Home খেলাধুলা বঙ্গবন্ধু স্টেডিয়ামের পরিবর্তিত নতুন নাম ‘জাতীয় স্টেডিয়াম, ঢাকা’
খেলাধুলা

বঙ্গবন্ধু স্টেডিয়ামের পরিবর্তিত নতুন নাম ‘জাতীয় স্টেডিয়াম, ঢাকা’

Share
Share

বদলে গেল বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামের নাম। নতুন নামকরণ করা হয়েছে ‘জাতীয় স্টেডিয়াম, ঢাকা’। শনিবার (১৫ ফেব্রুয়ারি) জাতীয় ক্রীড়া পরিষদের সচিব মো. আমিনুল ইসলাম স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

জাতীয় পর্যায়ে এই প্রথম কোনো স্টেডিয়ামের নাম পরিবর্তন করল অন্তর্বর্তীকালীন সরকার। ১৯৫৪ সালে প্রতিষ্ঠিত এই স্টেডিয়াম দীর্ঘদিন ‘ঢাকা স্টেডিয়াম’ নামে পরিচিত ছিল। এখানে অনুষ্ঠিত হয়েছে বহু ঐতিহাসিক ক্রীড়া অনুষ্ঠান। ২০০০ সালে বাংলাদেশের প্রথম টেস্ট ম্যাচও এই মাঠে আয়োজিত হয়।

১৯৯৬ সালে আওয়ামী লীগ সরকার ক্ষমতায় আসার পর ১৯৯৮ সালে স্টেডিয়ামটির নামকরণ করা হয় বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়াম।

গত ৫ আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের পর অন্তর্বর্তীকালীন সরকার দেশের বিভিন্ন ক্রীড়া স্থাপনার নাম পরিবর্তনের উদ্যোগ নেয়। ১২ ফেব্রুয়ারি উপজেলা পর্যায়ে ১৫০টি স্টেডিয়ামের নাম পরিবর্তন করা হয়, যেগুলো ‘শেখ রাসেল মিনি স্টেডিয়াম’ নামে পরিচিত ছিল। নতুন নামকরণের মাধ্যমে এসব স্টেডিয়াম এখন স্থানীয় উপজেলার নামে পরিচিত হবে।

সরকারের নীতিগত সিদ্ধান্ত অনুযায়ী, ক্রীড়াঙ্গনে কোনো স্থাপনায় বিদায়ী সরকারের প্রধানের পরিবারের নাম রাখা হবে না। এই সিদ্ধান্তেরই অংশ হিসেবে উপজেলা পর্যায়ের পর দেশের প্রধান স্টেডিয়ামের নাম পরিবর্তন করা হলো।

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

সিলেটে এআই লার্নিং সেন্টার ও শিল্পায়নের প্রতিশ্রুতি মুক্তাদিরের

সিলেট-১ (মহানগর ও সদর) আসনে বিএনপি মনোনীত প্রার্থী এবং দলের চেয়ারম্যানের উপদেষ্টা খন্দকার আব্দুল মুক্তাদির সিলেটে একটি আধুনিক এআই লার্নিং সেন্টার প্রতিষ্ঠার প্রতিশ্রুতি...

বাংলাদেশে ধেয়ে আসছে যে ভয়াবহ পরিবেশ বিপর্যয়

ক্রমাগত বৈশ্বিক উষ্ণতা বৃদ্ধির ধারাবাহিকতায় ২০৫০ সাল নাগাদ বিশ্বের সবচেয়ে চরম তাপপ্রবণ ছয়টি দেশের একটি হবে বাংলাদেশ—এমন সতর্কবার্তা দিয়েছে অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের নতুন এক...

Related Articles

বাংলাদেশের পাশে থাকার অভিনয় করছে পাকিস্তান

টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নেবে, তবে ভারতের বিপক্ষে খেলবে না—পাকিস্তানের এই সিদ্ধান্তের যৌক্তিকতা...

টি–টোয়েন্টি বিশ্বকাপে ভারতের বিপক্ষে ম্যাচ বয়কটের ঘোষণা পাকিস্তানের

আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নিতে পাকিস্তান সরকারের দিকে তাকিয়ে ছিল পাকিস্তান ক্রিকেট...

অনির্দিষ্টকালের জন্য বিপিএল স্থগিত করলো বিসিবি 

ক্রিকেটারদের চলমান ধর্মঘট ও মাঠে নামতে অস্বীকৃতির কারণে বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল)...

ভারতকে হারিয়ে নারী সাফ ফুটসালে বাংলাদেশের দাপুটে সূচনা

থাইল্যান্ডের রাজধানী ব্যাংককে শুরু হওয়া সাফ ফুটসাল চ্যাম্পিয়নশিপে চমৎকার সূচনা করেছে বাংলাদেশ...