Home জাতীয় বাংলাদেশ সফরের আমন্ত্রণ পেলেন ইলন মাস্ক
জাতীয়

বাংলাদেশ সফরের আমন্ত্রণ পেলেন ইলন মাস্ক

Share
Share

মার্কিন উদ্যোক্তা ও স্পেসএক্সের প্রধান নির্বাহী ইলন মাস্ককে বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানিয়েছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। একই সঙ্গে, আগামী ৯০ কর্মদিবসের মধ্যে বাংলাদেশে স্টারলিংক স্যাটেলাইট ইন্টারনেট সেবা চালুর প্রস্তাবও দিয়েছেন তিনি।
গত বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) পাঠানো এক চিঠিতে এসব প্রস্তাব তুলে ধরেন প্রধান উপদেষ্টা। চিঠিতে তিনি উল্লেখ করেন, ইলন মাস্কের সফরের মাধ্যমে দেশের তরুণ সমাজ, বিশেষ করে নারী ও প্রান্তিক জনগোষ্ঠী উপকৃত হবে। স্টারলিংকের সংযোগ দেশের অবকাঠামোয় বৈপ্লবিক পরিবর্তন আনবে বলেও জানান তিনি।
এছাড়াও, প্রধান উপদেষ্টা তার উচ্চ প্রতিনিধি ড. খলিলুর রহমানকে স্পেসএক্স দলের সঙ্গে সমন্বয় করার নির্দেশ দিয়েছেন, যাতে দ্রুততম সময়ের মধ্যে প্রয়োজনীয় কাজ সম্পন্ন করে বাংলাদেশে স্টারলিংক চালু করা যায়।
এর আগে, ১৩ ফেব্রুয়ারি ইলন মাস্কের সঙ্গে এক দীর্ঘ টেলিফোন আলোচনায় অংশ নেন প্রধান উপদেষ্টা। সেই আলোচনায় উভয় পক্ষ ভবিষ্যৎ সহযোগিতার বিষয়ে আলোচনা করেন এবং বাংলাদেশে স্টারলিংক পরিষেবা চালুর অগ্রগতি নিয়ে মতবিনিময় করেন।

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

শবে বরাতের আমল কীভাবে করবেন

মুসলিম উম্মাহর কাছে শাবান মাসের ১৪ তারিখ দিবাগত রাতটি পরিচিত ‘শবে বরাত’ বা আরবিতে ‘লাইলাতুল বরাত’ নামে। ফারসি শব্দ ‘শব’ অর্থ রাত এবং...

স্ত্রীসহ বিমানের এমডি গ্রেপ্তার

রাজধানীর উত্তরা এলাকায় শিশু গৃহকর্মী নির্যাতনের অভিযোগে দায়ের করা মামলায় বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ড. মো. সাফিকুর রহমান, তার স্ত্রী এবং...

Related Articles

মিয়ানমার থেকে গুলি, চিরনিদ্রায় শায়িত শিশু হুজাইফা

মিয়ানমার সীমান্ত থেকে ছোড়া গুলিতে আহত হয়ে চিকিৎসাধীন অবস্থায় মারা যাওয়া শিশু...

ময়মনসিংহে গৃহবধূকে গলা কেটে হত্যা

ময়মনসিংহের ভালুকায় নিজ বসতঘর থেকে রাহিমা নামে এক গৃহবধূর গলা কাটা মরদেহ...

ধর্মের টানে শোবিজ ছাড়লেন অভিনেত্রী নওবা

ছোটপর্দার উদীয়মান অভিনেত্রী ও মডেল নওবা তাহিয়া হোসাইন অভিনয়জগত থেকে সরে দাঁড়ানোর...

গফরগাঁওয়ে যৌথ অভিযানে বিদেশি পিস্তল ও দেশীয় অস্ত্র উদ্ধার

ময়মনসিংহের গফরগাঁও উপজেলায় সেনাবাহিনী ও পুলিশের যৌথ অভিযানে একটি বিদেশি পিস্তল, ম্যাগাজিন,...