনাকেও সেখানে নিয়ে যান। তবে কয়েক বছর আগে দেশে ফিরে আসেন রিনা । দেশে ফেরার পর মনিরুল ইসলাম নামে এক ব্যক্তির সঙ্গে তার পরকীয়ার সম্পর্ক গড়ে ওঠে বলে জানা গেছে। স্বামীর সঙ্গে মনোমালিন্যের জেরে একটি বেসরকারি ডায়াগনস্টিক সেন্টারে চাকরি করতেন তিনি।

প্রত্যক্ষদর্শীরা জানান, বাসার ভেতর থেকে পানি বের হতে দেখে স্থানীয়দের সন্দেহ হলে পুলিশে খবর দেওয়া হয়। পরে পুলিশ এসে দরজা ভেঙে ভেতরে ঢুকে বাথরুমের সামনে রিনার বিবস্ত্র মরদেহ এবং পাশের ঘরে শিশুকন্যাকে অচেতন অবস্থায় পড়ে থাকতে দেখে । ওষুধ ও খাবার ঘরের ভেতরে ছড়িয়ে-ছিটিয়ে ছিল। পরে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নেয়ার পর চিকিৎসক মৃত ঘোষণা করেন রিনাকে।

বাড়ির মালিক হাবিবুর রহমান জানান, স্বামী-স্ত্রী পরিচয়ে চলতি মাসের শুরুতে মনিরুল ইসলাম নামে এক ব্যক্তি বাসাটি ভাড়া নেন। মাত্র এক সপ্তাহ আগে সেখানে উঠেছিলেন রিনা। ঘটনার খবর পেয়ে মনিরুলকে ফোন করা হলে আর আসেননি তিনি এবং পরবর্তীতে মোবাইল ফোন বন্ধ পাওয়া যায়।

কোতয়ালী থানার ওসি মো. আসাদউজ্জামান বলেন, ময়নাতদন্তের জন্য মরদেহ উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে। রিপোর্ট না পাওয়া পর্যন্ত মৃত্যুর নিশ্চিত কারণ বলা যাচ্ছে না। বিষয়টি নিয়ে তদন্ত চলছে।

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

শেরপুরে যাচ্ছেন জামায়াত আমির

শেরপুরে সাম্প্রতিক সংঘর্ষে নিহত জামায়াত নেতা মাওলানা রেজাউল করিমের কবর জিয়ারত ও পরিবারের সদস্যদের সঙ্গে সাক্ষাৎ করতে আজ রোববার (১ ফেব্রুয়ারি) শেরপুর সফরে...

সিলেটে এআই লার্নিং সেন্টার ও শিল্পায়নের প্রতিশ্রুতি মুক্তাদিরের

সিলেট-১ (মহানগর ও সদর) আসনে বিএনপি মনোনীত প্রার্থী এবং দলের চেয়ারম্যানের উপদেষ্টা খন্দকার আব্দুল মুক্তাদির সিলেটে একটি আধুনিক এআই লার্নিং সেন্টার প্রতিষ্ঠার প্রতিশ্রুতি...

Related Articles

আশুলিয়ায় ৬ মরদেহ পোড়ানোর মামলা: সাবেক এমপি সাইফুলের মৃত্যুদণ্ড

জুলাই গণঅভ্যুত্থানের প্রেক্ষাপটে আশুলিয়ায়  সাতজনকে হত্যা ও ছয়জনের লাশ পোড়ানোর ঘটনায় মানবতাবিরোধী...

হিন্দু-মুসলিম প্রেমের জেরে যুগলকে নৃশংসভাবে হত্যা

ভারতের উত্তর প্রদেশে আন্ত ধর্মীয় প্রেমের সম্পর্কের জেরে এক তরুণ-তরুণীকে হত্যার অভিযোগে...

ফোনে ব্লক করাকে কেন্দ্র করে বিলাসপুরে যুবক খুন, তরুণী গ্রেপ্তার

ভারতের ছত্তিশগড়ের বিলাসপুরে মোবাইল ফোনে যোগাযোগ বন্ধ করাকে কেন্দ্র করে এক যুবককে...

এপস্টেইন বিতর্কে নতুন করে আলোচনায় ‘পাম বিচ হাউস’ — নথিতে তারকাদের ছবি

যুক্তরাষ্ট্রের কুখ্যাত যৌন অপরাধী জেফ্রি এপস্টেইনের কিছু প্রকাশিত নথি ও ছবিকে ঘিরে...