Home জাতীয় অপরাধ বগুড়ায় গৃহবধূর রহস্যজনক মৃত্যু
অপরাধআঞ্চলিকজাতীয়দুর্ঘটনা

বগুড়ায় গৃহবধূর রহস্যজনক মৃত্যু

Share
Share

বগুড়ার সদর উপজেলায় রিফাত জাহান রিংকি (১৯) নামে এক গৃহবধূর রহস্যজনক মৃত্যু হয়েছে। মৃত্যুর পরপরই স্বামী ও শ্বশুরবাড়ির লোকজন বাড়ির সিসিটিভি ক্যামেরার হার্ডডিস্ক খুলে নিয়ে আত্মগোপনে চলে যাওয়ায় ঘটনাটি ঘিরে ব্যাপক সন্দেহ সৃষ্টি হয়েছে।

মঙ্গলবার দিবাগত রাত ১০টার দিকে সদর উপজেলার নুনগোলা দক্ষিণ পাড়া এলাকায় এ ঘটনা ঘটে। নিহত রিংকি শাজাহানপুর উপজেলার নন্দকুল উত্তর পাড়া গ্রামের রাশেদুল ইসলামের মেয়ে। পাঁচ বছর আগে নুনগোলা এলাকার নুরু মিয়ার ছেলে নুরুন্নবীর সঙ্গে তার বিয়ে হয়। তাদের চার বছর বয়সী একটি কন্যাসন্তান রয়েছে।

স্থানীয় ও পারিবারিক সূত্র জানায়, ঘটনার দিন বিকেলে প্রতিবেশীরা রিংকিকে বাড়ির উঠোনে স্বাভাবিকভাবে ব্যাডমিন্টন খেলতে দেখেন। যদিও স্বামী-স্ত্রীর মধ্যে পারিবারিক কলহের বিষয়টি স্থানীয়ভাবে মাঝে মাঝে আলোচিত ছিল। রাতের দিকে হঠাৎ তার মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে এলাকায় ব্যাপক উত্তেজনা ও উদ্বেগ দেখা দেয়।

নিহতের বোন আশা খাতুন বলেন, বিকেলে রিংকির মোবাইল ফোন থেকে তার নম্বরে একটি মিসকল আসে। পরে একাধিকবার ফোন করা হলেও রিংকি সাড়া দেননি। সন্ধ্যার পর স্বামী নুরুন্নবী ফোন করে দাবি করেন, রিংকির ওপর ‘জিনের আছর’ হয়েছে। পরে পরিবারের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে রিংকির নিথর দেহ পড়ে থাকতে দেখেন। সে সময় তার গলায় আঘাতের চিহ্ন লক্ষ্য করা যায় বলে দাবি করেন স্বজনরা।

নিহতের মামি আয়না খাতুন অভিযোগ করে বলেন, “পরিকল্পিতভাবে রিংকিকে হত্যা করা হয়েছে। ঘটনা ধামাচাপা দিতে আলামত নষ্ট করার উদ্দেশ্যে সিসিটিভি ক্যামেরার হার্ডডিস্ক খুলে নিয়ে অভিযুক্তরা পালিয়ে গেছে। আমরা সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্ত চাই।”

বগুড়া সদর থানার তদন্ত কর্মকর্তা মাহফুজ আলম জানান, পুলিশ মরদেহ উদ্ধার করে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে। তিনি বলেন, “প্রাথমিক সুরতহালে আত্মহত্যার কোনো সুস্পষ্ট আলামত পাওয়া যায়নি। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত হওয়া যাবে।”

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

গোয়াইনঘাটে ৬৭ লাখ টাকার ভারতীয় অবৈধ পণ্যসহ আটক ২

  মো. আজিজুর রহমান, গোয়াইনঘাট (সিলেট) প্রতিনিধি | সিলেটের গোয়াইনঘাট থানা পুলিশের অভিযানে ৬৭ লাখ টাকা মূল্যের অবৈধ ভারতীয় ব্যাটারি ও কসমেটিকস পণ্যসহ...

সাহরির সময় ঘরে ঢুকে প্রবাসীর স্ত্রীকে ধর্ষণের পর হত্যা‍র অভিযোগ

কক্সবাজারের উখিয়া উপজেলায় সেহরির সময় এক গৃহবধূকে ধর্ষণের পর হত্যা করা হয়েছে এমন অভিযোগে পুরো এলাকায় চরম চাঞ্চল্য সৃষ্টি হয়েছে।  নিহত লালা বিবি...

Related Articles

ইরান সংকটকে ঘিরে গুজব ও ভুয়া তথ্য ছড়ানোর অপরাধে কাতারে ১৯৪ জন গ্রেপ্তার

মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনাপূর্ণ পরিস্থিতির মধ্যে গুজব ও বিভ্রান্তিকর তথ্য ছড়িয়ে পড়া ঠেকাতে...

নারী শিল্পীদের অনৈতিক সম্পর্কের প্রস্তাব দিতেন জাহের আলভী—গুঞ্জন নাকি সত্যি?

ছোটপর্দার অভিনেতা জাহের আলভীর বিরুদ্ধে তার স্ত্রী ইকরার আত্মহত্যার ঘটনায় প্ররোচনার মামলার...

যমুনায় কূটনীতিক ও আলেমদের সম্মানে বিএনপির ইফতার মাহফিল

পবিত্র রমজান উপলক্ষে কূটনীতিক এবং আলেম-ওলামাদের সম্মানে দুটি পৃথক ইফতার মাহফিলের আয়োজন...

ইরাকে ৩ বাংলাদেশির মৃত্যু

ইরাকের স্বায়ত্তশাসিত কুর্দিস্তান অঞ্চলের আরবিল শহরে খাদ্যে বিষক্রিয়ায় তিন বাংলাদেশি নাগরিকের মৃত্যু...