Home আন্তর্জাতিক বাংলার বাঘ হক সাহেব’র জন্মজয়ন্তী আজ
আন্তর্জাতিকজাতীয়দিবসরাজনীতিস্মরণে

বাংলার বাঘ হক সাহেব’র জন্মজয়ন্তী আজ

Share
Share

বাংলার বাঘ, শের-ই-বাংলা এ. কে. ফজলুল হকের জন্মদিন আজ (২৬ অক্টোবর)। ১৮৭৩ সালের এই দিনে বরিশালের ঝালকাঠি জেলার রাজাপুর উপজেলার সাতুরিয়া মিয়াবাড়িতে জন্মগ্রহণ করেন তিনি।

আবুল কাসেম ফজলুল হক ছিলেন বাঙালি আইনজীবী, রাজনীতিবিদ ও অবিভক্ত বাংলার প্রথম প্রধানমন্ত্রী। ব্রিটিশ শাসনামলে দীর্ঘ সময় বাংলার প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন তিনি। জনসাধারণের কাছে তিনি ‘হক সাহেব’ নামেই বেশি পরিচিত ছিলেন।

রাজনীতিতে তিনি নানা গুরুত্বপূর্ণ পদে অধিষ্ঠিত ছিলেন। এর মধ্যে কলকাতার মেয়র (১৯৩৫), অবিভক্ত বাংলার প্রধানমন্ত্রী (১৯৩৭–১৯৪৩), পূর্ববঙ্গের মুখ্যমন্ত্রী (১৯৫৪), পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী (১৯৫৫) এবং পূর্ব পাকিস্তানের গভর্নর (১৯৫৬–১৯৫৮) পদ উল্লেখযোগ্য।

শের-ই-বাংলা ছিলেন যুক্তফ্রন্ট গঠনের অন্যতম নেতা। কৃষক প্রজা পার্টি গড়ে তিনি হিন্দু-মুসলমান নির্বিশেষে কৃষকদের অধিকার রক্ষায় আজীবন কাজ করেন। এমনকি কৃষকের স্বার্থ রক্ষার প্রশ্নে মুসলিম লীগের সঙ্গেও তাঁর রাজনৈতিক দ্বন্দ্ব হয়েছিল ।

তিনি বরিশাল জিলা স্কুলে পড়াশোনা শেষে কলকাতা প্রেসিডেন্সি কলেজ থেকে অনার্সসহ বিএ ও গণিতে প্রথম শ্রেণিতে এমএ পাস করেন। নবাব আবদুল লতিফের পৌত্রী খুরশিদ তালাত বেগমের সঙ্গে তাঁর প্রথম বিবাহ হয়। পরে আরও দুইবার বিয়ে করেন। তাঁর একমাত্র সন্তান এ. কে. ফাইজুল হক ১৯৯৬ সালে পাট প্রতিমন্ত্রী ছিলেন।

১৯৪০ সালের ২৩ মার্চ লাহোরে অনুষ্ঠিত মুসলিম লীগের অধিবেশনে ঐতিহাসিক লাহোর প্রস্তাব উপস্থাপন করেন ফজলুল হক। ১৯৫৩ সালে হোসেন শহীদ সোহরাওয়ার্দী ও মওলানা ভাসানীকে সঙ্গে নিয়ে গঠন করেন যুক্তফ্রন্ট, যা তৎকালীন রাজনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

১৯৫৮ সালে রাজনীতি থেকে অবসর নিয়ে তিনি জীবনের শেষ দিনগুলো ঢাকায় কাটান। ১৯৬২ সালের ২৭ এপ্রিল ৮৮ বছর বয়সে তিনি মৃত্যুবরণ করেন। পরদিন ঢাকার পল্টন ময়দানে তাঁর জানাজা অনুষ্ঠিত হয় এবং তাঁকে ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় সমাহিত করা হয়। তাঁর সমাধি এখন ‘তিন নেতার মাজার’-এর অংশ, যেখানে খাজা নাজিমুদ্দিন ও হোসেন শহীদ সোহরাওয়ার্দীর কবরও রয়েছে।

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

কলম্বিয়ার পাহাড়ে যাত্রীবাহী বিমান বিধ্বস্ত: ১৫ জন নিহত

কলম্বিয়ার উত্তরাঞ্চলের দুর্গম পাহাড়ি এলাকায় এক মর্মান্তিক বিমান দুর্ঘটনায় অন্তত ১৫ জনের প্রাণহানি ঘটেছে। দেশটির রাষ্ট্রায়ত্ত বিমান সংস্থা সাতেনা (SATENA) পরিচালিত একটি যাত্রীবাহী...

ইতিহাসের এই দিনে ঘটে যাওয়া উল্লেখযোগ্য ঘটনা

আজ বৃহস্পতিবার ২৯ জানুয়ারি, ২০২৬ ইংরেজি। ১৫ মাঘ, ১৪৩২ বাংলা। ৯ শাবান, ১৪৪৭ হিজরি। বছর শেষ হতে আরো ৩৩৬ (অধিবর্ষে ৩৩৭) দিন বাকি...

Related Articles

জামায়াত আমিরের অ্যাকাউন্ট হ্যাক , বঙ্গভবনের প্রোগ্রামার আটক

বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের ‘এক্স’ (সাবেক টুইটার) অ্যাকাউন্ট হ্যাকের...

৩০০ নির্বাচনী আসন- ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন: পঞ্চগড়ে বহুমুখী প্রতিদ্বন্দ্বিতা

হিমালয়ের কাঞ্চনজঙ্ঘা পর্বতমালার পাদদেশে অবস্থিত বাংলাদেশের সর্বউত্তরের জেলা পঞ্চগড়— ভৌগোলিক অবস্থানের মতোই...

জুলাই গণহত্যার দায় স্বীকার করলেন জয়

বাংলাদেশের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার পুত্র সজীব ওয়াজেদ জয় সম্প্রতি এক বক্তব্যে...

সাফিকুরের নিয়োগ বাতিল, বিমানের নতুন এমডি হলেন হুমায়রা

বিমান বাংলাদেশ এয়ারলাইন্স লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও)...