Home আঞ্চলিক বকশীগঞ্জে গাড়িচাপায় প্রাণহানি ঘটেছে যুবকের
আঞ্চলিকজাতীয়দুর্ঘটনা

বকশীগঞ্জে গাড়িচাপায় প্রাণহানি ঘটেছে যুবকের

Share
Share

জামালপুরের বকশীগঞ্জ-রৌমারী মহাসড়কে গাড়ির চাপায় নিহত হয়েছেন তারেকুর রহমান মনু (২২) নামে এক যুবক।

এ দুর্ঘটনা ঘটে সোমবার (১৪ জুলাই) রাত ১০টার দিকে। নিহত তারেকুর রহমান মনু উপজেলার বাট্টাজোর ইউনিয়নের পানাতিয়াপাড়া গ্রামের বদিউজ্জামানের ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার রাতে মনু বকশীগঞ্জ উপজেলার সূর্যনগর উকিলের মোড় দিয়ে মহাসড়ক ধরে হেঁটে যাচ্ছিলেন। এ সময় একটি দ্রুতগামী গাড়ি তাকে চাপা দিয়ে পালিয়ে যায়।

তারেকুর রহমান মনুকে গুরুতর আহত অবস্থায় প্রথমে বকশীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হয়। সেখানে তার অবস্থার অবনতি হলে দ্রুত শেরপুর হাসপাতালে স্থানান্তর করা হয় তাকে । এরপর চিকিৎসাধীন অবস্থায় সেখানেই মারা যান মনু।

বকশীগঞ্জ হাইওয়ে থানার সাব-ইন্সপেক্টর হাশিম আকন্দ জানান, আমরা খবর পেয়ে তাৎক্ষণিকভাবে ঘটনাস্থলে পৌঁছে আহত যুবককে হাসপাতালে পাঠানোর ব্যবস্থা করি। কোনো প্রত্যক্ষদর্শী না পাওয়ায় শনাক্ত করার যায়নি ঘাতক গাড়িটিকে।

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

এপস্টেইন নথিতে কি শেখ হাসিনার নাম রয়েছে?

সম্প্রতি সামাজিক ও অনলাইন মিডিয়ায় একটি দাবি প্রচারিত হচ্ছে যে, বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা জেফ্রি এপস্টিনের অ্যাসিস্ট্যান্টের সঙ্গে কোনো গোপন বিষয়ে একমত হয়েছেন।...

টি–টোয়েন্টি বিশ্বকাপে ভারতের বিপক্ষে ম্যাচ বয়কটের ঘোষণা পাকিস্তানের

আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নিতে পাকিস্তান সরকারের দিকে তাকিয়ে ছিল পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। বোর্ডের সঙ্গে আলোচনা শেষে শাহিন আফ্রিদিদের বিশ্বকাপ খেলার অনুমতি...

Related Articles

ধর্মের টানে শোবিজ ছাড়লেন অভিনেত্রী নওবা

ছোটপর্দার উদীয়মান অভিনেত্রী ও মডেল নওবা তাহিয়া হোসাইন অভিনয়জগত থেকে সরে দাঁড়ানোর...

ভারতে কয়লাখনিতে বিস্ফোরণ, নিহত ১০

ভারতের উত্তর-পূর্বাঞ্চলীয় রাজ্য মেঘালয়ে একটি কয়লাখনিতে ভয়াবহ বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে অন্তত...

গফরগাঁওয়ে যৌথ অভিযানে বিদেশি পিস্তল ও দেশীয় অস্ত্র উদ্ধার

ময়মনসিংহের গফরগাঁও উপজেলায় সেনাবাহিনী ও পুলিশের যৌথ অভিযানে একটি বিদেশি পিস্তল, ম্যাগাজিন,...

রমজানে অফিসের নতুন সময়সূচি

আসন্ন পবিত্র রমজান মাসে সকল সরকারি, আধা-সরকারি, স্বায়ত্তশাসিত এবং আধাস্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের জন্য...