Home আন্তর্জাতিক বাংলাদেশে পাঠানো ২৯ মিলিয়ন ডলার পেয়েছে যে প্রতিষ্ঠান— ট্রাম্প
আন্তর্জাতিক

বাংলাদেশে পাঠানো ২৯ মিলিয়ন ডলার পেয়েছে যে প্রতিষ্ঠান— ট্রাম্প

Share
Share

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প অভিযোগ করেছেন যে, যুক্তরাষ্ট্রের আন্তর্জাতিক উন্নয়ন সংস্থা (ইউএসএআইডি) বাংলাদেশের রাজনৈতিক কাঠামো শক্তিশালী করার জন্য যে ২৯ মিলিয়ন ডলার দিয়েছে, সেটি এমন একটি প্রতিষ্ঠানের হাতে গেছে, যার নাম কেউ কখনও শোনেনি।
শুক্রবার (২১ ফেব্রুয়ারি) মার্কিন গভর্নরদের এক কর্ম অধিবেশনে বক্তৃতার সময় ট্রাম্প ক্ষোভ প্রকাশ করে বলেন, “কল্পনা করো! তোমার একটা ছোট প্রতিষ্ঠান আছে, যেখানে এখানে-ওখানে ১০ হাজার ডলার করে পাওয়া যায়। আর হঠাৎ একদিন যুক্তরাষ্ট্রের সরকার থেকে ২৯ মিলিয়ন ডলারের চেক পেয়ে গেলে! প্রতিষ্ঠানটিতে মাত্র দুজন লোক কাজ করে। আমি নিশ্চিত, তারা এখন খুব খুশি, খুব ধনী হয়ে গেছে। শিগগিরই তারা কোনো নামকরা বিজনেস ম্যাগাজিনের কভারে আসবে, কারণ তারা বেশ ‘সফল’!”
ভারতীয় সংবাদমাধ্যম টাইমস অব ইন্ডিয়া জানিয়েছে, ট্রাম্প তার বক্তৃতায় শুধু বাংলাদেশ নয়, ভারতের দিকেও ইঙ্গিত করেছেন। তিনি বলেন, ভারতকে ২১ মিলিয়ন ডলার দেওয়া হচ্ছে ভোটারদের ভোটকেন্দ্রে আনার জন্য। তবে ভারতের পক্ষ থেকে এ ধরনের কোনো সহায়তা পাওয়ার বিষয়টি অস্বীকার করা হয়েছে।
ভারতীয় কর্তৃপক্ষ জানিয়েছে, ২০২২ সালে বাংলাদেশকেই ২১ মিলিয়ন ডলার সহায়তা দেওয়া হয়েছিল, যা ইউএসএআইডির “আমার ভোট, আমার অধিকার” ও “নাগরিক প্রকল্পের” আওতায় ব্যবহৃত হয়েছে। কিন্তু সাম্প্রতিক ২৯ মিলিয়ন ডলারের অর্থ কাদের হাতে গেছে, সেটি নিয়ে এখনো ধোঁয়াশা রয়েছে।

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

অ্যাপস্টেইন নথি, তারা মা’নুষে’র মাং’স খা’চ্ছিল- রিকো জিমেনেজ

২০০৯ সালের ঘটনা মেক্সিকোর মন্টেরিতে এক তরুণী মডেল, গ্যাব্রিয়েলা রিকো জিমেনেজ, হোটেলের সামনে কাঁপতে কাঁপতে এক ভয়াবহ অভিজ্ঞতার বর্ণনা করেছিলেন। তিনি দাবি করেছিলেন,...

এপস্টেইন নথিতে কি শেখ হাসিনার নাম রয়েছে?

সম্প্রতি সামাজিক ও অনলাইন মিডিয়ায় একটি দাবি প্রচারিত হচ্ছে যে, বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা জেফ্রি এপস্টিনের অ্যাসিস্ট্যান্টের সঙ্গে কোনো গোপন বিষয়ে একমত হয়েছেন।...

Related Articles

এপস্টেইন নথিতে উঠে এলো বলিউড নির্মাতা অনুরাগ কাশ্যপের নাম

কুখ্যাত যৌন অপরাধী জেফরি এপস্টেইনের সঙ্গে সংশ্লিষ্ট নথিতে এবার বলিউডের একজন পরিচিত...

ভারতে কয়লাখনিতে বিস্ফোরণ, নিহত ১০

ভারতের উত্তর-পূর্বাঞ্চলীয় রাজ্য মেঘালয়ে একটি কয়লাখনিতে ভয়াবহ বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে অন্তত...

তিন বোনের আত্মহত্যা, নেপথ্যে কী?

ভারতের উত্তর প্রদেশের গাজিয়াবাদে তিন কিশোরী বোনের মৃত্যুকে ঘিরে শোক ও প্রশ্ন—দুটিই...

“আরও অনেকের প্রাণ বাঁচাতেই খুন” — অভিযুক্ত যুবকের দাবি

পশ্চিমবঙ্গের বর্ধমানে এক হাতুড়ে চিকিৎসককে হত্যার ঘটনায় গ্রেফতার যুবক জীবন রুইদাস নিজের...