Home জাতীয় অপরাধ ‘বাংলাদেশি’ মুসলিম সন্দেহে ভারতে হিন্দু শ্রমিককে পিটিয়ে হত্যা
অপরাধআইন-বিচারআন্তর্জাতিকজাতীয়

‘বাংলাদেশি’ মুসলিম সন্দেহে ভারতে হিন্দু শ্রমিককে পিটিয়ে হত্যা

Share
Share

বাংলাদেশের নাগরিক সন্দেহে’ একজন শ্রমিককে পিটিয়ে হত্যা করা হয়েছে বলে অভিযোগ উঠেছে। ভারতের কেরালার পালাক্কাদ জেলায় গণপিটুনির এই ঘটনা ঘটে। এক প্রদেশ থেকে অন্য প্রদেশে গিয়ে কাজ করতেন ওই দলিত (ভারতে সামাজিক বৈষম্য ও নিপীড়নের শিকার) শ্রমিক।

সংবাদমাধ্যম টাইমস অব ইন্ডিয়ায় শনিবার (২০ ডিসেম্বর) প্রকাশিত এক প্রতিবেদনে বলা হয়, এই ঘটনার জেরে ওই এলাকায় কর্মরত অন্যান্য শ্রমিকদের মধ্যেও আতঙ্ক ছড়িয়ে পড়েছে।

জানা গেছে, নিহত শ্রমিকের নাম রামনারায়ণ বাঘেল (৩১)। তিনি ছত্তিশগড়ের শক্তি জেলার কারহি গ্রামের বাসিন্দা। কাজের সন্ধানে গত ১৩ ডিসেম্বর তিনি কেরালার পালাক্কাদে আসেন এবং একটি নির্মাণস্থলে দৈনিক মজুরির ভিত্তিতে কাজ করছিলেন। নিহতের আত্মীয় কিশান বাঘেলের বক্তব্য অনুযায়ী, একই গ্রামের দূরসম্পর্কের আত্মীয় শশীকান্ত বাঘেলের অনুরোধে রামনারায়ণ কেরালায় যান। সংবাদমাধ্যমকে কিশান জানান, ‘রামনারায়ণ অত্যন্ত দরিদ্র ছিলেন। তার স্ত্রী ললিতা এবং প্রায় আট ও নয় বছর বয়সি দুই ছেলে আছে।’

অন্য একটি সূত্রের দাবি, এলাকায় সম্প্রতি ঘটে যাওয়া একটি চুরির ঘটনার পর রামনারায়ণকে চোর বলে ভুল সন্দেহ করা হয়। এরপর একদল লোক লাঠি দিয়ে তাকে বেধড়ক মারধর করে, যার ফলে তার মৃত্যু হয়।

খবর পাওয়ার পর রামনারায়ণের স্ত্রী শুক্রবার (১৯ ডিসেম্বর) পালাক্কাদের উদ্দেশ্যে রওনা দেন। এ ঘটনার পর ওই এলাকায় উত্তেজনা বিরাজ করছে। সংঘাত ঠেকাতে সেখানে নিরাপত্তা জোরদার করেছে পুলিশ। প্রতিবেদন অনুসারে, এ ঘটনার সঙ্গে জড়িত থাকায় এরইমধ্যে পাঁচজনকে গ্রেপ্তার করেছে কেরালা পুলিশ। ঘটনার মূল কারণ ও উদ্দেশ্য জানতে তদন্ত শুরুর পাশাপাশি একটি মামলাও করা হয়েছে।

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রকে আকাশসীমা ব্যবহারে স্পেনের নিষেধাজ্ঞা

ইরানের ভূখণ্ডে হামলায় নিয়োজিত যুক্তরাষ্ট্রের যুদ্ধবিমানের জন্য নিজেদের আকাশসীমা বন্ধ করে দিয়েছে স্পেন। এর মধ্য দিয়ে চলমান ইরান যুদ্ধ ইস্যুতে ইউরোপের দেশগুলোর মধ্যে...

জ্বালানি সংকটে নড়বড়ে ইউরোপ, ব্যতিক্রমী স্থিতিশীল স্পেন

গত চার বছরে ইউরোপ একাধিক জ্বালানি ধাক্কার মুখে পড়েছে, যার সূচনা হয় ২০২২ সালে রাশিয়া-ইউক্রেন যুদ্ধ শুরুর পর। এই যুদ্ধ ইউরোপের জ্বালানি বাজারে...

Related Articles

দাউদকান্দিতে মেলা থেকে ফেরার পথে বাস-অটোরিকশা সংঘর্ষ: নিহত ২

কুমিল্লার দাউদকান্দিতে সড়ক দুর্ঘটনায় দুই অটোরিকশা চালকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। বুধবার (১...

এখনো ইসরায়েলে ক্ষেপণাস্ত্র ছোঁড়ার ক্ষমতা ইরানের আছে: নেতানিয়াহু

আঞ্চলিক উত্তেজনার মধ্যেই ইরানের সামরিক সক্ষমতা নিয়ে চাঞ্চল্যকর দাবি করেছেন ইসরায়েলি প্রধানমন্ত্রী...

সংযুক্ত আরব আমিরাতে ড্রোন হামলায় বাংলাদেশি নিহত

মধ্যপ্রাচ্যের ক্রমবর্ধমান যুদ্ধ পরিস্থিতির ভয়াবহ প্রভাব পড়ছে প্রবাসী বাংলাদেশিদের ওপর। সর্বশেষ পাওয়া...

হাদি হত্যা মামলায় ফয়সাল-আলমগীর ফেরাতে ইন্টারপোল চিঠি, নীরব ভারত

হাদি হত্যা মামলার দুই আসামি ফয়সাল ও আলমগীরকে দেশে ফেরাতে ইন্টারপোলের মাধ্যমে...