Home খেলাধুলা ক্রিকেট বাংলাদেশের চ্যাম্পিয়নস ট্রফি ব্যর্থতায় বিপিএল দায়ী?
ক্রিকেটখেলাধুলা

বাংলাদেশের চ্যাম্পিয়নস ট্রফি ব্যর্থতায় বিপিএল দায়ী?

Share
Share

চ্যাম্পিয়নস ট্রফিতে বাংলাদেশের হতাশাজনক পারফরম্যান্সের জন্য যথাযথ প্রস্তুতির অভাবকে দায়ী করেছেন দলের সিনিয়র সহকারী কোচ মোহাম্মদ সালাহউদ্দীন। রাওয়ালপিন্ডিতে আগামীকাল পাকিস্তানের বিপক্ষে নিয়মরক্ষার ম্যাচের আগে সংবাদ সম্মেলনে তিনি জানান, বিপিএল শেষ হওয়ার পর পর্যাপ্ত প্রস্তুতি নেওয়ার সুযোগ ছিল না, যা দলের পারফরম্যান্সকে প্রভাবিত করেছে।
বাংলাদেশ দল বিপিএল শেষ করে মাত্র ছয় দিন অনুশীলনের সুযোগ পেয়েছিল এবং একটি প্রস্তুতি ম্যাচ খেলেছিল দুবাইয়ে। সালাহউদ্দীনের মতে, বড় দলগুলোর মতো পরিকল্পিতভাবে প্রস্তুতির সময় পেলে ফল ভিন্ন হতে পারত। তিনি বলেন, “যারা ম্যানেজমেন্টে আছেন, তাদের বিষয়টি নিশ্চিত করা উচিত। বিপিএল যদি ১৫ দিন আগে শেষ করা যেত, তাহলে ভালো প্রস্তুতি নেওয়া সম্ভব হতো।”
বাংলাদেশ ইতিমধ্যে চ্যাম্পিয়নস ট্রফি থেকে বিদায় নিয়েছে, তবে সালাহউদ্দীন মনে করেন, শেষ ম্যাচেও অনেক কিছু অর্জনের সুযোগ রয়েছে। তিনি খেলোয়াড়দের মানসিকভাবে শক্তিশালী হওয়ার পরামর্শ দেন এবং ব্যাটিং বিভাগে উন্নতির তাগিদ দেন।
তিনি আরও বলেন, “আমরা আইসিসির বড় কোনো ইভেন্টে ভালো করতে পারিনি, এটা মানতে হবে। তবে পরিকল্পিতভাবে প্রস্তুতি নিলে ভবিষ্যতে ভালো করা সম্ভব। শুধু খেলোয়াড় নয়, ঘরোয়া ক্রিকেট থেকে পরিকল্পনা করতে হবে।”
সালাহউদ্দীন দল নির্বাচনের বিষয়ে বলেন, এটি দ্বিপক্ষীয় সিরিজের শেষ ম্যাচ নয়, তাই আমরা সেরা ১১ জন নিয়েই মাঠে নামবো। জাতীয় দলে সবাই সমান দায়িত্ব পালন করবে। বাংলাদেশ দলের ব্যর্থতার পরিপ্রেক্ষিতে টিম ম্যানেজমেন্টের ভবিষ্যৎ পরিকল্পনার দিকে নজর রাখছেন ক্রিকেট বিশ্লেষকরা।

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

৩০০ নির্বাচনী আসন- ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন: পঞ্চগড়ে বহুমুখী প্রতিদ্বন্দ্বিতা

হিমালয়ের কাঞ্চনজঙ্ঘা পর্বতমালার পাদদেশে অবস্থিত বাংলাদেশের সর্বউত্তরের জেলা পঞ্চগড়— ভৌগোলিক অবস্থানের মতোই রাজনৈতিকভাবে গুরুত্বপূর্ণ একটি এলাকা। রংপুর বিভাগের এই জেলায় রয়েছে দুটি সংসদীয়...

জুলাই গণহত্যার দায় স্বীকার করলেন জয়

বাংলাদেশের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার পুত্র সজীব ওয়াজেদ জয় সম্প্রতি এক বক্তব্যে জুলাই আন্দোলনে প্রাণহানির প্রসঙ্গে মন্তব্য করে নতুন রাজনৈতিক আলোচনার জন্ম দিয়েছেন।...

Related Articles

বাংলাদেশের পাশে থাকার অভিনয় করছে পাকিস্তান

টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নেবে, তবে ভারতের বিপক্ষে খেলবে না—পাকিস্তানের এই সিদ্ধান্তের যৌক্তিকতা...

টি–টোয়েন্টি বিশ্বকাপে ভারতের বিপক্ষে ম্যাচ বয়কটের ঘোষণা পাকিস্তানের

আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নিতে পাকিস্তান সরকারের দিকে তাকিয়ে ছিল পাকিস্তান ক্রিকেট...

অনির্দিষ্টকালের জন্য বিপিএল স্থগিত করলো বিসিবি 

ক্রিকেটারদের চলমান ধর্মঘট ও মাঠে নামতে অস্বীকৃতির কারণে বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল)...

ভারতকে হারিয়ে নারী সাফ ফুটসালে বাংলাদেশের দাপুটে সূচনা

থাইল্যান্ডের রাজধানী ব্যাংককে শুরু হওয়া সাফ ফুটসাল চ্যাম্পিয়নশিপে চমৎকার সূচনা করেছে বাংলাদেশ...