Home আঞ্চলিক বগুড়া-৬ আসনে লড়বেন বিএনপি নেতা তারেক রহমান
আঞ্চলিকজাতীয়বিএনপিরাজনীতি

বগুড়া-৬ আসনে লড়বেন বিএনপি নেতা তারেক রহমান

Share
Share

আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে প্রার্থীদের প্রাথমিক তালিকা ঘোষণা করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। সোমবার (৩ নভেম্বর) সন্ধ্যায় রাজধানীর গুলশানে আয়োজিত সংবাদ সম্মেলনে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর জানান, বগুড়া-৬ আসনে প্রতিদ্বন্দ্বিতা করবেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।

একই সংবাদ সম্মেলনে মির্জা ফখরুল ২৩৮টি আসনে সম্ভাব্য প্রার্থীদের নাম প্রকাশ করেন। তিনি জানান, বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া দিনাজপুর-৩, বগুড়া-৭ ও ফেনী-১ আসনে প্রতিদ্বন্দ্বিতা করবেন। অন্যদিকে নিজে ঠাকুরগাঁও-১ আসনে লড়বেন বলে জানান দলটির মহাসচিব।

মির্জা ফখরুল বলেন,“দীর্ঘ ১৬ বছর পর আগামী ২০২৬ সালের ফেব্রুয়ারিতে জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। বিএনপির পক্ষ থেকে আমরা ইতোমধ্যে সারাদেশে সাংগঠনিক কার্যক্রম শুরু করেছি। সেই ধারাবাহিকতায় ২৩৮টি আসনে সম্ভাব্য প্রার্থীর নাম ঘোষণা করা হলো।”

দীর্ঘদিন ধরে যুক্তরাজ্যে অবস্থানরত তারেক রহমানের প্রার্থিতা নিয়ে রাজনৈতিক মহলে নানা আলোচনা চলছে। বিএনপি নেতারা বলছেন, তার নেতৃত্বে আসন্ন নির্বাচনকে ঘিরে দলটি মাঠে সংগঠন পুনর্গঠন এবং প্রচারণার প্রস্তুতি নিচ্ছে।

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

সিলেটে এআই লার্নিং সেন্টার ও শিল্পায়নের প্রতিশ্রুতি মুক্তাদিরের

সিলেট-১ (মহানগর ও সদর) আসনে বিএনপি মনোনীত প্রার্থী এবং দলের চেয়ারম্যানের উপদেষ্টা খন্দকার আব্দুল মুক্তাদির সিলেটে একটি আধুনিক এআই লার্নিং সেন্টার প্রতিষ্ঠার প্রতিশ্রুতি...

বাংলাদেশে ধেয়ে আসছে যে ভয়াবহ পরিবেশ বিপর্যয়

ক্রমাগত বৈশ্বিক উষ্ণতা বৃদ্ধির ধারাবাহিকতায় ২০৫০ সাল নাগাদ বিশ্বের সবচেয়ে চরম তাপপ্রবণ ছয়টি দেশের একটি হবে বাংলাদেশ—এমন সতর্কবার্তা দিয়েছে অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের নতুন এক...

Related Articles

বিএনপি’র ‘বিদ্রোহী’ প্রার্থীকে নিয়ে চরম বিপাকে জমিয়ত প্রার্থী, সুবিধাজনক অবস্থানে ১১ দলের প্রার্থী মুফতি আবুল হাসান

  সিলেট-৫ (জকিগঞ্জ-কানাইঘাট) আসনে বিএনপি নিজ দলের ধানের শীষের কোন প্রার্থী না...

প্রভাবশালীরা কি অর্থের জোরে ‘এপস্টাইন দলিলসমূহকে’ গোপন রেখেছিলেন?

আন্তর্জাতিক অঙ্গনে আবারও আলোচনার কেন্দ্রে উঠে এসেছে ‘এপস্টাইন ফাইল’—যুক্তরাষ্ট্রের অর্থশালী ও বিতর্কিত...

নওগাঁয় হাসপাতালের গেটে মিললো রাজস্ব কর্মকর্তার মরদেহ

নওগাঁর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালের সামনে থেকে জুনায়েদ সাকী (৩৭) নামে এক...

নোয়াখালীতে শিশুকে যৌ’ন নিপী’ড়নের চেষ্টার অভিযোগ, শিক্ষক আ’টক

নোয়াখালীর সদর উপজেলায় একটি মাদরাসায় অধ্যয়নরত পাঁচ বছর বয়সী এক শিশুকে যৌন...